চুক্তিতে ভারতের চেয়ে বাংলাদেশের লাভ-ই বেশি
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরকে ফলপ্রসূ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, এই সফরের মধ্য দিয়ে যেসব চুক্তি সম্পন্ন হচ্ছে, তাতে ভারতের চেয়ে বাংলাদেশেরই লাভ-ই বেশি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফারুক খান।
তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে উচ্চমানে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে আবারও তার প্রমাণ মিলেছে। দুটি দেশে সম্পর্কের ভিত্তি মজবুত করে একে অপরের প্রতি কীভাবে সহানুভূতি প্রকাশ করতে পারে, তার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত-বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ আলোচনা হয়েছে- এমনটি জানিয়ে এই রাজনীতিক বলেন, ‘পারস্পরিক সমস্যাগুলো দূরীকরণে কথা হয়েছে। যেমন- রোহিঙ্গা, তিস্তার পানিবণ্টনসহ অন্যান্য নদীর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে, যোগাযোগ, অর্থনৈতিক যোগাযোগ গুরুত্ব পেয়েছে এই সফরে। এ কারণেই আমরা এই সফরকে ফলপ্রসূ সফর মনে করছি। যে সমস্যাগুলো আছে, তা আগামী দিনে সমাধান হবে বিশ্বাস করি।’
সফর নিয়ে কূটনীতিক বিশ্লেষকদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি কূটনীতিকদের বক্তব্য শুনেছি। তাদের বক্তব্য মিডিয়াকে খুশি করার জন্য। বিশ্বের কোনো দেশেই সব সমস্যা এক সফরের মধ্য দিয়ে শেষ হয়ে যায় না। যারা এই সফর নিয়ে সমালোচনা করছেন, তারা হয়তো কূটনীতি বোঝেন না, নয়ত বলার জন্য বলছেন।’
আওয়ামী লীগ ক্ষমতার টানা ১০ বছর পার করল এবং ভারতের সঙ্গে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল- এর জবাবে ফারুক খান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সমস্যাগুলো দীর্ঘদিনের। যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, অন্য সরকার যখন ক্ষমতায় ছিল, তারা কী করেছেন? সমালোচকরা কী করেছেন তখন? তারা তো একটি সমস্যাও সমাধান করতে পারেননি।’
‘আমরা কিন্তু গঙ্গা চুক্তি, ছিটমহলের মতো জটিল সমস্যার সমাধান করেছি। একদিনেই সব সমাধান হয় না। যারা বক্তব্য দিচ্ছেন, তারা না বুঝে বক্তব্য দিচ্ছেন। হিংসা বা বিদ্বেষ ছড়িয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আলোচনা করে সমাধান করতে হয়।’
পানির সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু তিস্তা নয়, অন্যান্য নদী নিয়েও সমস্যা আছে। আমাদের বুঝতে হবে আমাদের সব নদীর পানি আসে ভারত থেকে। এ পানিতে ভারতেরও অধিকার আছে। কিন্তু পানি নিয়ে ভারতের যে নীতি, তার বিরোধিতা আমরাও করছি।’
তিনি আরও বলেন, ‘চুক্তিতে ভারতের চেয়ে বাংলাদেশেরই লাভ-ই বেশি। যারা সমালোচনা করেন, তারা শুধু রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই করছেন। ফিলিস্তিনের সমস্যা সমাধান হয়নি কেন, কাশ্মীরে ৭০ বছরে শান্তি আসেনি কেন? এগুলোও তো আমাদের সামনে উদাহরণ। রোহিঙ্গা নিয়ে আমরা তৎপর। সমাধানের পথ বের করছি। অধৈর্য হলে সত্যিকার সমাধান হয় না।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
