পাঁচ দিনে মেট্রোরেলের আয় ৪৭ লাখ টাকা
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩
গত ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। সোমবার পর্যন্ত মোট পাঁচ দিন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। দেশের ইতিহাসে প্রথম বিদ্যুচ্চালিত দ্রুতগামী এই যান পাঁচ দিনে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (পাবলিক রিলেশনস) নজরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর প্রথম দিন (২৯ ডিসেম্বর) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন মাত্র এক লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। তৃতীয় দিন (৩১ ডিসেম্বর) মেট্রোরেলের ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়। চতুর্থ দিন বিক্রি হয় ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট। সর্বশেষ পঞ্চম দিনে টিকিট বিক্রি করে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা আয় হয়েছে মেট্রোরেলের।
দৈনিক ব্যয়ের হিসাব জানা যাবে মাস শেষে
মেট্রোরেল থেকে দৈনিক আয়ের তথ্য পাওয়া গেলেও ব্যয়ের হিসাব এখনো বের করতে পারেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানায়, মেট্রোরেলের দৈনিক খরচের চিত্র পেতে এক মাস সময় লাগবে। মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হলো, কী পরিমাণ জনবলের বেতন-ভাতা দেওয়া হলো—সব হিসাব পাওয়া যাবে এক মাস পরে। এর পরই মূলত দৈনিক ব্যয়ের চিত্র পাওয়া যাবে।
পূর্ণাঙ্গভাবে মেট্রোরেল চালু না হওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি মঙ্গলবার রক্ষণাবেক্ষণের জন্য এই সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল। সেই কারণে গতকাল বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
তবে এদিন সকাল থেকে আগারগাঁও স্টেশনে ঢোকার ফটকে দেখা যায় নীল কাগজে কালো কালি দিয়ে মোটা হরফে মেট্রোরেল বন্ধের বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে। এর পরও অনেকে গতকাল মেট্রোরেলে চড়ার উদ্দেশ্যে রাজধানীর আগারগাঁও স্টেশনে ভিড় করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় এমন শতাধিক ব্যক্তিকে আগারগাঁও স্টেশন থেকে ফিরে যেতে দেখা যায়।
উল্লেখ্য, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা সরকারের। তবে আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথ চলবে মেট্রোরেল। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরো সময় লাগবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
