দ্য গার্ডিয়ান
বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য খারাপ দিন
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪
শেখ হাসিনা বাংলাদেশের জন্য একই সঙ্গে সেরা সময় ও খারাপ সময় উভয়েই নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের চরম দারিদ্র্যতা অর্ধেকে নেমে এসেছে এবং মাথাপিছু জিডিপি ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তার এই পারফরম্যান্স বেশ চিত্তাকর্ষক হলেও, একটি একদলীয় রাষ্ট্রের উত্থানের কারণে সেই অর্জন ক্ষুণ্ন হয়েছে।
গত বছর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে হওয়া সরকারবিরোধী বিক্ষোভের পর এ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। হিউম্যান রাইট্স ওয়াচ নভেম্বর মাসে জানিয়েছিল— সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা ও সমর্থকদের জেলে পাঠানো হয়েছে, এমনকি হত্যাও করা হচ্ছে।
এই নির্বাচন বয়কট করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এর মধ্য দিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে। যদিও এটি একটি ফাঁপা বিজয় ছিল। কারণ প্রতি ১০ জনের মধ্যে মাত্র চারজন ভোটার ভোট দিয়েছেন। এ বছর ৮০ দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু গণতন্ত্র বছরের শুরুতেই যেন হারল। লন্ডন ও ওয়াশিংটন জানিয়েছে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।
তবে ঢাকার বন্ধু ভারত ও চীন উভয় দেশই শেখ হাসিনার জয়কে স্বাগত জানিয়েছে। ১৯৯০ সালের পর সামরিক শাসন মুক্ত হয় বাংলাদেশ, পরিণত হয় একটি নির্বাচনি গণতন্ত্রে। আস্তে আস্তে দেশটির উৎপাদন ও বস্ত্র খাত উন্নতি লাভ করেছে। দেশটির গড় আয়ু ও নারীর কর্মসংস্থানে বৃহত্তর প্রতিবেশী ভারতের তুলনায় এগিয়ে আছে। রাজনীতির এমন হালের পরেও বাংলাদেশ এই সফলতা অর্জন করেছে।
বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং গৃহবন্দি। তার সহযোগীরা হয় জেলে অথবা নির্বাসনে। ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে শেখ হাসিনাও কারাগারে গিয়েছিলেন। বাংলাদেশের জন্মই হয়েছে ঘূর্ণিঝড়, গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের মতো সংকটের মধ্য দিয়ে। বেসরকারি সংস্থাগুলো (এনজিও) দারিদ্র্য, ক্ষুধা এবং কর্মসংস্থান ইস্যুতে বিভক্ত রাজনীতিবিদদের থেকে বেশি সক্রিয় ছিল। দেশটিতে রয়েছে বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক, যার বিশ্বব্যাপী পদচিহ্ন রয়েছে এবং এর বার্ষিক আয় এক বিলিয়ন ডলারেরও বেশি।
শ্রম আইন লঙ্ঘনের দায়ে নোবেল শান্তি বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দোষী সাব্যস্ত করেন বাংলাদেশের একটি আদালত। এতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই বিপদসংকেত বেজে ওঠে। গত বছর বারাক ওবামাসহ অন্তত ১৭০ প্রভাবশালী ব্যক্তি ইউনূসের ওপর চলমান ‘নিরবচ্ছিন্ন বিচার বিভাগীয় হয়রানি’- বন্ধ করার আহ্বান জানান। ৮৩ বছর বয়সি ইউনূস তার ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গরিবদের রক্ত চুষে খাওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন।
সংসদীয় গণতন্ত্রে এমন মানসিকতা কাজ করা উচিত নয় যে, বিজয়ীরাই সবকিছু নিয়ে নেবে। সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, যাতে সরকারের জবাবদিহিতা নিশ্চিতে বিরোধীদের রাজপথে নামার দরকার না হয়। শেখ হাসিনার বয়স ৭৬ আর বিএনপির প্রধান খালেদা জিয়ার বয়স ৭৮। উভয়কেই বুঝতে হবে যে, তাদের দেশ যেদিকে যাচ্ছে, সেদিকে চলতে থাকলে দেশের ক্ষতি হবে। উভয়ের জন্য নিশ্চিতভাবে পৌঁছানো শুরু করা ভালো। তাদের উচিত নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করা। সরকারকে অবশ্যই ভয়ের পরিবেশ পাল্টে দিতে হবে এবং বিরোধীদের পুনরায় গঠনমূলক উপায়ে যুক্ত হতে হবে। বাংলাদেশের মতো জটিল সমাজে প্রতিদ্বন্দ্বিতামূলক দাবিগুলোকে শান্তিপূর্ণভাবে মিটমাট করতে হবে। দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক স্থিতিশীলতার পরিবর্তে স্বৈরাচারকে বেছে নেওয়া বোকামি হবে।
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৮৮৮।
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
