পাহাড় কেটে প্লট হিসেবে বিক্রি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর পাহাড় কাটার মহোৎসব চলছে। পাহাড় কেটে ঘর নির্মাণ শুরু করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান পাহাড় কাটায় বাধা দিতে গিয়ে পড়েছেন প্রভাবশালীদের রোষানলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম জানান, পাহাড় কাটছে এটি সত্য। তবে জঙ্গল ছলিমপুরের ওই এলাকা সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য। আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা করবে। পাহাড়ি খাস জায়গা যারা বেচাকেনা করছে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সর্বশেষ বৃহস্পতিবার (১৫ ফেরুয়ারি) বিকেলে পাহাড় কাটা বন্ধ করতে গিয়ে পাহাড়খেকোদের রোষানলে পড়েন স্থানীয় ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ।
এর আগে গত বছর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে একইস্থানে পাহাড় কেটে নির্মিত অবৈধ ঘর ও স্থাপনা উচ্ছেদ করে। এ ঘটনার পর কিছুদিন পাহাড় কাটা ও ঘর নির্মাণ বন্ধ থাকলেও আবার সক্রিয় হয় দুর্বৃত্তরা। এছাড়াও গত বছর ২২ জনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা করে পরিবেশ অধিদপ্তর।
উপজেলার জঙ্গল ছলিমপুরে গিয়ে দেখা যায়, ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির জায়গার পাশে হাসেম নেতার বাড়ির পেছনে পাহাড় কেটে ঘর নির্মাণ করছেন আব্দুল হক। এরইমধ্যে পাহাড়ের অংশ কেটে আরসিসি দেওয়াল দেওয়া হয়েছে।
আব্দুল হক মুঠোফোনে বলেন, পাহাড় খাস শ্রেণিভুক্ত জায়গায়। ওই পাহাড়গুলো স্থানীয় সরকার দলীয় লোকেরা দখল করে বেচাবিক্রি করে থাকেন। অধিকাংশ বহিরাগত মানুষ পাহাড়ের দখল কিনে ঘর বাড়ি করছে। আমিও দখল কিনে ঘর করেছি। এখন ঘরগুলো সংষ্কার ও বাড়ানোর জন্য পাহাড়ের কিছু অংশ কাটা হয়েছে। এতে সমস্যা হওয়ার কিছু নেই।
ওই পাহাড়ি এলাকায় ঘর নির্মাণ করে দেওয়ার ঠিকাদারি নিয়েছেন ফারুক ও হাসান মিস্ত্রি নামে দুই ব্যক্তি।
হাসান মিস্ত্রি মুঠোফোনে বলেন, পাহাড় কাটার পর আমরা চুক্তিভিত্তিক ঘর তৈরি করে দিই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় কাটছে। এতে আমাদের করার কিছু নেই। প্রশাসন সব জানে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল আলম বলেন, পাহাড়খেকো গফুর ও সাদেককে ম্যানেজ করতে পারলে পাহাড়ি এলাকায় সরকারি খাস প্লট মেলে অনায়াসে। প্রতিটি প্লট বেচাকেনা হয় ৮-১০ লাখ টাকা দরে।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ বলেন, গত শুক্রবার স্কুলের মিটিং শেষে স্থানীয় পাহাড়খেকো গফুর ও সাদেকের নেতৃত্বে একটি মিটিং হয়। এতে সিদ্ধান্ত হয় তারা পূর্বের মতো পাহাড় কেটে ঘর নির্মাণ করবে। বিষয়টি ইউএনও ও এসি ল্যান্ড মহোদয় জানতে আমাদেরকে ঘটনাস্থলে পাঠান। এতে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে।
ওই এলাকার ২ ও ৩ নং সমাজ এলাকায় অনুমতিবিহীন খাদিজাতুল কোবরা মাদরাসার হুজুর আব্দুল হক সরকারি জায়গা দখল করে ফাউন্ডেশন দিয়ে ঘর ও ভবন নির্মাণ করছেন। এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশের চরম বিপর্যয় হবে বলে মন্তব্য করেন ইউপি চেয়ারম্যান।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, জঙ্গল ছলিমপুর এলাকাটি সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য। কিছু প্রভাবশালী পাহাড়খেকো পাহাড় কাটছে। কয়েকদিনের মধ্যে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃংখলা বাহিনী যৌথভাবে পাহাড় কাটা ব্যক্তিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
