বসন্ত বন্দনায় মেতেছে ব্যস্ত নগরী ঢাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বসন্তের ছোঁয়ায় আড়মোড়া ভেঙেছে প্রকৃতি। মহাসমারোহে নগরজুড়ে চলছে বসন্তবরণ। বসন্ত বন্দনায় মেতেছে কংক্রিটের নগরও। শহুরে ব্যস্ততায় থেমে নেই উৎসবের আমেজ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বসন্ত উৎসব। এ উৎসবের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা।
বরেণ্য যন্ত্রশিল্পী সেতারবাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় বসন্ত উৎসব-১৪৩০। ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উৎসব ঘিরে সকাল থেকেই বকুলতলায় তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড়। সবাই মেতেছে বসন্ত আমেজে। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ গানে বসন্ত বরণে মেতে ওঠে সবাই। এরপর শুরু হয় বসন্তকথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়।
সকাল ১০টায় ‘বসন্ত-আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। চারুকলা থেকে শুরু হয়ে হয়ে টিএসসি ঘুরে আবারও চারুকলায় ফিরে আসে শোভাযাত্রাটি। বসন্তকথন পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য দেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরীসহ অন্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারজানা আক্তার। এখন পুরোদস্তুর সংসারী। দুই সন্তানকে নিয়ে এসেছেন বকুলতলায় বসন্ত বরণ উৎসবে। নিজে পরেছেন বাসন্তী রঙের শাড়ি। দুই ছেলেকেও বাসন্তী রঙের পাঞ্জাবিতে সাজিয়ে নিয়ে এসেছেন।
জানতে চাইলে ফারজানা বলেন, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখের দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। আগের রাতে সেভাবে ঘুম হতো না। কোন রঙের শাড়িটা পরবো, কীভাবে সাজবো এ নিয়ে কতশত ব্যস্ততা।
তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে। তবে চেনামুখ নেই বললেই। সবাই অপরিচিতি। স্মৃতিকাতর হয়ে পড়ছি। বন্ধু-বান্ধবীদের মুখ চোখে ভাসছে। যাইহোক, দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। ওরা মজা করছে। ওদের বাবা চাকরিজীবী। ছুটি পাননি। বিকেলে অফিস শেষে এদিকে আসবেন।’
বকুলতলায় আড্ডায় মেতেছেন তেজগাঁও মহিলা কলেজের কয়েকজন ছাত্রী। তারা সবাই একসঙ্গে এসেছেন। লামিয়া বর্ষা নামে তাদের একজন বলেন, ‘ভোরে এসেছি। রাস্তা ফাঁকা ছিল। দ্রুত চলে আসতে পেরেছি। সারাদিনের প্ল্যান করে বেরিয়েছি। ক্যাম্পাস ও এর আশপাশেই ঘুরবো। বিকেলে আমরা বইমেলায় ঢুকবো।’
এদিকে, দুপুরে কিছুটা বিরতি দিয়ে বকুলতলায় বিকেলের পর্ব শুরু হবে সাড়ে ৩টায়। বেঙ্গল পরম্পরার যন্ত্রসংগীত পরিবেশনের মধ্যদিয়ে বিকেলের পর্বে মেতে উঠবে উৎসবপ্রেমীরা। এ পর্বে শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা, দলীয় সংগীত, আবৃত্তির পাশাপাশি আছে বরেণ্য শিল্পীদের একক পরিবেশনাও।
শুধু চারুকলার বকুলতলা, টিএসসি নয়, রমনা পার্ক, হাতিরঝিলসহ নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রেও বাসন্তী সাজে তরুণ-তরুণীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। পাঁচ তারকা হোটেল, ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেস্তোরাঁয়ও বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে নানা আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, প্রতি বছরের মতো এবারও বিকেল সাড়ে ৩টায় একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা দিয়াবাড়ির লেকসংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রয়েছে ‘বসন্ত উৎসব ১৪৩০’-এর অনুষ্ঠানমালা।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
