নৌকার প্রতি অন্য রকম ভালোবাসা নেত্রকোনার সিদ্দিক মিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
সিদ্দিক মিয়া নৌকা–ভ্যানে করে তাঁর দুই ছেলেকে নিয়ে এখন নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল নেত্রকোনার মোক্তারপাড়া এলাকার মগড়া নদীর সেতুর ওপরে।
আওয়ামী লীগের যেকোনো সভা-সমাবেশ, সম্মেলন এলেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে ছোট দুই ছেলেকে নৌকা–ভ্যানে নিয়ে হাজির হন সিদ্দিক মিয়া। আর এখন তো জাতীয় সংসদ নির্বাচন, তাই তো দম ফেলার ফুরসত নেই সিদ্দিক মিয়ার। তিনি এখন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচারণা নিয়ে মহাব্যস্ত।
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর ওপর সেতুতে দেখা যায়। ওই দিন তিনি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর পক্ষে প্রচার চালাচ্ছিলেন।
সিদ্দিক মিয়া নৌকা–ভ্যানের মাঝখানে বসে নৌকাসদৃশ যানটি চালাচ্ছিলেন। এ সময় তাঁর সামনে ও পেছনে বসে আছে তাঁর ছোট দুই ছেলে। তাদের হাতে বইঠা। পরনে সবার মুজিব কোট। নৌকার পাশে বাঁধা লাল-সবুজের পতাকা পতপত করে উড়ছে। মাইকে বাজছে ‘প্রগতির নৌকা, স্বাধীনতার নৌকা, উন্নয়নের নৌকা শেখ হাসিনার নৌকা’সহ বিভিন্ন ধরনের স্লোগান, স্বাধীনতা ও জাগরণের গান। তাঁর এই কাণ্ড দেখে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। একটু থামিয়ে কথা হয় ষাটোর্ধ্ব সিদ্দিক মিয়ার সঙ্গে। আপনি কেন এমন করে প্রচারে নামলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘বাজান, আপনি কী করেন।’ উত্তর দিলে তিনি হেসে বলেন, ‘তবে তো জানার কথা।’ তিনি বলতে থাকেন, ‘এটা আমার নতুন নয়। আমাকে বলতে পারেন, আমি বঙ্গবন্ধুপাগল এবং বাংলাদেশ, শেখ হাসিনা ও নৌকাপাগল মানুষ। আমার এই চারটি ভালোবাসা বুকে নিয়ে মরতে চাই।’
সিদ্দিক বলেন, স্বাধীনতার কিছুদিন পর বঙ্গবন্ধু যখন নেত্রকোনা কলেজ মাঠে এসেছিলেন, তখন তিনি সেই সমাবেশ দেখতে বাড়ি থেকে এসেছিলেন। ওই সমাবেশে প্রচুর লোকজন যোগ দিয়েছিল। তখন কলেজের ছাদ ধসে পড়ে। লোকজনের দৌড়াদৌড়ি ও ভিড়ে তিনি নিচে পড়ে গিয়ে মাথায়ও আঘাত পান। পরে বিষয়টি বঙ্গবন্ধু জেনে তাঁকে দেখে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এ থেকেই বঙ্গবন্ধুর প্রতি প্রেম তাঁর।
সিদ্দিকের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকায়। সঙ্গে থাকা তাঁর ছেলেদের নাম সাকিব মিয়া (৯) ও আশিক মিয়া (৭)। তারা
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। সাকিব ও আশিক বলে, তারা তাদের বাবার সঙ্গে এমন করে দেশের বিভিন্ন স্থানে নৌকা–ভ্যান নিয়ে প্রচারণা করে ঘুরতে বেশ আনন্দ পায়। মানুষও তাদের বাবাকে ভালোবাসে। তাদের আদর করে চকলেট–বিস্কুট দেয়।
সিদ্দিকের এই নৌকাটি বানাতে সব মিলিয়ে এখন তাঁর খরচ দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজারের মতো। তিনি বছর তিনেক আগে নেত্রকোনার এক মিস্ত্রিকে ১৭ হাজার টাকা দিয়ে স্টিলের নৌকাটি বানিয়েছেন।
এরপর থেকে ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশনসহ যেখানেই নৌকা প্রতীকে নির্বাচন হয়, সেখানেই তাঁর নৌকা–ভ্যান নিয়ে যাওয়ার চেষ্টা করেন সিদ্দিক। তিনি নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট সিটি নির্বাচন ও ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলন চলার সময় সোহরাওয়ার্দী উদ্যানে নৌকা–ভ্যান নিয়ে হাজির হয়ে আলোচনায় আসেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
