নৌকার কোটায় যারা আসছেন সংসদে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
নতুন মন্ত্রিসভার মতো সংরক্ষিত মহিলা আসনেও থাকছে চমক। প্রধান্য পাবে তারুণ্য। আসবে নতুন মুখ। বিতর্কিত ও বয়সের ভারে ন্যুব্জরা বাদ পড়বেন। সন্তানের আমলনামাও কাল হচ্ছে অনেকের। গত নির্বাচনসহ নানা সময়ে সরকারপক্ষে সরব অনেক তারকাও ঠাঁই পাচ্ছেন এতে।
গত তিন দিন ধরে সংরক্ষিত মহিলা আসনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চলবে শুক্রবার রাত পর্যন্ত। এরই মধ্যে নানা অঙ্গনের তারকাসহ মোট ১৩৭০ জন কিনেছেন ফরম। এর মধ্যে জমা পড়েছে ৭২৫টি।
নির্বাচনের পর থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য নানা জায়গায় ধর্ণা দিচ্ছেন নারীনেত্রীরা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, আওয়ামী লীগের ধানমন্ডি ও গুলিস্তানের অফিস, বিভিন্ন নেতাদের অফিস ও বাসায় নারীদের ভিড় চোখে পড়ার মতো। সবার একই কথা, ‘ভাই একটু খেয়াল রাইখেন।’ মনোনয়ন সংগ্রহের এই দৌড়ে আওয়ামী লীগের বিভিন্ন পদের নারীনেত্রী, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নারী নেত্রীসহ তারকাও বাদ যাননি।
শেখ হাসিনার গুডবুকে আছেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, পারভিন জামান কল্পনা ও মেরিনা জাহান। মহিলা আওয়ামী লীগের সভাপতি সফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলও আছেন তালিকায়। এ ছাড়া যুবলীগ ও সাবেক ছাত্রলীগের এক ঝাঁক নারী নেত্রী মনোনয়ন দৌড়ে আছেন।
সাবেক সংসদ সদস্যদের মধ্যে বরিশালের জেবুন্নেছা হিরণ, নারায়ণঞ্জের সারাহ বেগম কবরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকার শ্যামপুরের সানজিদা খানম, শাহিদা তারেখ দীপ্তি, ফজিলাতুন নেসা বাপ্পি, মাহজাবিন খালেদ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মাহজাবীন মোরশেদ, সাবিনা আক্তার তুহিন, নূরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল, নূর-ই-হাসনা লিলি চৌধুরীসহ অনেকে থাকছেন এই সংসদেও।
শহীদ সন্তান হিসেবে বুদ্ধিজীবী আবদুল আলিম চৌধুরী মেয়ে নুজহাত চৌধুরী, শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, শহীদ স ম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভীন সেজুতি (তিনি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব), আততায়ীর গুলিতে নিহত শরীয়তপুর-২ আসনের প্রথম সংসদ সদস্য এ এফ এম নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তাসহ আরও কয়েকজন আছেন তালিকায়।
এ ছাড়া নতুনদের মধ্যে ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছেন- বিএনপি-জামায়াতের পৈশাচিকতার শিকার পূর্নিমা শীল, হালের সেরা অভিনেত্রী মৌসুমী, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, তারিন, সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন সুলতানা লিলিসহ ডজনখানেক নতুন মুখ।
হিজড়াদের নেতা ময়ূরীও আছেন তালিকার শীর্ষে। তৃতীয় লিঙ্গের নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার জাতীয় সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। আর সেই অধিকার আদায়ের জন্য আমরা সংসদে যেতে চাচ্ছি।
তবে মন্ত্রিসভার মতো সংরক্ষিত মহিলা আসনেও এবার সুনামি নামবে। নিজের ও পরিবারের বিতর্কের কারণে বাদ পড়বেন অনেকে। বিশেষ করে, সন্তানের নেতিবাচক কর্মকাণ্ডে পিনু খান ও রিফাত আমিন বাদ পড়ছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচনকে সামনে রেখে কাজ করেছেন। তারা সারাদেশে ভালো ভূমিকা রেখেছেন। সেজন্য তাদেরও মূল্যায়ন করতে হবে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
