বিমানবহরে আসছে নতুন ১০ এয়ারবাস
প্রকাশিত: ৩ মে ২০২৩
আজ বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত * শিগগিরই এয়ারবাস কোম্পানি ও বিমানের সঙ্গে এমওইউ স্বাক্ষর
বোয়িংয়ের পর এবার বিমানবহরে যুক্ত হচ্ছে আরও নতুন ১০টি অত্যাধুনিক এয়ারবাস। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানের জন্য নতুন ১০টি অত্যাধুনিক উড়োজাহাজ ক্রয় করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার আরেক জায়ান্ট ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে এই ১০টি উড়োজাহাজ ক্রয় করা হবে।
বোর্ড সভার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে এয়ারবাস ও বিমানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করা হবে। তিনি আশা করছেন, খুব শিগগিরই এই স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অতিরিক্ত সচিব শফিউল আজীম যুগান্তরকে বলেন, বিমানবহর ঢেলে সাজানোর বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত করেছে সরকার। জাপান, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি নতুন রুট চালু করা হবে দ্রততম সময়ের মধ্যে। এজন্য বহরে নতুন বিমান দরকার। তিনি বলেন, এয়ারবাস কোম্পানির কাছ থেকে নতুন ১০টি উড়োজাহাজ ক্রয়ের বিষয়টি সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। সব উড়োজাহাজ হবে যাত্রীবাহী।
এজন্য পরিচালনা পর্যদের সদস্যদের নিয়ে একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। আজকের পর্ষদ সভায় এ নিয়ে আলোচনা হবে। পর্যদে সিদ্ধান্ত চূড়ান্ত হলে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। ওই কমিটি এয়ারক্রাফটের দরদাম নিয়ে এয়ারবাসের সঙ্গে আলোচনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কাছ থেকে ১০টি নতুন অত্যাধুনিক উড়োজাহাজ ক্রয় করে। এজন্য বোয়িংয়ের সঙ্গে ২০০৮ সালে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইতোমধ্যে সব এয়ারক্রাফট বিমানবহরে যুক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর দীর্ঘ ১৫ বছর আর কোনো নতুন উড়োজাহাজ আনার চুক্তি করা হয়নি। অথচ দিনদিন যাত্রীর সঙ্গে উড়োজাহাজের চাহিদাও বাড়ছে। দীর্ঘদিন বিমান ম্যানেজমেন্ট বেশকিছু আন্তর্জাতিক গন্তব্য বাড়ানোর জন্য চেষ্টা চালালেও উড়োজাহাজ সংকটে সেটা সম্ভব হয়নি।
বর্তমানে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। ১০টি নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ৩১টি।
বিমান এমডি শফিউল আজীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বিমান। সরকারের দেওয়া বিমানবাহিনীর একটি ডিসি-৩ এয়ারক্রাফটের মধ্য দিয়ে শুরু হয় এর যাত্রা। ১৯৭২ সালের ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং ৯ মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে উড়ে বিমান।
এভাবেই শুরু হয়েছিল বিমানের অভ্যন্তরীণ কার্যক্রম। এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি ঐতিহ্যের এ ধারকটিকে। অভ্যন্তরীণ ফ্লাইটের তিন দিন আগে অর্থাৎ ৪ মার্চ ১৭৯ জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন হয়।
আন্তর্জাতিক রুটে যাত্রী এবং মালামাল পরিবহণের পাশাপাশি অভ্যন্তরীণ সেবাও দিয়ে থাকে বিমান। বিশ্বের প্রায় ৪২টি দেশের সঙ্গে এর আকাশসেবার চুক্তি থাকলেও মাত্র ১৬টি দেশে এখন কার্যক্রম বিদ্যমান।
দেশের জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি প্রধানত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
