‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
প্রকাশিত: ১২ জুন ২০২৬
কয়েক বছর আগেও উপমহাদেশের বাইরের দলগুলোর বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটে খেলতো বাংলাদেশ। সেই সব উইকেটকে অনেকেই ‘ধানক্ষেত’ নামে আখ্যা দিয়েছিল।
ওইসব উইকেটে সাময়িক সাফল্য এলেও ক্রিকেটীয় উন্নতির দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে ছিল।
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছিল। সে সময় অজিদের বিপক্ষে খেলা হয়েছিল স্পিন-সহায়ক উইকেটে। এমন উইকেটে ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়।
তখন সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, মিরপুরে নিয়মিত খেললে ব্যাটারদের ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও সেটির বড় কোনো প্রভাব বিশ্বমঞ্চে দেখা যায়নি।
এবার ১৫ বছর পর অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে। সিরিজ শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল উইকেট কেমন হবে। তবে গত কয়েক সিরিজ ধরে মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা যায় ব্যাটিং-বোলিং সহায়ক উইকেট। আর সেখানেই দারুণ আধিপত্য দেখিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
ভালো উইকেটে খেলে শক্তিশালী দলের বিপক্ষে এই জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন তাসকিন আহমেদ, ‘আলহামদুলিল্লাহ, এটা গ্রেট ফিলিং। খুবই ভালো লাগছে। ওদের ব্যাটিংয়ের সময় আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব শেষ করতে। পরে ওদের পার্টনারশিপও হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি। এটা গ্রেট ফিলিং যে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে আমরা ভালো খেলতে পারছি। আমরা উইকেট নিয়ে কেউ কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলছি, এমন না যে ‘ধানক্ষেতে’ খেলছি। ভালো দলের সঙ্গে জিতছি—সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।’
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনও কেবল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার পর এখন কেবল বাকি ইংল্যান্ড।
ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন হারিয়ে ঐত্যিহাসিক জয়ের পর তাসকিন আরও বলেন, ‘এটা অনেক স্মরণীয়। শুধু আমার জন্য না, সবার জন্যই। আমরা এই প্রথম সিরিজ জিতলাম ওদের সঙ্গে। এখনও একটা ম্যাচ বাকি, আশা করি সেটাও ভালোভাবে শেষ হবে। এটা স্বস্তির জায়গা যে আমরা ভালো উইকেটে খেলেই জিতেছি। প্রথম ম্যাচেও ভালো ব্যাটিং হয়েছে, মাঝখানে কিছুটা কলাপ্স না হলে ৩০০ প্লাসও হতে পারত। আজকের ম্যাচটা একটু টাইট ছিল। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জেতা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই বাংলাদেশের পেস আক্রমণের তোপে পড়ে রীতিমতো বিপর্যস্ত হয় সফরকারীরা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের আগুনঝরা বোলিংয়ে শূন্য রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে শূন্য রানে তিন উইকেট হারানোর ঘটনা খুব বেশি দেখা যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে এটি মাত্র চতুর্থ ঘটনা। এর আগে দুইবার পাকিস্তান এবং একবার বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়া।
শুরুর সাফল্য নিয়ে তাসকিন বলেন, ‘ডেফিনেটলি স্টার্টটা ভালো হলে প্রতিপক্ষ সবসময় আন্ডার প্রেশারে থাকে। আমরা শুরুতেই প্রথম এক ঘণ্টার অ্যাডভান্টেজটা ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। সকালে কিছুটা সুইং হচ্ছিল। আমি আর ফিজ ভালো শুরু করায় কাজটা সহজ হয়েছে। পরের দিকে উইকেট কিছুটা ব্যাটিংবান্ধব হচ্ছিল। পাওয়ারপ্লেতে ভালো স্টার্ট পাওয়া আমাদের দলের জন্য বড় শক্তি।’
সিরিজের প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট নেওয়ার পর আজও প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেন ম্যাথিউ শর্ট, কিন্তু বল ভেতরে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। মাত্র চার বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। টানা তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।
শর্টকে টানা দুই ম্যাচে ফেরানো নিয়ে তাসকিন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের প্রত্যেক দলে কম্পিউটার অ্যানালাইসিস থাকে। প্রত্যেক ব্যাটার ও বোলার নিয়ে আলাদা পরিকল্পনা থাকে—কার কোথায় দুর্বলতা, কার কোথায় শক্তি। আমি শুধু চেষ্টা করি। যখন ভালো রিদমে থাকি, তখন এক্সিকিউশন সহজ হয়। অনেক সময় ভালো বল করেও উইকেট আসে না, আবার কখনও ভাগ্যও লাগে। কিন্তু চেষ্টা থাকে নিজের জায়গা থেকে। সেটাই করি।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
