নির্বাচন বানচালের চেষ্টায় ঐক্যফ্রন্ট: আ`লীগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এই অভিযোগ করে। তাদের দাবি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এই ষড়যন্ত্রের মূল সহযোগী।
প্রতিনিধি দলটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ জমা দেয়। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নির্বাচন সমন্বয়ক ড. সেলিম মাহমুদ, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরো, জাফরুল শাহরিয়ার জুয়েল প্রমুখ।
পরে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আক্তারুজ্জামান বলেন, শেখ হাসিনাকে ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অশুভ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ত্রাসী হামলা, সহিংসতা ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি-জামায়াত চক্র।
এ ছাড়া নকল ব্যালট পেপার ছাপিয়ে ও বুথ বানিয়ে ভোটের দিন বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিওর গুজব ছড়াতে পারে বলেও কমিশনকে শঙ্কার কথা জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।
গত কয়েকদিনে রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় মহাজোট প্রার্থীদের-সমর্থকদের ওপর বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা করেছে— অভিযোগ করে আক্তারুজ্জামান দাবি করেন, এসব হামলায় তাদের ৪০ কর্মী আহত হয়েছেন। প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে নির্বাচনী অফিসও।
সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি-জামায়াতের 'সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র' প্রতিহত করতে কমিশনের প্রতি অনুরোধ জানায় আওয়ামী লীগ। একই সঙ্গে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী-কর্মীদের ওপর 'হামলার ঘটনায়' জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি তোলেন প্রতিনিধি দলের সদস্যরা।
আক্তারুজ্জামান জানান, এসব ঘটনায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অগ্রগতি অবহিত করবে বলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। এমনকি সপ্তম নৌবহরও পাঠিয়েছিল। আটলান্টিক মহাসাগর পার হয়ে গেলে তাদের গণতন্ত্রের সংজ্ঞা বদলে যায়।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
