মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। সত্তর দশকের শুরু থেকেই মিডিয়ায় সক্রিয় রয়েছেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এ সঙ্গীতজ্ঞ। মুক্তিযুদ্ধের স্মৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের আমাদের সাথে কথা বলেছেন তিনি
* আপনার কেন মনে হয়েছিল, ‘আমার এখন মুক্তিযুদ্ধে যাওয়া উচিত’?
** আমি তো ঢাকার ছেলে। আমি নিজে গণহত্যা দেখেছি। বর্তমান প্রজন্ম যা ছবি বা নাটকে দেখে তার থেকে আরও নির্মম দৃশ্য আমি সরাসরি দেখেছি। সে গণহত্যাই আমাদের মুক্তিযুদ্ধে যেতে বাধ্য করেছে। ২৫ মার্চই আমি যুদ্ধে অংশগ্রহণ করি। এবং সেদিনই জিঞ্জিরাতে প্রতিরোধ গড়ে তুলেছিলাম।
* যুদ্ধের সময়ের ভয়ঙ্কর কোনো স্মৃতি কি মনে পড়ে?
** হ্যাঁ। যুদ্ধ চলাকালীন আমি তিন মাস জেলে ছিলাম। ২ অক্টোবর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত জেলে থাকা অবস্থায় আমি দেখেছি আমার পাশের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। আর আমি এটারই সাক্ষী দিয়েছিলাম।
* জেলে নির্যাতিত হওয়ার কোনো স্মৃতি আছে?
** ঢাকা ক্যান্টনমেন্টে আটক থাকা অবস্থায় আমাকে যখন নির্যাতন করা হল, দুই দিন ধরে আমার জ্ঞান ছিল না। কত মানুষকে যে চোখের সামনে হত্যা করতে দেখেছি তা ভাবলেও শিউরে উঠি।
* মৃত্যুর হাত থেকে বেঁচে আসার মতো কোনো অপারেশন ছিল?
** অবশ্যই ছিল। আমরা তিন বন্ধু, সারোয়ার, মাহবুব ও আমি। আমরা আজিমপুর নিউমার্কেটে গ্রেনেড হামলা করেছিলাম পাকিস্তানি আর্মির গাড়িতে। এত কাছ থেকে এ হামলা করেছিলাম, আমিও মরে যেতে পারতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমার দুই বন্ধু মারা গেল সেদিন।
* মুক্তিযুদ্ধ চলাকালীন আপনাদের উদ্বুদ্ধ করতে গান কতটা ভূমিকা রেখেছিল?
** আমিও তখন দেশ নিয়ে তৈরি করা অনেক গান শুনতাম। ভালোভাবে উদ্বুদ্ধও করেছিল। তবে আমার মনে যুদ্ধ ছাড়া কিছুই ছিল না। আমি তখন অপারেশন পছন্দ করতাম।
* এ প্রজন্মের কাছে কি যথাযথ মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়া হচ্ছে বলে মনে করেন?
** মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার আগে তো হৃদয়ে লালন করতে হবে। এখন ফেসবুক খুললে অনেক কিছুই দেখি। বিভিন্ন রকম ছবি দেখি, কিন্তু কেউ কি সেদিনের কোনো স্মৃতিচারণ করছে? কেউ কি সে সময়ে ঘটে যাওয়া কোনো কাহিনী বলছে। শুধু ছবি দেখা যায় ফেসবুকে। ১৬ ডিসেম্বর এলেই সম্মান, শ্রদ্ধাঞ্জলির ছবিতে ফেসবুক, অনলাইন ভরে যায়। এ থেকে তো বোঝা যায় আসলে চেতনা কোথায় পৌঁছে গেছে।
* তরুণ প্রজন্মের কাছে আপনার পরামর্শ কী?
** তোমাদের যুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে। পথ অনেক, এগিয়ে যাও।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- শয়তান মানুষকে বশ করে যেভাবে
- হিমালয়ান সল্টের স্বাস্থ্য উপকারিতা
- প্রাকৃতিক খাদ্যে, লাইফস্টাইল পরিবর্তনে সুস্থ-সবল জীবনের হাতছানি
- ওয়াসার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচ
- ডেঙ্গুর তীব্রতা ৯০ ভাগ কমে পর্যাপ্ত তরল খাবারে
- আমার নাম ছিল হারানো দিনের পার্বতী: দিলারা জামান
- খোস-পাঁচড়া হলে যা করণীয়
- হয়রানি করতেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- দুর্নীতি রুখে সুশাসন প্রতিষ্ঠা করা হবে:কৃষিমন্ত্রী
- শ্রমঘন শিল্প খাত বিকাশের সুযোগ দিতে হবে
- গ্রামের মানুষও এখন নাটক-সিনেমা মোবাইলে দেখেন: টয়া
- মার্কিন নাগরিকত্ব স্যারেন্ডার করেছি: পররাষ্ট্রমন্ত্রী
- অভাবের সংসারেও পাঠশালা চালাচ্ছেন সুব্রত
- মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করতে হবে
- আমার সঙ্গে আছে মোনালিসা: হৃদয় খান
