বিমানের কাছে এয়ারক্রাফট বিক্রির প্রস্তাব বোয়িংয়ের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩
রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানের কাছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের নতুন ভার্সন ৭৮৭-১০ কেনার প্রস্তাব দিয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বহুল আলোচিত বিমানের ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনায় সহায়তা করতে চায় বলেও জানিয়েছেন। বর্তমানে বিমানের কাছে বোয়িংয়ের তৈরি ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
গত ৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বিমানের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত বৈঠকে পিটার হাসের সঙ্গে বোয়িং কোম্পানির একজন ভাইস প্রেডিডেন্ট ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। জানা গেছে, এই বৈঠকে বিমানের ঢাকা-নিউইয়র্ক রুট পরিচালনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবে বোয়িং টিম। কীভাবে দ্রুত রুটটি চালু করা যায় সে বিষয়ে আলোচনা করবে।
জানা গেছে, বিমানের বৈঠকে পিটার হাসের নেতৃত্বে থাকা বোয়িং টিম আরও বোয়িং কেনার প্রস্তাব দেন। বিশেষ করে ড্রিমলাইনারের নতুন মডেলের ৭৮৭-১০ এয়ারক্রাফটি বিক্রির প্রস্তাব দেন এবং উড়োজাহাজটির ডিসপ্লে দেখান। তারা বলেন, বর্তমানে বিমানের কাছে মোট ৮টি ড্রিমলাইনার আছে। নতুন মডেলের ড্রিমলাইনারটি বহরে যুক্ত হলে নতুন করে পাইলট নিয়োগ করা লাগবে না। পুরোনো পাইলটরাই এই উড়োজাহাজটি পরিচালনা করতে পারবে। এতে বিমানের অনেক খরচ বেচে যাবে। তবে এ প্রস্তাবের বিষয়ে বিমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বোয়িং টিমকে কিছু জানানো হয়নি।
বিমানের একটি সূত্র জানায়, বর্তমানে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে ১০টি উড়োজাহাজ ক্রয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। পিটার হাসের বোয়িং বিক্রয় সংক্রান্ত প্রস্তাবটি প্রথমে মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমতি মিললে প্রস্তাবটি বিমানের বোর্ডে উপস্থাপন করা হতে পারে।
বিমান বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবোলি গণমাধ্যমে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার প্রস্তাবকে ঢাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তিনি আরও জানান, বাংলাদেশের বিমানের যে উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা, তা বাস্তবায়নের জন্য বোয়িং-এর কাছে আছে সর্বোত্তম পণ্য সেরা মূল্যে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে। সেটির অগ্রগতি নিয়ে আলোচনা ছাড়াও বিমানের বহরে থাকা বোয়িংয়ের বিক্রয়-পরবর্তী সেবা, যন্ত্রাংশ ও অন্য শর্তাবলির বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, বর্তমানে বোয়িং কোম্পানির ১৬টি উড়োজাহাজ রয়েছে বিমান বহরে। বোয়িং কোম্পানি তাদের নতুন মডেলের ডিমলাইনার ৭৮৭-৯ ও ৭৮৭-১০সহ তাদের নতুন প্রডাক্টগুলোর ডিসপ্লে দেখিয়েছে আমাদের কাছে। একই সঙ্গে তাদের ১৬টি এয়ারক্রাফটের মেইনটেন্যান্স ও স্পেয়ার পার্টস সংক্রান্ত আলোচনা করেছে। বিমান এমডি বলেন, বোয়িং টিম তাদের প্রস্তাব মৌখিকভাবে দিয়েছে। তাছাড়া এ নিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় রয়েছে।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
