বিজয় সমাবেশে যোগ দিলেন হাজারো আইনজীবী
নিউজ ডেক্স
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনের জন্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে আওয়ামী লীগ। দুপুরের পর অনুষ্ঠিত সমাবেশে শনিবার সকাল থেকেই লোকজন আসতে থাকেন। সেই সমাবেশে যোগ দেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং জজ কোর্টের হাজার হাজার আইনজীবী।
উৎসবকে ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়, পুরো এলাকা মুখরিত হয় জয় বাংলা স্লোগানে। বিকেলেও দেখা গেছে জনস্রোত। সেই স্রোতে যোগ দেন বরেণ্য আইনজ্ঞসহ দেশের হাজার হাজার আইনজীবী। সকাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে একত্রিত হতে থাকেন আইনজীবীরা। পরে তারা স্লোগানে স্লোগানে বিজয় উৎসবে যোগ দেন। এ সময় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস।

এ সময় আরো ছিলেন অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, জেসমিন সুলতানা, অ্যাডভোকেট নাজমা কাওসার, কুহেলি কুদ্দুস মুক্তি, অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা, জেসমিন সুলতানা শামসাদ, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রূপা, অ্যাডভোকেট নুরুন্নাহার আক্তার নুপুর, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লীনা, অ্যাডভোকেট সালমা হাই টুনি ও অ্যাডভোকেট সৈয়দা রুবিনা মিরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। এর আগে তিনটার দিকে সভামঞ্চে এসে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের গান পরিবেশনার মধ্য দিয়ে বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আরোহণ করেন।

দুপুর আড়াইটার পর সমাবেশের মূল পর্ব শুরু হলেও তার আগে সংস্কৃতি মঞ্চে চলে দেশবরেণ্য শিল্পীদের গান। এ মঞ্চ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং ‘জিতবে এবার নৌকা’ কোরাসে গান পরিবেশন করেন শিল্পীরা।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত হন।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। শেখ হাসিনা চতুর্থ বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ভোটের ১৯ দিন পর শনিবার বিজয় উৎসব পালন করল আওয়ামী লীগ। সেই উৎসবে যোগ দিতেই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যায় জনস্রোত। নেতা-কর্মীরাও উৎসাহ-উদ্দীপনায় সমাবেশে যোগ দিয়ে এ বিজয় উৎসব পালন করেন। বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিজয় উৎসব।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
