নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় এই নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু কারা থাকছেন এই মন্ত্রিসভায়, তা নিয়েই চলছে আলোচনা।
নতুন মন্ত্রিপরিষদে কারা স্থান পাচ্ছেন সে বিষয়ে বিভিন্ন মহলের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এবারের মন্ত্রিসভায় চমক আনবেন শেখ হাসিনা।
দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আমাদের কারও মাথা ঘামানোর সুযোগ নাই।
তবে সূত্র আরও জানিয়েছে, টানা দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালনের পর তৃতীয়বারের মতো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হচ্ছেন। এর মধ্য দিয়ে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন তিনি। দেশ পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার নতুন মন্ত্রিসভায় পরীক্ষিত সিনিয়র নেতাদের পাশাপাশি তরুণ কিছু মুখও আনতে চান।
তবে গণভবন সংশ্লিষ্ট একাধিক সূত্র যারা সরকারেও নাই, দলেও নাই কিন্তু শেখ হাসিনার ঘনিষ্ঠ; এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার উন্নয়নের পাশাপাশি অধিকতর সুশাসনের ওপর বেশি নজর দেবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ের পর গঠিত বর্তমান সরকারের যে মন্ত্রীরা গত পাঁচ বছরে কিছু কাজের মাধ্যমে সরকারকে বিব্রত করেছেন, সমালোচনায় ফেলেছেন, তারা নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না- এটি এক প্রকার চূড়ান্ত। আবার অনেকেই আছেন যাদের বয়স হয়ে গেছে কিন্তু মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত এবং দলের জন্য নিবেদিত এমন কয়েকজন মন্ত্রীও নতুন করে আর সরকারের থাকছেন না।
আরও জানা গেছে, যারা নিজ মন্ত্রণালয়ের কিছু জটিল সমস্যা নিজেরা সুরাহা করতে পারেননি, এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন তারা। কাজেই বর্তমান মন্ত্রিপরিষদ থেকে এমন কয়েকটি ক্যাটাগরিতে বাদ পড়ছেন কমপক্ষে ২০ থেকে ২৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। একই সঙ্গে এবারের সরকারে যুক্ত থাকছেন না মহাজেটভুক্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা এবার সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করবেন। একারণেও বর্তমান মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়ছেন জাতীয় পার্টির একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। তবে মহাজোটের শরিক দল হাসানুল হক ইনুর জাসদ, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি ও রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি হয়তো থাকছেন নতুন মন্ত্রিসভায়।
সূত্রটি জানিয়েছে, চতুর্থবারের মতো শপথ নিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিপরিষদে এবার নতুন যুক্ত হচ্ছেন তারা; যারা সৎ, সাহসী, দক্ষ ও পরীক্ষিত। একই সঙ্গে শিক্ষিত তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির, কোথাও কোনও বদনাম নাই। সংসদ সদস্য হিসেবেও যাদের কোনও দুর্নাম নাই। এমন কয়েকজন সংসদ সদস্য প্রথমবার নতুন মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। আবার একই সঙ্গে যারা দলের জন্য বিভিন্ন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথচ তারা সংসদ সদস্য নন, এমন নেতাদের মধ্য থেকে কয়েকজনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে সভায় স্থান দিতে পারেন শেখ হাসিনা। মেধা ও দক্ষতার সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠন করতে চান তিনি। মাঠ পর্যায়ের বেশ কয়েকজন নতুন সংসদ সদস্যও এবারের মন্ত্রিসভায় যুক্ত হবেন, যারা দলের ও সরকারের আগামী দিনের প্রতিনিধিত্ব করবেন। মোট কথা সরকারের দক্ষ মন্ত্রী ও দক্ষ নেতা হিসেবে এদের গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী। তবে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতা এবার মন্ত্রিসভায় স্থান পাবেন, যা চূড়ান্ত।
সূত্রটি জানায়, এবারের মন্ত্রিসভার গঠন নিয়ে যারা ইতিবাচক আলোচনায় রয়েছেন তাদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম আগেও মন্ত্রী ছিলেন।
একেবারেই নতুনদের মধ্যে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসিম কুমার উকিল। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, সিলেট-১ আসনের সংসদ সদস্য একে আব্দুল মোমেন, পিরোজপুর-১ আসনের শ ম রেজাউল করিম, চাঁদপুর-৪ আসনের শফিকুল রহমান, দিনাজপুর-৩ আসনের খালিদ মাহমুদ চৌধুরী, শরীয়তপুর-২ আসনের এনামুল হক শামীম, রংপুর-৪ আসনের টিপু মুনশি, নাটোর-৪ আসনের অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও-২ আসনের দবিরুল ইসলাম, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার সম্ভাবনায় আরও যাদের নাম ইতিবাচক তালিকায় রয়েছে বলে জানা গেছে তারা হলেন চট্টগ্রাম-৯ আসনে সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিরাজগঞ্জ-২ আসনের হাবিবে মিল্লাত, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম, গাজীপুর-২ আসনের জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ আসনের সিমিন হোসেন রিমি।
তবে মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানন্ত্রী শেখ হাসিনার ওপেই নির্ভর করছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে নির্বাচনে জিতে ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
