পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান
প্রকাশিত: ১৪ জুন ২০২৬
চট্টগ্রামে পুলিশের মারধর ও হয়রানির অভিযোগের ঘটনায় ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও তার সমর্থকেরা পাশে না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাঈম বলেন, ‘যখন আমাকে সিএনজি অটোরিকশায় তুলে নেওয়া হয়, তখন খুব ভয় পেয়েছিলাম। সেখানে জড়ো হওয়া প্রায় ১০০ থেকে ১২০ জন সমর্থক ভাইয়া না থাকলে ঘটনাটি অন্য রকম হতে পারত। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পরে পুলিশ যখন আমাকে খুলশী থানায় নিয়ে যায়, তখনও তারা আমার সঙ্গে ছিলেন। লালখান বাজার থেকে রাতেই অনেকেই থানায় যান। তাই অন্য কিছু করার সুযোগ পায়নি।’
ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘আমি সাদাসিধে জীবনযাপন করি। পুলিশ চাইলে আমার সঙ্গে থাকা সবকিছু তল্লাশি করতে পারত। কিন্তু যখন আমাকে সিএনজিতে তোলা হয়, তখন বুঝতে পারিনি যে গলা চেপে ধরা হবে। এতে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। থানায় গিয়ে আমার সঙ্গে থাকা পিন পর্যন্ত তাদের দেখিয়েছি।’
নাঈম দাবি করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপে পরিস্থিতির পরিবর্তন হয়। তিনি বলেন, ‘তামিম ভাই ফোন করেছিলেন বলেই কাজ হয়েছে। তিনি যখন ওসির সঙ্গে কথা বলছিলেন, আমি কিছু বলতে চাইলে ওসি আমাকে আঙুল তুলে চুপ থাকতে বলেন।’
ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত উল্লেখ করে নাঈম সাংবাদিকদের বলেন, ‘আমি কিছুটা সময় একা থাকতে চাই।’
গত শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে বিমানযোগে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় পুলিশ তার গাড়ি থামায়। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও পরে খুলশী থানায় নিয়ে গিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
নাঈমের অভিযোগ, খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স সোহেল তাকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপে তাকে থানা থেকে মুক্তি দেওয়া হয়।
এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের আগেই খুলশী থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এছাড়া অভিযুক্ত সোর্স সোহেলকে আটক করা হয়েছে।
ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নাঈম হাসানের বাসায় গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী এ তথ্য জানান।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
