প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশের রাজনীতিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আরও নাজুক করে তুলেছে। ঢাকায় ছিনতাই নিত্যদিনের ঘটনা। কোন প্রতিকার নেই পুলিশের পক্ষ থেকে। ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া এবং সালমান মুক্তাদির নামের এক ইউটিউবারের স্টুডিও ভাংচুর নিয়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইন অবস্থান নিয়েছেন। দলের অভ্যন্তরে শুদ্ধি অভিযান শুরু করেছেন। রাড্ডা ক্লিনিক ভাঙায় জড়িত থাকার অভিযোগে এমপি ফেরদৌসী আহমেদ বৃষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি পদত্যাগ করেছেনও। নির্বাচন কমিশন তার শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী তার নিজের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যে সতর্কবার্তা দিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাস যেতে না যেতেই অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। রাজধানী ঢাকাসহ সারাদেশে দখল, চাঁদাবাজি শুরু হয়ে যাওয়ায় জনমনে ছড়িয়ে পড়ে উদ্বেগ উৎকন্ঠা। নেপথ্যে থাকা গডফাদাররা বিএনপি’র এমপি, মন্ত্রী, নেতাদের সঙ্গে আশ্রয়-প্রশ্রয় নিয়ে শুরু করে দখল। বিরোধী জামায়াতে ইসলামী এবং শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি এসব ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইন অবস্থান নিয়েছে। কিশোর গ্যাং, গডফাদারসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারী দল বিএনপি’র অভ্যন্তরেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান। বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের একাধিক কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। এসব সত্ত্বেও জামায়াত ও এনসিপি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোটরগাড়ির র্যালির মাধ্যমে লং মার্চ পরিচালনা করছে। তাদের দীর্ঘ মেয়াদে টার্গেট হলো, বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন সাধন করা। তবে লং মার্চে সরকারের শাসন ব্যবস্থার দুর্বলতার বিভিন্ন দিক নিয়ে বিরোধী নেতারা বক্তব্য রাখছেন। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই লক্ষ্য বাস্তবায়নে বিরোধী দলের প্রধান হাতিয়ার। এই পরিস্থিতির মধ্যে সরকার সংস্কার নিয়ে তৎপরতা শুরু করেছে। সরকারী দলের এমপিরা অবশ্য নিজেরা একটি কমিটি গঠন করেছেন। সংবিধান সংশোধনের এই কমিটিতে কোনও নাম দেয়নি জামায়াত, এনসিপি। কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংবিধানের সম্ভাব্য সংশোধনের বিষয়ে মতবিনিময় শুরু করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ খতিয়ে দেখতে পরিস্থিতি পর্যালোচনা করছে পুলিশ। কিশোর বয়েসী অপরাধীরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। তারা দখল এবং চাঁদাবাজি শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এদের নেপথ্যে আছে গডফাদার কিংবা কথিত ‘বড় ভাই’। এসব নেপথ্যের হোতারা ক্ষমতাসীনদের রাজনীতির সঙ্গে জড়িত কিংবা আশীর্বাদপুষ্ট। তাদের শায়েস্তা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উদ্যোগী হলেন। এবার প্রথম শিকার হলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপি। মিষ্টি প্রয়াত বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর বোন এবং নিহত বিএনপি দলের সিটি করর্পোরেশনের কমিশনার নিউটনের স্ত্রী। পিন্টু ও নিউটন বিএনপি দলকে শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখলেও তাদের নামের সঙ্গে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ছিলো। পিন্টু কারাগারে মৃত্যুবরণ করেন। নিউটন খুন হন। এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ যে, রাতের আঁধারে শিশুদের টিকা দানকারী প্রতিষ্ঠান রাড্ডা ক্লিনিক ভবন গুড়িয়ে দিয়ে দখলের চেষ্টা করেছিলেন। ভবনটি তিন ঘন্টা যাবত ভাঙার সময় পুলিশ কাছে থাকলেও তা রক্ষায় এগিয়ে আসেনি। এই বিষয়ে তদন্ত কমিটি হয়। অভিযোগের তীর মিষ্টির দিকে যায়। প্রধানমন্ত্রী কোনও বিলম্ব না করেই মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য তার দলের লাগাম টেনে ধরার প্রতি জোর দিচ্ছেন। ক্ষমতায় গিয়ে মন্ত্রী-এমপিরা দখল ও লুটপাটে লিপ্ত না হতে পারে সেই লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
