বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের ইচ্ছার পরিবর্তন হয়নি: আমেরিকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪
বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। এছাড়া বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে বলেও জানিয়েছে দেশটি।
স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি একথা জানিয়েছেন।
এছাড়া শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ডের বিষয়টিও বুধবারের ব্রিফিংয়ে উঠে এসেছে।
এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন এবং এ বিষয়ে মার্কিন মনোভাব সম্পর্কে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে দুটি প্রশ্ন করব। বাংলাদেশে একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে। নির্বাচনে যেভাবে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হয়েছে তাতে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। দ্য গার্ডিয়ান এই নির্বাচনটিকে ‘বিরোধীদের ওপর নির্মম ক্র্যাকডাউন’ হিসাবে চিহ্নিত করেছে। এবং ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ’।
তিনি আরও বলেন, এর আগে আপনি বলেছিলেন, বাংলাদেশের জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যা করা দরকার আপনারা তাই করবেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের আগে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন। বাইডেন প্রশাসনের গণতন্ত্র বিকাশের চেষ্টা বাংলাদেশে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে বলে যে উদ্বেগ সামনে এসেছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী?
জবাবে জন কিরবি বলেন, আমরা স্পষ্টতই এখনও বিশ্বব্যাপী কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। এবং বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশাও রয়েছে।
পরে ওই সাংবাদিক নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া কারাদণ্ডের বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। নববর্ষের প্রথম দিনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় বাংলাদেশের একটি আদালত। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রায় দেওয়া হয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের অসাধারণ অবদান রয়েছে। তাকে কারাদণ্ড দেওয়ার বিষয়টিসহ প্রেসিডেন্ট বাইডেন কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত?
জবাবে কিরবি এর সরাসরি কোনও উত্তর না দিয়ে প্রশ্নটি গ্রহণ করার কথা জানান।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
