পণ্যের অসহনীয় দামে পিষ্ট হচ্ছে ভোক্তা
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২
ভোজ্যতেলের দাম নির্ধারণ করলেও বাজারে অকার্যকর
তদারকি সংস্থাগুলোর ভূমিকা আরও কঠোর হওয়া দরকার -গোলাম রহমান * অসাধুদের জবাবদিহিতা না থাকায় এমন অবস্থা -বিআইডিএসের রিসার্চ ফেলো * অভিযান জোরালোভাবে করা হচ্ছে : মহাপরিচালক, ভোক্তা অধিদপ্তর
পণ্যের অসহনীয় দামে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন ভোক্তা। চাল ডাল, তেল, মাছ-মাংস, সবজি সবকিছুর দাম আকাশছোঁয়া।
সরবরাহ থাকলেও প্রতিকেজি মোটা চাল কিনতে ক্রেতার ৫২-৫৫ টাকা খরচ করতে হচ্ছে। আর ভালো মানের প্রতিকেজি সরু চাল বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে।
এদিকে সরকারের পক্ষ থেকে ভোজ্যতেলের দাম কমানো হলেও বাজারে তা অকার্যকর। নতুন করে কেজিতে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি দাম বেশি হওয়ায় সবজি ও মাছে হাত ছোঁয়ানোই যেন দায়। এমন পরিস্থিতিতে অসহায় ভোক্তা।
জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেশি। অনেক পণ্য আছে, যা বাড়ার কথা নয়, সেগুলোও বেশি দামে বিক্রি হচ্ছে।
সরকারের পক্ষ থেকে নানা সময় একাধিক পণ্যের দাম বেঁধে দিলেও তা অকার্যকর থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তদারকি সংস্থাগুলোর ভূমিকা কঠোর হওয়া দরকার। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। একবার যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তবে কেউ অসাধু পন্থায় দাম বাড়াতে ভয় পাবে। এতে পণ্যের দাম কমবে ও ক্রেতা স্বস্তি পাবে।
বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে প্রতিলিটার পাম সুপার তেলের দাম ১২৫ টাকা নির্ধারণ করা হলেও শুক্রবার বাজারে বিক্রি হয়েছে ১৩০ টাকা। এর আগে প্রতিলিটার খোলা সয়াবিনের দাম ১৫৮ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ১৭৫ টাকায় বিক্রি হয়েছে। আর বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা বেঁধে দিলেও বাজারে বিক্রি হয়েছে ১৯০-১৯২ টাকা।
শুক্রবার এমন চিত্র সরকারি সংস্থা- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্যমূল্য তালিকাতেও লক্ষ করা গেছে। বাজারে সব ধরনের সবজির জোগান ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেজিতে ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। এ ছাড়া একাধিক সবজি ১০০ টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৮০ টাকা। প্রতিকেজি বেগুন কিনতে ক্রেতার ৮০ টাকা খরচ করতে হচ্ছে। প্রতিকেজি পটোল, ঢেঁড়স ও শসা ৬০ টাকায় বিক্রি হয়েছে। টমেটো বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি। পাশাপাশি প্রতিকেজি গাজর বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা এবং বরবটি ৬০-৭০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া বাজারে শীতের সবজি শিম প্রতিকেজি বিক্রি হয়েছে ১৪০ টাকা।
বাজারে এক কেজি গরুর মাংস কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ৭০০-৭৫০ টাকা। খাসির মাংসের কেজি ৯০০-৯৫০ টাকা এবং প্রতিকেজি ব্রয়লার মুরগি দাম ১৮০-১৮৫ টাকা, যা এক সপ্তাহ আগে ১৭০ টাকা ছিল। আর প্রতি ডজন ফার্মের ডিম ১৪০-১৪৫ টাকায় বিক্রি হয়েছে।
মালিবাগ কাঁচাবাজারের খালেক রাইস এজেন্সির মালিক খুচরা চাল বিক্রেতা মো. দিদার হোসেন বলেন, খুচরা পর্যায়ে প্রতিকেজি মিনিকেট চাল ৭৫-৭৭ টাকায় বিক্রি হয়েছে, যা দুই সপ্তাহ আগে ৭০-৭২ টাকায় বিক্রি করেছি। পাশাপাশি প্রতিকেজি নাজিরশাল বিক্রি হয়েছে ৮৫-৮৬ টাকা, যা আগে ৭৮-৮০ টাকা ছিল। স্বর্ণা চাল বিক্রি হয়েছে প্রতিকেজি ৫৪-৫৫ টাকা, যা আগে ৫০-৫২ ছিল।
এদিকে প্রজনন মৌসুম হওয়ায় শুক্রবার (৭ অক্টোবর) থেকে আগামী ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে বাজারে ইলিশ না থাকায় অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হয়েছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকেজি কাতলা ও রুই মাছ বিক্রি হয়েছে ৩০০-৩৫০ টাকা, যা সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেশি। এছাড়া বাজারের কম দামের মাছ হিসাবে পরিচিত পাঙাশ মাছ বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি। প্রতিকেজি তেলাপিয়া বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা, যা এক সপ্তাহের ব্যবধানে ২০-৩০ টাকা বাড়তি দরে বিক্রি হয়েছে।
রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মোহাইমিনুল ইসলাম বলেন, পণ্যের এমন বাড়তি দামে প্রতিনিয়ত পিষ্ট হতে হচ্ছে। বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ থাকলেও বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছে। এমন ভাবে চলতে থাকলে খেয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়ছে। তাই বাজারে যেসব সংস্থা তদারকি করে তাদের অভিযান বাড়ানো দরকার।
বিআইডিএসের রিসার্চ ফেলো ড. আজরিন কবির বলেন, ‘যে কোনো অজুহাতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে ফেলছে। পরিস্থিতি এমন, যেন জবাবদিহিতার কোনো জায়গা নেই। তাই তদারকি জোরদার করে ব্যবসায়ী পণ্য কত দামে কিনল, কত দামে বিক্রি করছে তা সবার সামনে পরিষ্কার করতে হবে। কোনো অনিয়ম থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তারা যে কাজ করছে না তা নয়, তারা যথেষ্ট কাজ করছে। তবে এই কাজ ভোক্তার স্বার্থে আরও বাড়াতে হবে।’
জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান যুগান্তরকে বলেন, ‘পণ্যের দাম ভোক্তা-সহনীয় রাখতে অধিদপ্তরের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। কারা দাম বাড়াচ্ছে তাদের চিহ্নিত করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের জানানো হচ্ছে। সেক্ষেত্রে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা আইনের পাশাপাশি অন্যান্য সংস্থা মামলা করছে।’ তিনি জানান, ভোক্তা স্বস্তি দিতে অধিদপ্তরের পক্ষ থেকে তদারকি ও অভিযান আরও জোরালোভাবে করা হচ্ছে। কোনো অসাধু ছাড় পাবে না।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
