নারায়ণগঞ্জ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলী, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, নাসিক ১৩, ১৪, ও১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন। আওয়ামীলীগের মনোনয়ন বিতরণের প্রথম দিনেই ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীদের অনেকই। নারায়ণগঞ্জ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন মনোনয়ন প্রত্যাশী।
সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এবারও আমার বিশ্বাস যে তিনি আমাকে সুযোগ দেবেন। প্রধানমন্ত্রী অনেক ভালো বোঝেন। তিনি যেখানে দেবেন সেখানেই কাজ করবো।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী। আবারও আওয়ামীলীগের মনোনয়ন তিনিই পাবেন বলে আশাবাদী হোসনে আরা বাবলী।
মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতিও। ইসরাত জাহান স্মৃতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের মহাজোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় সরব ছিলেন। ওসমান পরিবারের দুই সাংসদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন।
আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ওসমান পরিবারের পক্ষ থেকেও তার প্রতি এক প্রকার সমর্থন রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সেলিম ওসমান ইসরাত জাহান স্মৃতিকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও সমর্থন রয়েছে তার। তাই বিশ্লেষকরা আওয়ামী লীগ থেকে তাকেই এগিয়ে রাখছেন এই প্রতিদ্বন্দিতায়। এছাড়া এর আগে তিনি নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।
এদিকে পিছিয়ে নেই বাকি দুই মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন আক্তার ও নাসিক ১৩, ১৪, ও১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন।
এদিকে আগমীকাল মনোনয়ন ফরম সংগ্রহ করবেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা।
অন্যদিকে, বিরোধী দল জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান।
উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পরে জানানো হবে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
