মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৬ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৫৮

প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে

আজকাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ জুন ২০২৬  



প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণে ভারত চাপে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তারেক রহমান প্রতিবেশি দেশটিতে সফরে না গিয়ে চীনকে বেছে নিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের প্রথম গন্তব্য চীন নয়, মালয়েশিয়া। কিন্তু এই অঞ্চলের দুই বড় শক্তির মধ্যে তিনি চীনের ডাকে প্রথম সাড়া দিয়েছেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে থেকে ভারত নতুন সরকারের আমলে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অংশগ্রহণ করেন। তারপর ভারত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হ”েছ বলে মনে হলেও বাস্তবে সম্পর্কের ক্ষেত্রে আস্থার অভাব পরিলক্ষিত হচ্ছে।
এদিকে, প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারত পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীনের কাছে পরিচয়পত্র পেশ করার পর পরই সরাসরি ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন। রোববার ২৮ জুন থেকে পর্যটন ভিসা চালু হবে। ২০২৪ সালে আগস্টে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলে বাংলাদেশে ভারতের বিভিন্ন ¯’াপনায় হামলা হয়। তার পরিপ্রেক্ষিতে জরুরী মেডিকেল ভিসা ছাড়া সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ভারত। প্রায় দুই বছর পর ভিসা চালুর ঘোষণা দিলেন দীনেশ ত্রিবেদী। ভারত এবার একটি অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসাবে নিয়োগদানের মাধ্যমে। দীনেশ ত্রিবেদী কোনও পেশাদার কূটনীতিক নন। তিনি একজন রাজনীতিবিদ। ভারতের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন। প্রতিমন্ত্রীও ছিলেন। ভারতের রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম। এই প্রবীণ রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার নিয়োগ দিয়ে তার পদকে মন্ত্রী পদমর্যাদায় উন্নীত করেছে ভারত। ভারত কী কারণে এবার চুক্তিতে একজন জেষ্ঠ্য রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসাবে পাঠালো তা স্পষ্ট নয়। তবে অনেকে মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আ¯’ার সংকটের মূল কারণ রাজনীতি। তাই সমস্যাগুলো কূটনীতিক যতটা সমাধানে সক্ষম হবেন; তার চেয়ে বেশি সক্ষম হবেন রাজনীতিবিদ। বাংলাদেশ হলো ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশি। চার হাজার কিলোমিটারের বেশি অভিন্ন স্থল সীমান্ত রয়েছে দেশটির সঙ্গে। তাছাড়া, ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের এবং চিকেনস ন্যাক খ্যাত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় অনেক বেশি উদ্বেগ রয়েছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে ভারত সফর করলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি সাধিত হওয়ার সম্ভাবনা ছিল। ভারতীয় কর্তৃপক্ষ তখন একটি স্পষ্ট বার্তা পেতো যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। কিন্তু বেইজিংয়ে প্রথম সফর হওয়ার পর ভারত চাপে পড়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা এতটাই বাড়ছে যে, বাংলাদেশ চীন থেকে জে-১০সিই নামের যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা বরাবরই অনেক জোরালো। বাংলাদেশ সামরিক বাহিনীর সিংহভাগ সমরাস্ত্র চীন থেকে কেনা হয়। চীন থেকে দু’টি সাবমেরিনও কিনেছে বাংলাদেশ।
সামরিক কেনাকাটার জন্য বাংলাদেশ এ বছর ২৭ হাজার কোটি টাকা ব্যয় করবে বলে জানা গেছে। এবার বংলাদেশ জে-১০সিই নামের যুদ্ধবিমান ক্রয়ের জন্য চীনের সঙ্গে আলাপ-আলোচনা শুরুর খবর পেয়ে যুক্তরাষ্ট্রও বেশ উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কেনার জন্য দেশটি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। বাংলাদেশ বলছে, যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্র এখন তার ন্যাটো মিত্রদের নিয়ে যৌথভাবে চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ অস্ত্র কেনার উৎস বহুমুখী করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার প্রেক্ষিতে তুরস্ক থেকে ড্রোন ক্রয় করে বাংলাদেশ। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরকালে ঘোষণা করেন যে, বাংলাদেশে যৌথ উদ্যোগে সমরাস্ত্র তৈরীর কারখানা করতে চায় তুরস্ক। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনও আপত্তি নেই। কারণ তুরস্ক ন্যাটোভুক্ত দেশ। শুধু তুরস্ক নয়, যুক্তরাষ্ট্র এখন ন্যাটোভুক্ত সকল দেশকে বাংলাদেশে সমরাস্ত্র বিক্রির জন্য তাগিদ দিচ্ছে। বাংলাদেশের এই মূহুর্তে যুদ্ধবিমান, ড্রোন এবং মিসাইল প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করার জন্য চাহিদা রয়েছে। এছাড়াও, আর দ্’ু একটি ভিন্ন ধরনের অস্ত্র কিনবে বাংলাদেশ।
চীনের সঙ্গে অন্তরঙ্গতা বাংলাদেশের জন্যে ইতিবাচক নাকি নেতিবাচক সেই বিষয়ে আলোচনা চলছে। কারণ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, ন্যাটো সবাই নাখোশ। এখন চীনে এই সফর কী ‘জিরো সাম গেম’ কিনা সেই প্রশ্ন করা হচ্ছে। জিরো সাম গেম মানে হলো একদিকে খেলা যার ফলাফল শূন্য।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর