ড. ইউনূসের রিটে আটকা সাড়ে ১১শ কোটি টাকা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩
আজকাল ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা দাবির বিপরীতে ১৯ বছরে উচ্চ আদালতে ৪২টি রিট করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান। এসব মামলায় আটকে আছে আয়করের প্রায় সাড়ে ১১শ কোটি টাকা। এনবি আরের কর অঞ্চল-১৪ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অনুসন্ধানের জন্য উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে ৫ সদস্যের কমিটি গঠন করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে এই কমিটি থেকে ড. ইউনূস এবং তার প্রতিষ্ঠিত ৯টি প্রতিষ্ঠানের কর-সংক্রান্ত তথ্য চেয়ে এনবি আরের কর অঞ্চল ১৪-এর আওতাধীন সার্কেল ২৮৭-এর উপ-কর কমিশনারকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই রিট মামলা-সংক্রান্ত এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কর অঞ্চল-১৪ থেকে দুদকে পাঠানো নথির তথ্য অনুযায়ী, দানকর সংক্রান্ত পাওনা দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে কর অঞ্চল-১৪-এর বিরুদ্ধে ড. ইউনূস নিজে বাদী হয়ে তিনটি রিট করেন। মামলাগুলো হলো যথাক্রমেÍ১০৮/২০১৫, ১০৯/২০১৫ এবং ১১০/২০১৫। এই তিন রিটে জড়িত আয়করের পরিমাণ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা।
জানা গেছে, আয়কর বিভাগ অডিটের নোটিশ করার পর ২০০৮ সালে এনবি আরের বিরুদ্ধে রিট মামলা করে ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকম। এতে বিবাদী করা হয়েছে এনবি আরকে। রিট নম্বর-৯৭১১/২০০৮। এ ছাড়া গ্রামীণ কল্যাণের কাছে আয়কর দাবি করার পর ২০১৭ সালে ৬টি রিট মামলা হয় আয়কর বিভাগের বিরুদ্ধে; এক্ষেত্রে বিবাদী করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর সঙ্গে জড়িত সরকারের রাজস্বের পরিমাণ ৬৭১ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৩২২ টাকা। আর গ্রামীণ শক্তি রিট মামলা দায়ের করে অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৫৭ লাখ ২৫ হাজার ১৯০ টাকা। ড. ইউনূস এবং তার প্রতিষ্ঠানগুলোর এসব রিটের পরিপ্রেক্ষিতে এনবি আরের পাওনা আয়কর আদায়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত আদালতের স্থগিতাদেশ রয়েছে।
জানা গেছে, কর অঞ্চল-১৪-এর বিরুদ্ধে দুটি রিট মামলা করেছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। এর সঙ্গে জড়িত সরকারের রাজস্বের পরিমাণ ২০৯ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৭৩৭ টাকা। এই দুই রিটের বিপরীতে আদালতের স্থগিতাদেশ রয়েছে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আর মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার কারণে এসব আয়কর পাওনা বলে দাবিও করতে পারছে না এনবি আর।
এনবি আর সূত্রে জানা গেছে, গ্রামীণ টেলিকম শুধু এনবি আর নয়, কর অঞ্চল-১৪-এর বিরুদ্ধেও রিট মামলা করে ২০২০ সালে। এই মামলায় জড়িয়ে আছে ৩০ লাখ টাকা। এ ছাড়া গ্রামীণ কল্যাণের আরও দুটি রিটে আটকে আছে ১৫৯ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকা, গ্রামীণ ট্রাস্টের তিনটি রিটে আটকে আছে ১০ কোটি ৭ লাখ ২২ হাজার টাকা। আর গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের চারটি রিটে আটকে আছে ৩ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকার রাজস্ব। এই চারটি রিট মামলা করা হয় ২০০৪ সালে। আর গ্রামীণ উদ্যোগের একটি রিটে আটকে আছে ৬৩ লাখ ২৬ হাজার টাকা, গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের চারটি রিটে জড়িত ১ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা, গ্রামীণ সামগ্রীর রিটে ৭ লাখ ৪২ হাজার টাকা, গ্রামীণ ব্যাংকের রিটে জড়িত রাজস্ব ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণ ডানোন ফুডে ১৪ হাজার টাকা, গ্রামীণ বাইটেকে ৮ লাখ ১৮ হাজার টাকা। আরকর অঞ্চল-১৪-এর বিরুদ্ধে করা গ্রামীণ শক্তির ৬টি রিটে আটকে আছে সরকারের ৪৭ কোটি ৮৫ লাখ টাকা, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসের রিটে আটকে আছে ১৯ লাখ ৭৩ হাজার টাকা, গ্রামীণ ভেউলিয়া ওয়াটারে আটকে আছে ১ কোটি ৬৯ লাখ ৯ হাজার টাকা। এ ছাড়া গ্রামীণ ব্যাংক বরোয়ার্স ইনভেস্টমেন্ট ট্রাস্টের দুটি রিটে আটকে আছে ১৯ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা। এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূসের নিজের করা তিনটি রিট মামলায় আটকে আছে প্রায় ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকার রাজস্ব।
এ বিষয়ে এনবি আরের লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের দায়িত্বপ্রাপ্ত সদস্য আহাম্মদ উল্লাহ কালবেলাকে বলেন, ‘ড. ইউনূস সাহেবের করা রিটের বিষয়গুলো এখনো এনবি আর পর্যন্ত আসেনি। বিষয়গুলো এই মুহূর্তে সংশ্লিষ্ট কর অঞ্চলে রয়েছে। এগুলো এনবি আরের কাছে এলে সে বিষয়ে করণীয় ঠিক করা হবে।’
এনবি আরের প্যানেল আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম কালবেলাকে বলেন, এনবি আরের পাওনা দাবি করদাতার কাছে গ্রহণযোগ্য না হলেই তো আদালতে আসেন। অনেক ক্ষেত্রে দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে।
ড. ইউনূসের রিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো এসব মামলা আমার কাছে আসেনি। এলে এ নিয়ে বিস্তারিত বলতে পারব।’
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, গ্রামীণ টেলিকমসহ ড. ইউনূস প্রতিষ্ঠিত কোম্পানিগুলো মূলত দাতব্য প্রতিষ্ঠান। কারণ কোম্পানির মেমোরেন্ডামে পরিষ্কার লেখা আছে, কোম্পানির মালিকরা এই কোম্পানি থেকে কোনো ধরনের ডিভিডেন্ড বা মুনাফা নিতে পারবেন না। দাতব্য প্রতিষ্ঠান হওয়ার কারণেই গ্রামীণ এত জনপ্রিয়। কিন্তু এনবি আর এসব কোম্পানির কাছ থেকে মুনাফাভিত্তিক কোম্পানির মতো হিসাব করে কর দাবি করেছে। এ কারণেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
