দৃশ্যপটের বাইরে কেন পররাষ্ট্রমন্ত্রী?
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩
সালমান এফ রহমানের বাসায়
মার্কিন প্রতিনিধিদের নৈশভোজ
আজকাল ডেস্ক -
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। নৈশভোজে আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও অংশ নেন। কিন্তু মার্কিন প্রতিনিধি দলের এই উচ্চ পর্যায়ের বৈঠকে কোথাও দেখা যায়নি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে। এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন দৃশ্যপটের বাইরে কেন তা নিয়ে কানাঘুষা চলছে।
বৈঠক শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, নিয়মিত সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা বলেছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয়। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা আশা করি নির্বাচনে সব দল অংশ নেবে।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গাজীপুরে শ্রমিক নেতা হত্যার বিষয়ে মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাটি দুই পক্ষের মধ্যে হয়েছে। সরকার আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
মার্কিন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি-না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ভিসা নীতির ব্যাপারে উনারা বলেছেন বারবার একই কথা, যে আমরা ভিসা নীতি করেছি এটা কোনো দলকে, বিশেষ কোনো ব্যক্তিকে টার্গেট করে করিনি। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসা নীতির কারণে বাংলাদেশের নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, উজরা জেয়া তো আজকেও বলেছেন, প্রধানমন্ত্রী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। সেটাকে সহায়তা করতেই তাদের ভিসা নীতি।
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়ে কী কথা হয়েছে- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘না, উনারা তা বলেননি। তারা শুধু নির্বাচন নিয়ে কথা বলেছেন। তারা একটাই কথা বলেন তা হলো- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই হলো তাদের কথা। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে কি-না? জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, র্যাবের নিষেধাজ্ঞা তো একটি চলমান প্রক্রিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ওদের সিস্টেম আছে, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে তাদের স্ট্যাডি হয়। আমরা অলরেডি আইনজীবী, যেটা নিয়োগ হয়েছে। আমরা উত্তর দিয়েছি। সেটার একটা প্রক্রিয়া আছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নিয়মিত সফরের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। আমরা স্পষ্ট করে বলছি বিদ্যমান আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হবে। তখন মন্ত্রিসভা ছোট হবে না বড় হবে সেটি তিনিই নির্ধারণ করবেন।
নৈশভোজে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস অংশ নেন। এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদও নৈশভোজে ছিলেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
