দ্বিগুণ হচ্ছে ওয়াসার বিশুদ্ধ পানির দাম
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩
রাজধানীতে ওয়াসার বিশুদ্ধ খাবার পানির এটিএম বুথে গ্রাহকসংখ্যা প্রতিদিনই বাড়ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদনও বাড়াচ্ছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। উৎপাদন খরচ বৃদ্ধির বিষয় সামনে এনে বিশুদ্ধ পানির লিটারপ্রতি দাম ৪০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এত দিন এক লিটার বিশুদ্ধ পানি ৪০ পয়সায় পাওয়া গেলেও আগামী ১ আগস্ট থেকে ৮০ পয়সা করে দিতে হবে গ্রাহককে।
দাম বাড়ানোর বিষয়টি চালু থাকা ২৯৭টি বুথে লিফলেট দিয়ে এবং বুথের কর্মীদের জানিয়ে দিচ্ছে ওয়াসা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে ওয়াসার বিশুদ্ধ খাবার পানির দাম বাড়ানোর প্রস্তাব চলতি বছরের শুরুতেই দেওয়া হয়েছিল। তবে প্রস্তাবটি পাস হয় এপ্রিল মাসে। এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান কালের কণ্ঠকে বলেন, ‘বুথের বিশুদ্ধ পানির দাম প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৭০ পয়সা করার সিদ্ধান্ত হয়েছে।
এর সঙ্গে ভ্যাট যোগ হবে ১০ পয়সা। এ সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। বিষয়টি আমাদের বুথগুলোতে লিফলেটের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হচ্ছে।’
দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে দামে এত দিন পানি দিচ্ছিলাম সেখানে উৎপাদন খরচই উঠত না।
এখন দাম বাড়িয়েও সেটি উঠবে না। এর পরও বিদ্যুৎ বিল, কর্মীদের বেতন-ভাতাসহ বিভিন্ন দিক বিবেচনায় দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া ড্রিংকিং ওয়াটারের মেশিন ব্যবহারের ক্ষেত্রেও অনেক খরচ হচ্ছে।’
নগরবাসীকে সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ঢাকা ওয়াসা রাজধানীর বিভিন্ন স্থানে ২৯৭টি এটিএম বুথ স্থাপন করেছে। এসব বুথ থেকে এত দিন প্রতি লিটার পানি মাত্র ৪০ পয়সায় সংগ্রহ করা যেত।
তবে আগামী ১ আগস্ট থেকে এর জন্য গ্রাহককে দিতে হবে ৮০ পয়সা, যার ৭০ পয়সা পাবে ওয়াসা কর্তৃপক্ষ আর ১০ পয়সা যাবে ভ্যাট হিসেবে। গ্রাহক সুবিধার কারণে প্রতিনিয়িত ঢাকা ওয়াসার ড্রিংকওয়েল বুথে গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পানির চাহিদা। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা ওয়াসা বিশুদ্ধ পানির বুথগুলো থেকে প্রতিদিন ১৪ লাখ লিটার পানি সরবরাহ করছে, কয়েক দিন আগেও যেখানে দৈনিক চাহিদা ছিল ১৩ লাখ লিটার।
ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ড বুথের মেশিনের নির্দিষ্ট স্থানে রাখলে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে বিশুদ্ধ খাওয়ার পানি। সেই পানি নিজস্ব পাত্রে সংগ্রহ করে গ্রাহকরা। কার্ডের টাকা শেষ হলে বুথ থেকেই ফের লোড করা যায়। ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিংকওয়েল যৌথভাবে পাম্পগুলোর সংলগ্ন এলাকায় ওয়াটার এটিএম বুথ স্থাপন করে এই সেবা দিচ্ছে। এই সুবিধা পেতে গ্রাহকদের শুরুতে বুথ থেকে ৫০ টাকা দিয়ে কার্ড করতে হয়। এই কার্ডে ১০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। বুথ থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়।
জানা গেছে, রাজধানীতে বর্তমানে ওয়াসার ৩২১টি এটিএম বুথ রয়েছে। এর মধ্যে বাসাবো, ফকিরাপুল, আজিমপুর, মোহাম্মদপুর, কমলাপুর, গাবতলী, মিরপুর, উত্তরা, দয়াগঞ্জ, বাড্ডা, ভাটারা, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় চালু রয়েছে ২৯৭টি বুথ। শুরুতে ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় ফকিরাপুলে ওয়াটার এটিএম বুথ স্থাপন করে ঢাকা ওয়াসা। পরে যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২০১৬ সালের অক্টোবর থেকে এসব বুথ স্থাপনের কাজ শুরু হয়। গ্রাহকের চাহিদার পরিপ্রেক্ষিতে শুরুতে ৩০০ বুথ স্থাপনের পরিকল্পনা থাকলেও পরে ৫০০ বুথ স্থাপনের পরিকল্পনা নেয় ঢাকা ওয়াসা ও ড্রিংকওয়েল। গতকাল বুধবার পর্যন্ত সচল থাকা ২৯৭টি বুথ থেকে তিন লাখ ৪৭ হাজার ৫৬২ জন গ্রাহক বিশুদ্ধ পানি সংগ্রহ করেছে, তিন মাস আগেও যেখানে গ্রাহকসংখ্যা ছিল তিন লাখ ৯ হাজার।
কার্ড ব্যবস্থাপনার প্রকল্প পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাস কালের কণ্ঠকে বলেন, ‘গ্রাহক বৃদ্ধি এবং পানির চাহিদার কথা মাথায় রেখে আমরা কাজ করছি। কিছু জায়গায় আয়রনের অভিযোগ এলেও সেটি পানির স্তরের সমস্যার কারণে। তবে পানি শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
