জোটগত নির্বাচনে শরিকদের আসন ছাড়ের আশ্বাস আ.লীগের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবেই নির্বাচন করবে ১৪ দলের শরিকরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আবারও একমত হয়েছেন জোটের শীর্ষ নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগেভাগে আসন সমঝোতাই ছিল শরিকদের প্রধান দাবি।
এ নিয়ে জোটনেত্রীর সঙ্গে আলোচনায় বসার তাগিদও ছিল তাদের। অবশেষে জোটনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনাও করেছেন ১৪ দলের নেতারা। এতে নিজেদের মধ্যে জমে থাকা ক্ষোভও অনেকটা প্রশমিত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে ১৪ দলের শীর্ষ নেতাদের আসন ছাড়ের বিষয়ে ইতিবাচক ক্ষমতাসীন দল। অতীতের মতো এবারও তারা নৌকা নিয়েই নির্বাচন করবেন। কোন দল কতটি আসনে নির্বাচন করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।
সোমবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদত হোসেন, ন্যাপের ইসমাইল হোসেনসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৬টার একটু পরে জোটের সভা শুরু হয়। সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়া ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পাওয়ায় ১৪ দলের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে জোটনেতাদের এ বিষয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর শুরু হয় মূল আলোচনা। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু শরিক দলের নেতাদের পক্ষ থেকে তাদের চাওয়া আসন ও প্রার্থীদের তালিকা জোটনেত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেন। পরে বিভিন্ন আসন ধরে ধরে আলোচনা হয়। আসন সমঝোতা নিয়ে আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়েও কথা হয় জোটের এ সভায়। এ সময় জোটনেতারা অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা এবং নির্বাচন বানচালে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জোটনেতাদের কয়েকজন বক্তব্য দেন। তারা প্রস্তাবিত আসনে আওয়ামী লীগের কাছে ছাড় চান। এর বাইরে আরও দুটি দাবি জানান তারা। ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী না দেওয়া এবং দলটির পদ-পদবিওয়ালা স্থানীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়া বন্ধ করা। এছাড়া জোট ও শরিকদের নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের তুচ্ছ-তাচ্ছিল্য বন্ধ করারও অনুরোধ জানান তারা। সভায় জোটগত সমঝোতার বাইরের অন্য আসনগুলোয় শরিক দলের নেতাদের নিজ নিজ দলের প্রতীক নিয়েও নির্বাচন করার সিদ্ধান্ত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, একাদশ জাতীয় সংসদে আটটি আসনে ১৪ দলের শরিকদের সংসদ-সদস্য রয়েছেন। মহাজোট শরিক বিকল্পধারা বাংলাদেশের দখলে রয়েছে দুটি আসন। এর বাইরে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আসন রয়েছে ২৩টি। তবে দ্বাদশ নির্বাচনে ১৪ দলের সঙ্গে সমঝোতা হলেও জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় পার্টির পক্ষ থেকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে কোনো প্রস্তাব আসেনি, এলে পরে দেখা যাবে।
১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনের সংসদ-সদস্য। তবে এবার এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। ঢাকা-৮ আসনের পরিবর্তে বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন রাশেদ খান মেনন। এখানে একটি আসনে তিনি ছাড় পেতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। ৩০০ আসনের মধ্যে মাত্র দুটি ফাঁকা রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর একটি হলো কুষ্টিয়া-২ আসন। এটি ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসন। এ আসনে এবারও তার জন্য ছাড় দিতে পারে আওয়ামী লীগ।
শরিক দল জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ থেকে গত তিনটি নির্বাচনে বাইসাইকেল নিয়ে সংসদ-সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা নিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। কিন্তু এ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পরপর তিনবার নৌকা নিয়ে রাজশাহী-২ থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। এবার তার আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে মোহাম্মদ আলীকে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২ থেকে নৌকা নিয়ে পরপর দুবার নির্বাচিত হন। এবার তার আসনে খাদিজাতুল আনোয়ারকে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার ফেনী-১ থেকে পরপর দুবার নৌকা নিয়ে সংসদ-সদস্য নির্বাচিত হন। এবার তার আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে আলাউদ্দিন আহম্মদ চৌধুরীকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শিরিন আখতারকে এ আসনে আর ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ। আলাউদ্দিন আহম্মদ চৌধুরী শেষ পর্যন্ত নৌকা নিয়ে ভোট করবেন। শিরিন আখতারকে সংরক্ষিত আসনের সদস্য করা হতে পারে পরবর্তী সময়ে।
জাসদের সহসভাপতি রেজাউল করিম তানসেন বগুড়া-৪ আসনের বর্তমান সংসদ-সদস্য। এ আসনে আওয়ামী লীগ মো. হেলাল উদ্দিন কবিরাজকে মনোনয়ন দিয়েছে। আসন সমঝোতা হলে রেজাউল করিম তানসেনের ভাগ্য খুলে যেতে পারে। জাতীয় পার্টি-জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম এবার ঢাকা-১৪ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
