জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ পার্টি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ‘সামার ভ্যাকেশন’ ৪ আগষ্ট সোমবার কুইন্সের কানিংহাম পার্কে আয়োজন করা হয় ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’র। বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত এই পার্টিতে ছিলো নানা আয়োজন। এতে নির্বাচিত জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিকসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা সপরিবারে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। ছিলো অতিথিদের দিনভর আড্ডা। বাঙালি অধ্যুষিত জ্যামাইকায় ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’ ২৫ বছর অতিক্রম করছে। ২৫ বছরপূর্তী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী অক্টোবর মাসের সুবিধাজনক এক সময়ে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানা যায়।
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন লু, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, সিটি কাউন্সিম্যান লিন্ডা লি এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক ড. দিলীপ নাথ, কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর প্রতিনিধি রোকেয়া আক্তার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ট্রাষ্টি বোর্ড সদস্য আহসান হাবিব, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক কর্মকর্তা ডিউক খান, সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, নওশাদ হোসেন ও ফারহানা চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, লোন অফিসার আকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, মোহাম্মদ ইকবাল, মাহমুদ খান সুলতান ও আবু জাফর, জালালাবাদ এসোসিয়েশনে অব আমেরিকার একাংশের কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, মাদারীপুর সমিতির সভাপতি কামরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রাশেদুজ্জামান হিমু, সৈয়দ রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, ছদনূর নূর, রেজাউল করিম চৌধুরী, ডা. টমাস দুলু রায়, অধ্যাপিকা হুসনে আরা, শাহাব উদ্দিন সাগর, শাহ জে. চৌধুরী, আমিনুল ইসলাম চন্নু, সিনিয়র সহ সভাপতি এ এফ মিসবাউজ্জামান, সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও বিলাল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আক্তার বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী ও ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’ আয়োজন কমিটির আহ্বায়ক জে মোল্লা সানি অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনা করেন। বেলা ১১টা থেকে শুরু হয় বাবরবিকিউ পার্টি। অন্যান্য পর্ব মিলে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অনুষ্ঠানে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, জ্যামাইকার বাংলাদেশী কমিনিটি সব সময় যেমন তার পাশে রয়েছে, তেমনী তিনিও বাংলাদেশীদের পাশে রয়েছেন। যে কোন প্রয়োজনে তার সাথে যোগাযোগের আহবান জানান তিনি। স্টেট সিনেটর জন লু বাংলাদেশী খাবারের প্রশংসা করেন। এমন অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডও।
বনভোজনের আদলে আয়োজিত এই ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’র খাবার-দাবারে ছিলো ভিন্নতা। মূল আয়োজন বারবিকিউ পার্টি হলেও অনুষ্ঠানে বাচ্চাদের জন্য ছিলো হটডগ, অভিভাবকদের জন্য ঝালমুড়ি ভর্তা, আম ভর্তা, চা-পান সহ নানা আয়োজন। নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীদের জন্য ছিলো তাদের পছন্দের খাবার। যা তারা উপভোগ করছে। দিনব্যাপী ছিলো খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ করে রশি টানাটানির পর্বটি ছিলো খুবই উপভোগ্য। এতে যৌথভাবে নারী-পূরুষরাও অংশ নেন। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মারিয়া মৌ ও নিপা জামান সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে ছিলো র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় আরো ছিলেন অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী ইকবাল আহমেদ ও সদস্য সচিব নওশাদ হায়দার সহ ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
