জনসংখ্যা ঢাকার বড় বিপদ
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩
সম্প্রতি বিশ্বের বাসযোগ্য শহরের একটি তালিকা করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। সেরা ১০টি বাসযোগ্য শহরের মধ্যে রয়েছে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা। ৯৬ পয়েন্ট পেয়ে ১০ নম্বরে রয়েছে শহরটি। ৪৩ দশমিক ৮ পয়েন্ট পেয়ে তালিকার ১৬৬তম অবস্থানে রয়েছে ঢাকা। বাসযোগ্যতার তালিকায় ঢাকার অবস্থান নিচের দিক থেকে সপ্তম। স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়।
রাজধানী ঢাকার জনসংখ্যার আধিক্য এর মান ধরে রাখার পরিপন্থি বলে মত দেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, ঢাকার সবচেয়ে বড় বিপদ এর জনসংখ্যা। সরেজমিনে ঢাকার বসিলা, নবোদয়, পীরেরবাগ, মিরপুর অ্যাভিনিউ ফাইভের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আবাসস্থল, নেই কোনও বিনোদনকেন্দ্র, কিংবা পরিচ্ছন্ন খেলার মাঠ। যে কয়েকটি বস্তি এলাকা রয়েছে, সেখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব। শ্রমিক শ্রেণীর প্রায় শতভাগ জনগোষ্ঠীকে সুস্থ পরিবেশে আবাস্থল দেওয়া সম্ভব হয়নি বলে মনে করেন পরিবেশবাদী ও নগর পরিকল্পনাবিদরা।
‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামাঞ্চলে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে। সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা এলাকায়। ঢাকা বিভাগে বাস করেন ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এই সংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে। সেখানে মোট জনসংখ্যার ৫.৪৯ শতাংশ, অর্থাৎ বরিশাল বিভাগে বাস করেন প্রায় ৯৩ লাখ মানুষ।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তালিকায় জনসংখ্যার আধিক্যে শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ৯৮ দশমিক ৪ পয়েন্ট নিয়ে এ অবস্থান শহরটির। ৪১৪ বর্গকিলোমিটারে বাস করে ১৮ লাখ মানুষ। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৪ হাজার ৩৪৭ জন। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাসের হিসাবে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জনের বসবাস। যেখানে গোটা দেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন এক হাজার ১১৯ জন। সম্প্রতি অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনায় এ চিত্র উঠে এসেছে।
মাত্রাতিরিক্ত জনসংখ্যার কারণে কোনও পরিকল্পনাই সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয় না উল্লেখ করে পরিবেশবাদী আব্দুল মতিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটা শহর বাসযোগ্য করবেন তার নাগরিকের জন্য। যখন বিপুল জনসংখ্যা নিয়ে আপনাকে কাজ করতে হবে একটি জনঘনত্বপূর্ণ এলাকায়, তখন আপনার কোনও উদ্যোগই কাজ করবে না। ঢাকার ক্ষেত্রেও তাই ঘটছে। উন্নয়নে টাকা কম লগ্নি হচ্ছে না, সদিচ্ছারও অভাব নেই। কিন্তু পরিস্থিতি আপনার পক্ষে না। ফলে যারা বাস্তবায়নকারী তারা নানাবিধ চাপ বোধ করেন। সেই চাপ জনসংখ্যার। যারা পরিকল্পনা করেন এবং যারা বাস্তবায়ন করেন, তাদের মধ্যে সমন্বয়েরও অভাব দেখতে পাই আমি।’
যেকোনও শহরে বসবাসকারী মানুষের সংখ্যার অনুপাতে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয় উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরের পরিকল্পনার কিছু সূচক থাকে। সেই সূচক অনুযায়ী আপনি এলাকা, বাস্তাঘাট, স্বাস্থ্য সুবিধা বণ্টন করবেন। ঢাকার জনসংখ্যা এত বেশি যে, নাগরিক সুযোগ-সুবিধা এখানে অপ্রতুল।’ একটি আদর্শ শহরে কী পরিমাণ মানুষের বাস থাকতে পারে প্রশ্নে তিনি বলেন, ‘সাধারণত বড় শহরে প্রতি একর ঘনত্বে দেড়শ থেকে ২শ মানুষ থাকার কথা। সেখানে ঢাকায় কোনও কোনও স্থানে ৬শ পর্যন্ত মানুষ রয়েছে। আমাদের মানুষ অনেক বেশি, সে অনুযায়ী সুযোগ- সুবিধার ব্যবস্থা নেই। ফলে ঢাকার বাসযোগ্যতা হারানোর পেছনে প্রধানতম কারণ এর জনসংখ্যা।’
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
