দেশটা আমাদের, আমরাই সিদ্ধান্ত নেবো: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে শনিবার বিকেলে এফবিসিসিআই আয়োজিত বাণিজ্য সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সম্মেলনে প্রধানমন্ত্রী চার ঘণ্টারও বেশি সময় ধরে সারাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য শোনেন। ব্যবসা করতে গিয়ে কোথায় কী সমস্যা, কোথায় কী সম্ভাবনা- সব কিছুই তারা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে ব্যবসাবাণিজ্যেও স্মার্ট যুগ আনতে তারা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সরকারপ্রধানের কাছে তাদের আরো অনেক কথা বলার ছিলো, কিন্তু সময়ের স্বল্পতায় সম্ভব হয়নি। এমনকি বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সময় বাঁচানোর জন্য বক্তব্য রাখেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৬ বছর রিফিউজি ছিলাম। জিয়াউর রহমানের বাধার মুখেই ১৯৮১ সালে দেশে ফিরেছি। সেই ৮১ সালের বাংলাদেশ, আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। এমনকি ২০০৯ সালের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশও এক নয়।
স্বদেশ প্রত্যাবর্তনের পরের দিনগুলো স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, তখন সারাদেশ ঘুরেছি। পায়ে হেঁটেছি, নৌকা চড়ে নদী পার হয়েছি। সাম্পানে চড়েছি। এভাবেই আমি দেশটা দেখেছি। আর সে সময়েই উন্নয়নের পরিকল্পনা করেছি। ২১ বছর পর ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। যখনই আমরা ক্ষমতায় এসেছি, নির্বাচনী মেনিফেস্টো অনুযায়ী দেশের উন্নয়ন করেছি।
তিনি বলেন, ব্যবসাবাণিজ্যের জন্যে বেসরকারি খাতকে উন্মুক্ত করেছে আওয়ামী লীগ। এতো যে টেলিভিশন দেখছেন, আমরা সরকারে এসে দিয়েছি। আমরা সরকারে এসে সিদ্ধান্ত নিয়ে বেসরকারি খাতে অনেক কিছু দিয়েছি। ব্যাংক, বীমা, বিমান, হেলিকপ্টার, হাসপাতাল সব সেক্টর বেসরকারি খাতের জন্যে ওপেন করে দিয়েছি।
তিনি বলেন, এটা এ কারণে করা হয়েছে যে; বিনিয়োগ আনা। বিনিয়োগ না হলে তো কর্মসংস্থান হবে না। এখানেও অনেকে বাধা দিয়েছিলো।
তিনি বলেন, বিদেশিরা পরামর্শ দেয়, এটা করা যাবে না; ওটা করা যাবে না। আমি বলি, দেশটা আমাদের। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে কাজ করবো।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে ঘোষণা করেছিলাম রূপকল্প ২০২১, সেটা বাস্তবায়ন করেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশে যেতে চাই।
তিনি বলেন, এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে আছি। এই বিপ্লব সফল করতে হলে দক্ষ জনশক্তি প্রয়োজন হবে। আমরা তৃণমূল থেকে, স্কুল লেভেল থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ন্যানো টেকনোলজি আইন মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এখন সংসদে পাস করা হবে।
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
