নেতাদের হাতে বিদেশি নম্বর, পকেট রাউটার
প্রকাশিত: ২৫ জুন ২০২৩
হয়রানি এড়াতে বিএনপির নতুন কৌশল
ফোন নম্বর ট্র্যাক করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী * অবস্থান সম্পর্কে জানতে পারেন না দলের নেতাকর্মীরাও
পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের। মিথ্যা মামলা, বাসায় গিয়ে হয়রানি, মুঠোফোনের ব্যক্তিগত আলাপে নজরদারিসহ এমন সব অভিযোগ দীর্ঘদিনের।
এ অবস্থায় হয়রানি এড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনব কৌশল অবলম্বন করছেন দলটির নেতাকর্মীরা। ব্যবহার করছেন সবসময় বহনযোগ্য পকেট রাউটার এবং বিদেশি ফোন নম্বর।
কেবল বিএনপি নয়, বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও একই কৌশল অবলম্বন করছেন। এতে করে ডিজিটাল মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সহজেই তাদের অবস্থান শনাক্ত এবং মুঠোফোনের কথোপকথনে নজরদারি করতে পারছেন না।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা মহানগরের ১১টি থানা এলাকার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের ৩০ জন নেতার হোয়াটসঅ্যাপ নম্বর বিশ্লেষণ করে যুগান্তর। সেখানে দেখা যায়, এদের ২৪ জনেরই বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। একইসঙ্গে তাদের কয়েকজনের দেশের কোম্পানির ফোন নম্বরও আছে।
তবে বিদেশি নম্বরগুলো তারা দলীয় কাজে ব্যবহার করছেন। কারণ দেশীয় নম্বর বা এর মাধ্যমে হোয়াটসঅ্যাপসহ এ ধরনের অ্যাপগুলোর ব্যবহার তারা নিরাপদ মনে করছেন না। দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কেবল কেন্দ্রেই নয়, তৃণমূলের নেতাকর্মীরাও এখন এই প্রযুক্তি ব্যবহার করছেন।
যদি কোনো নেতা দেশের বাইরেও যান তাহলেও এই নম্বরগুলোতে অনলাইনে তারা সক্রিয় থাকছেন। ফলে অনেক সময় নেতাকর্মীরাও বুঝতে পারছেন না অপর প্রান্তে থাকা ব্যক্তি কোথায় অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, শুধু বিএনপি নেতাকর্মীই নয় সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। সরকারকে রক্ষা করতে বহুমাত্রিক নীল নকশা করছে তারা। মোবাইল ফোনে নজরদারিও এরই অংশ।
আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার আমাদের ওপর নজরদারি করছে। মোবাইল নম্বর ট্র্যাকিং করে ব্যক্তিগত কথোপকথন ও অবস্থান জেনে গ্রেফতারসহ নানা ধরনের হয়রানি করছে। এজন্য অনেকে নিজ বাসায় থাকতে পারছে না। বিভিন্নজনের ব্যক্তিগত ফোনালাপ কাটছাঁট করে ছড়িয়ে দিয়েছে। এই ভয়ে অনেকে মোবাইল নম্বরে সরাসরি কথা বলা ছেড়ে দিয়েছেন। জীবন ও সম্মানের নিরাপত্তা রক্ষায় অভ্যস্ত হয়েছেন অনলাইন যোগাযোগে। এটি অনলাইন দুনিয়ায় ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকার একটি প্রচেষ্টা।
পুলিশ সূত্রগুলো বলছে, থানাগুলো অপরাধীদের ওপর নজরদারির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর রাখে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিষয়েও তাদের কাছে তথ্য থাকে। এটি কাউকে হয়রানির উদ্দেশ্যে নয়, বরং সামগ্রিক আইনশৃঙ্খলার স্বার্থে। তবে সাম্প্রতিক সময়ে তথ্যগুলো হালনাগাদ করতে গিয়ে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অনেক নেতার পূর্ববর্তী নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। থাকার ঠিকানা পরিবর্তন করেছেন কেউ কেউ। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা মোবাইলের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালসহ কয়েকটি যোগাযোগ মাধ্যমে বিদেশি নম্বর ব্যবহার করেন। অনেক মোবাইলে আবার কোনো সিমও থাকে না। এতে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় পকেট রাউটার দিয়ে। অন্য নামে রেজিস্ট্রেশনকৃত দেশি সিমও ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার হচ্ছে। ফলে তাদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না। কেউ কেউ আবার রোমিংয়ের মাধ্যমে সরাসরি বিদেশি সিম ব্যবহার করেন। তবে ব্যয়বহুল হওয়ায় এর ব্যবহার এখানে ব্যপকভাবে বিস্তৃত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান যুগান্তরকে বলেন, যেসব অপরাধী বিদেশি নম্বর ব্যবহার করছেন তাদের শনাক্তে পুলিশের গোয়েন্দা শাখাগুলো কাজ করছে। পুলিশ কাউকে হয়রানি করছে না। তারা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছে।
বিদেশি নম্বর ও পকেট রাউটার ব্যবহার যেভাবে: দেশের মোবাইলে কীভাবে বিদেশি নম্বর ব্যবহার হচ্ছে এ নিয়ে কথা হয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে। তারা জানান, এটি দুভাবে হয়। অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে তারা নম্বরগুলো সরবরাহ করে থাকে। মাত্র এক ডলার খরচ করলেই একবার ওটিপি দিয়ে একটি নম্বর সচল করার সুযোগ দেওয়া হয়। এভাবে অনেকে ব্যবহার করেন।
এক্ষেত্রে সমস্যা হলো হোয়াটসঅ্যাপ নতুন করে ওটিপি চাইতে পারে। তখন সেবাপ্রদানকারী সাইটগুলো নতুন করে কোড সরবরাহ করে না। এতে ব্যবহারকারী তার নম্বরটি হারায়। অনেকে আবার প্রতি মাসে এক ডলার দিয়ে যতদিন খুশি ততদিনের জন্য নম্বর নেয়। দেশভেদে নম্বরের দাম কম-বেশি হয়। কেউ কেউ বিদেশে থাকা পরিচিতদের সচল নম্বর দিয়ে দেশে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে। তবে দেশের বাইরের সিম দেশে ব্যবহার খুবই ব্যয়সাপেক্ষ।
বাংলাদেশ সাইবার অ্যান্ড লিগ্যাল সেন্টারের আইন উপদেষ্টা গাজী মাহফুজ উল কবির যুগান্তরকে বলেন, বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে সাইট থেকে একবারের জন্য বিদেশি নম্বর নেওয়া লোকজনই বেশি। এভাবে ব্যবহার করলে কোনো ট্রেস থাকে না। আর পকেট রাউটার হলো বাসার ওয়াইফাই সংযোগের মতো। এটার মধ্যে সিম ঢুকিয়ে সঙ্গে রাখলে তা থেকে ফোনে ইন্টারনেট সংযোগ নেওয়া যায়।
অনেকে মোবাইলে সিম ব্যবহার না করে কেবল পকেট রাউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন। এর মাধ্যমেও মোবাইল ব্যবহারকারীর লোকেশন অজানা থাকে। তবে এ কথা মনে রাখতে হবে প্রযুক্তির শেষ বলে কিছু নেই।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
