জাতীয় ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আচরণেই প্রমাণ হচ্ছে- ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না। যদিও তারা বলছে- তাদের ঐক্য অটুট আছে; কিন্তু ভেতরে ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে।
বৃহস্পতিবার দুপুরে নগরভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান।
বিএনপি ও গণফোরামের নির্বাচিতদের সংসদে আসার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিতে জনগণের চাপে আছেন। তারা জনগণের চাপেই শপথ নেবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন নির্বাচনের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এ দাবি হাস্যকর। নিরপেক্ষ নির্বাচন না হলে মির্জা ফখরুল কীভাবে নির্বাচিত হলেন? এ রহস্য জানাবেন কি?
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বিরোধী দল, তারা সংসদে গিয়ে গঠনমূলক সমালোচনা করবে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত। আশা করি, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দেবে।
তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্ব বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত নয়। তাই সারা দুনিয়া নতুন সরকারের স্বীকৃতি দিয়েছে।
বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো অভিযোগ নেই।
শুধু ভোটে প্রত্যাখ্যাত বিএনপির নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের মতো যুক্তরাষ্ট্রসহ দেশের বাইরে এ নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে তারা যে অপচেষ্টা করেছিল, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ছাড়া নির্বাচন নিয়ে জনগণের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই।
একাদশ নির্বাচনকে বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করে তিনি ওবায়দুল কাদের বলেন, দেশেও নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তারা জনগণের মধ্যে কোনো সাড়া জাগাতে পারেনি। বিদেশেও পারেনি। নিজেরা বসে বসে প্রেস ব্রিফিং করে আবারও নালিশের রাজনীতি শুরু করেছে। এ রকম নালিশ করে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।
১৪-দলীয় জোটের শরিকরা তাদের অবস্থান নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন— রাশেদ খান মেননের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল মানেই সরকারের সমালোচনা করবে, তা নয়। তারাও সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। কেন তারা বিব্রতবোধ করছেন সে ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে হবে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
