ডেঙ্গুর তীব্রতা ৯০ ভাগ কমে পর্যাপ্ত তরল খাবারে
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২
ঢাকার বাইরেও ছড়িয়েছে ডেঙ্গু। বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যার সঙ্গে বাড়ছে মৃত্যুও। এসব বিষয়ে প্রশ্নের সঙ্গে কথা বলেছেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।
প্রশ্ন : এ বছর হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ কী?
তাহমিনা শিরীন : প্রথমত জলবায়ুর পরিবর্তন।
এর সঙ্গে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ছাড়া ডেঙ্গুর একাধিক ধরন এখন সক্রিয়। ফলে সংক্রমণ বেশি হচ্ছে।
প্রশ্ন : আইইডিসিআর ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গুর কোন ধরন পাচ্ছে?
তাহমিনা শিরীন : ঢাকায় ডেঙ্গুর ধরন ডেন-থ্রি দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে রোগী। এর সঙ্গে ডেন-ফোর রয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে ডেন-ফোর পেয়েছি ১০ শতাংশ। ঢাকার বাইরে কক্সবাজার জেলায় ডেঙ্গুর ধরন ডেন-ওয়ান পাওয়া গেছে। এর সঙ্গে ডেন-থ্রি রয়েছে।
আইইডিসিআর ২০১৩ সাল থেকে ডেঙ্গু সেরুটাইপ বা ধরন পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত চারটি ধরন শনাক্ত করা হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত ডেঙ্গুর ধরন ডেন-ওয়ান এবং ডেন-টু ছিল। ২০১৮ সালে ডেন-থ্রি দ্বারা আক্রান্ত শুরু হয়। ২০১৯ সালে এর হার ছিল ৯০ শতাংশ। ২০২১-এ সেটি হয় শতভাগ।
প্রশ্ন: আগে রাজধানীতে ডেঙ্গুর প্রবণতা সবচেয়ে বেশি ছিল জানতাম। এখন সেটি ছড়িয়েছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ প্রায় ৫০টি জেলায়। এর সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর ৫০ শতাংশ ঢাকার বাইরের এলাকার। এর কারণ কী?
তাহমিনা শিরীন : প্রথমত, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি বিভিন্ন পরিবহনে করে নিজ জেলায় যাচ্ছে। সেখান থেকে আবার ঢাকায় আসছে। দ্বিতীয় হলো, মানুষের সঙ্গে এডিস মশাও ট্রান্সপোর্টের মাধ্যমে, যেমন—ট্রেন, বাস বা অন্যান্য গাড়িতে করে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। সেখানেও আবার মশার ডিম পাড়ার পরিবেশ রয়েছে এবং তারা ডিম পাড়ছে। বিশেষ করে মানুষ বাসার ফ্রিজ, এসি, চৌবাচ্চায় পানি জমে আছে কি না, সেটি খেয়াল রাখছে না। ফলে সেখানেও মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে।
প্রশ্ন : ডেঙ্গু আক্রান্ত রোগীরা দ্রুত শকে চলে যাওয়ার কারণ কী?
তাহমিনা শিরীন : আমাদের দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অনেক দিন ধরে। ফলে একাধিকবার ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। কেউ একাধিকবার ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তীব্রতা বাড়ার আশঙ্কা বেশি থাকে।
প্রশ্ন : একজন রোগী কিভাবে বুঝবেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত?
তাহমিনা শিরীন : হঠাৎ তীব্র জ্বর হওয়া। জ্বর একটানা থাকতে পারে, আবার থেমে থেমে হতে পারে। প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে, গিড়ায় গিড়ায় ব্যথা—এগুলো ডেঙ্গুর সাধারণ লক্ষণ।
প্রশ্ন : একজন রোগী কখন হাসপাতালে ভর্তি হবেন?
তাহমিনা শিরীন : পেট ব্যথা করা বা ডায়রিয়া হওয়া, বারবার বমি বা রক্তবমি করা, দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত ঝরা—এসব দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। মনে রাখতে হবে, ডেঙ্গুতে আক্রান্ত রোগী যদি পর্যাপ্ত তরল খাবার খায়, তবে ৯০ শতাংশ সিভিয়ারিটি (তীব্রতা) কমে যাবে। যেমন—খাবার স্যালাইন, ডাবের পানি, ফলের রস, স্যুপ, ভাতের মাড় ইত্যাদি।
প্রশ্ন : ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী?
তাহমিনা শিরীন : মশা নিধনে সিটি করপোরেশনের তৎপরতার সঙ্গে নাগরিকদের সচেতনতা জরুরি। ফুলের টবসহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে। বাসার চার পাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত ফুড কনটেইনারে পানি জমে থাকতে দেওয়া যাবে না। নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখার মতো কাপড় পরতে হবে। জ্বর হলে কভিড-১৯ টেস্ট করানোর পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষাও (এনএসআই) করাতে হবে।
-কালের কণ্ঠ
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হিমালয়ান সল্টের স্বাস্থ্য উপকারিতা
- শয়তান মানুষকে বশ করে যেভাবে
- প্রাকৃতিক খাদ্যে, লাইফস্টাইল পরিবর্তনে সুস্থ-সবল জীবনের হাতছানি
- ওয়াসার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচ
- ডেঙ্গুর তীব্রতা ৯০ ভাগ কমে পর্যাপ্ত তরল খাবারে
- আমার নাম ছিল হারানো দিনের পার্বতী: দিলারা জামান
- খোস-পাঁচড়া হলে যা করণীয়
- হয়রানি করতেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- দুর্নীতি রুখে সুশাসন প্রতিষ্ঠা করা হবে:কৃষিমন্ত্রী
- শ্রমঘন শিল্প খাত বিকাশের সুযোগ দিতে হবে
- গ্রামের মানুষও এখন নাটক-সিনেমা মোবাইলে দেখেন: টয়া
- মার্কিন নাগরিকত্ব স্যারেন্ডার করেছি: পররাষ্ট্রমন্ত্রী
- অভাবের সংসারেও পাঠশালা চালাচ্ছেন সুব্রত
- মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে
- আমার সঙ্গে আছে মোনালিসা: হৃদয় খান
