মাদকের ব্যাপারে কোনো তদবির নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ি তিনটি জিনিসের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে এগুলো হলো দুর্নীতি, মাদক ও সন্ত্রাস। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিকের কারণে যেন এদেশের আইনশৃঙ্খলার অবনতি না হয়, দুর্নীতির যেন ব্যাপকতা না পায়, আর মাদক যেন প্রশ্রয় না পায়।
মন্ত্রী আরো বলেন, আমরা যদি সত্যিকার ভাবে প্রধানমন্ত্রীকে ভালবাসি তাহলে মাদকের প্রতি জিরো টলারেন্স হতে হবে। এর কোনো তদবিরও করা যাবে না।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ‘ট্রাফিক সেবা সপ্তাহ’ উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত ডিসি (রাজস্ব) সঞ্জিব দেবনাথ, জিএমপির অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, ডিসি ট্রাফিক কে.এম আরিফুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার, শ্রমিক প্রতিনিধি আব্দুল আউয়াল প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, এ অধিবেশনে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে কোনো আইন উঠবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা আদালতের রায় আশা করছি। আপিল বিভাগের রায়ের কারণেই আমরা এ আইনটা অতীতে করিনি কিন্তু আগে থেকেই আমাদের নীতিগত সিদ্ধান্ত জামায়াতকে নিষিদ্ধ করণ। কারণ তারা যুদ্ধাপরাধী দল। তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। জামায়াত নিষিদ্ধ হবেই। এটা সময়ের ব্যাপার। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হয়তো সংসদের পরবর্তী অধিবেশনে জামায়াত নিষিদ্ধের আইনটি তুলতে পারবো।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গাজীপুর মেট্রোপলিটন গঠন হওয়ার পর এখন পর্যন্ত আমরা পর্যাপ্ত পুলিশ পাইনি। পুলিশ সদস্যদের থাকার জন্য কোনো পুলিশ লাইন নেই। সে রকম অবকাঠামো এখনো গড়ে উঠেনি। অল্প সময়ের মধ্যে গাজীপুর মহানগরে আরো পুলিশ সংখ্যা বাড়ানো হবে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের মতো জনসংখ্যা অনুপাতে প্রাপ্যতা অনুসারে গাজীপুর মেট্রোপলিটনে পুলিশ সদস্য পাবে।
মন্ত্রী বলেন, জনগণের চলাচলের জন্য তৈরি করা ফুটপাত দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। ৫০ টাকার লাভের চাইতে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তিনি চালকদের গাড়ি চালানো সময় এবং পথচারীদের রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানান। এ জন্য সবাইকে সচেতন করে তুলতে হবে। পরে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন করেন এবং একটি বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
