প্রজ্ঞাপন জারি, জানুয়ারি থেকে কার্যকর
বিদ্যুতের দাম বাড়ল ৫ শতাংশ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩
সরকারের নির্বাহী আদেশে দেশে এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে জানুয়ারি মাসের বিদ্যুতের বিল থেকেই নতুন দাম কার্যকর করা হবে। এর আগে গত কয়েক বছর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানি শেষে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়।
কিন্তু এবার বিইআরসি অধ্যাদেশ সংশোধনের কারণে গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণকারী দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার শুনানিকে পাশ কাটিয়েই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ দশমিক ৭৭ শতাংশ হারে বাড়ানো হয়েছিল। বিদ্যুতের দাম বাড়ানো সংক্রান্ত নির্বাহী আদেশের নতুন গেজেট গতকাল সন্ধ্যায় প্রকাশ করা হয়। তবে নির্বাহী আদেশে এভাবে বিদ্যুতের দাম বাড়ানোর ঘটনা নজিরবিহীন। বিশেষ করে বিইআরসির বিবেচনাধীন থাকা অবস্থায় বিদ্যুতের দাম নির্বাহী আদেশে বাড়ানোয় সাধারণ গ্রাহক থেকে শুরু করে জ্বালানি বিশেষজ্ঞরা অবাক হয়েছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘ ১২ থেকে ১৪ বছর আমরা জ্বালানি খাতে স্বচ্ছ ও শক্তিশালী রেগুলেটরি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছি। সে ব্যাপারে আমরা আন্দোলনেও আছি। দেশে সে ব্যবস্থা উত্তরোত্তরভাবে প্রতিষ্ঠিত হচ্ছিল। রেগুলেটরি ব্যবস্থায় কোন দেশ সমৃদ্ধ হওয়ার অর্থ হচ্ছে এটি সভ্যতার প্রতীক। আমরা সে ব্যবস্থায় সমৃদ্ধ হচ্ছিলাম। সেখানে একটা জবাবদিহিতার ব্যবস্থা তৈরি হচ্ছিল। সরকার নিজে ব্যবসায়ী, সরকারি কোম্পানিগুলো এখানে ব্যবসা করছে। তবে নিজে ব্যবসায়ী হয়ে নিজেই মূল্য নির্ধারণের ক্ষমতা কখনো নেওয়া যায় না। এটি আইনের দর্শনের পরিপন্থী। আবার নিজে মূল্য নির্ধারণ করলেও তা আইনি প্রক্রিয়ায় হতে হবে, যা খুশি তা করা যাবে না। ‘নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেলাম’ এই মূল্য নির্ধারণের আদেশে সরকার তা প্রতিষ্ঠিত করল। এই নির্বাহী আদেশের মাধ্যমে সরকার যখন খুশি যত খুশি জ্বালানির মূল্য বৃদ্ধির ক্ষমতা পেয়ে গেল। চিন্তার বিষয় হচ্ছে, এর ফলে সরকারকে কারও কাছে আর জবাবদিহি করতে হবে না। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের মূল শতকরা ৫ ভাগ বাড়ানো হয়েছে। এতে লাইফলাইন গ্রাহকদের ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়বে।
নতুন প্রকাশিত গেজেট উল্লেখ করা হয়, আবাসিকের লাইফলাইন গ্রাহকের (৫০ ইউনিট ব্যবহারকারী) ইউনিট প্রতি ১৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৯৪ পয়সা, প্রথমধাপে ৭৫ ইউনিট ব্যবহারকারী ২১ পয়সা বাড়িয়ে ৪ টাকা ৪০ পয়সা, দ্বিতীয় ধাপে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ২৯ পয়সা হারে বাড়িয়ে ৬ টাকা ০১ পয়সা, ২০১-৩০০ ইউনিট পর্যন্ত ৩০ পয়সা বাড়িয়ে ৬ টাকা ৩০ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীর বিল ৩২ পয়সা বাড়িয়ে ৬ টাকা ৬৬ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ৫০ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৪৪ পয়সা এবং সর্বশেষ ধাপ ৬০০ ইউনিটের ওপরে ১১ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ০৩ পয়সা করা হয়েছে। এর আগে বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলোর দাম বৃদ্ধির আবেদনের ওপর ৮ জানুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। বিইআরসির গণশুনানিতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ের খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। সুপারিশে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রতি কিলোওয়াট ঘণ্টার গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুনানিতে বিইআরসি অংশীজনদের তাদের যুক্তির পক্ষে নথিপত্র জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ জন্য ১৫ জানুয়ারির আগে বিইআরসির বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নেই। কিন্তু বিইআরসি অধ্যাদেশ সংশোধনের কারণে শুনানির চারদিনের মাথায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত কয়েক বছর ধরেই বিইআরসি বিদ্যুতের দাম সমন্বয়ের কাজ করে আসছিল। সম্প্রতি বিইআরসি আইনের সংশোধনী এনে বিইআরসির পাশাপাশি নির্বাহী আদেশে দাম বাড়ানোর ধারা যুক্ত করা হয়। এর আগে বিইআরসি গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৫ দশমিক ১৭ টাকা বাড়িয়ে ৬ দশমিক ২০ টাকা নির্ধারণ করেছে। এরপরই বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন জমা দেয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
