চিকিৎসার নামে রাজনীতি করা বিএনপির উদ্দেশ্য
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
বিএনপির মূল লক্ষ্য বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা ও রোগমুক্তি নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসার নাম করে রাজনীতি করা। আইনী প্রক্রিয়ার মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব তাই সেই পথে নামেন। এর বাইরে অন্য কোন পথে লাভ হবে না। গতকাল এক সেমিনারে এসব কথা বলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)’তে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি ‘ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষাঃ বর্তমান প্রেক্ষিত শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। মাহবুব উল আলম হানিফ বলেন, প্যারোলে মুক্তির বিষয়টি কেন কি কারণে এসেছে জানি না? প্যারোলে মুক্তির বিষয়টার বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে যদি আবেদন করা হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারে। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর বাইরে আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব হবে।
আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
এই ধরনের আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ হবে না। আপনারা আন্দোলন বহু করেছেন, আপনাদের আন্দোলন দেশবাসী দেখেছে। আপনারা যদি সত্যিকার অর্থেই বেগম খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন থাকেন, তাহলে আইনী প্রক্রিয়াতেই যোগাযোগ করেন। আপনাদের অনেক বিজ্ঞ ব্যারিস্টার আছে। যারা অন্যের সম্পত্তি নিজের নামে জাল দলিল করে দীর্ঘদিন ভোগ করেছেন। এরকম দক্ষ ব্যারিস্টার আপনাদের মাঝে অনেক আছে। তাদেরকে দিয়ে আপনারা আইনী প্রক্রিয়ায় চেষ্টা করেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা বারবার বলেছি বাংলাদেশে যে কোন দন্ডপ্রাপ্ত কয়েদীর সুচিকিৎসার দায়ভার কারা কর্তৃপক্ষের। বেগম খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। সেই মানবিক কারণে তার সর্বোচ্চ চিকিৎসা যাতে নিশ্চিত হয় সেই কারণে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলেন- খালেদা জিয়াকে কারাগারে কোন সুযোগ সুবিধা কারা কর্তৃপক্ষ দিচ্ছে না। বাংলাদেশ সরকার শুধু নয়, পৃথিবীর কোন দেশের কোন কয়েদীকে আইনগতভাবে যে সুযোগ সুবিধা দেয়া হয় আপনাদের নেত্রীকে তার চেয়েও বেশী আইন বহির্ভুতভাবে সুযোগ সুবিধা দেয়া হয়েছে। পৃথিবীতে কোন নজির আছে একজন দন্ডপ্রাপ্ত কয়েদীর ইচ্ছার জন্য তার সুবিধার জন্য আরেকজন নিরপরাধ ব্যক্তিকে জেল খাটতে হয়? কিন্তু সেটাও খাটছে। আপনাদের নেত্রীর জন্য তার ইচ্ছানুযায়ী একজন নিরীহ মহিলাকে কারাবরণ করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সমপ্রতি রাজধানী ঢাকায় অগ্নি দূর্ঘটনায় সরকারকে দোষারোপ করে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মাহবুব আলম হানিফ বলেন, আমরা একটা দূর্ভাগা জাতি। আমাদের দেশে প্রত্যেকটি বিষয় নিয়েই মানুষ রাজনীতি খুঁজে বেড়ায়। একটা দূর্ঘটনায় যখন মানুষের জীবন বিপন্ন হয়, সেখানে মানুষকে কিভাবে উদ্ধার করতে হবে? সরকারের পক্ষ থেকে সেখানে যখন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, সেখানেও কিন্তু রাজনীতি খোঁজার চেষ্টা করা হয়। আমাদেরকে এই মানষিকতা থেকে বের হতে হবে।
তিনি আরও বলেন, ওনারা শুধু সরকারের ব্যর্থতাই খুঁজে বেড়ান। অথচ দেশটাকে তারা ধ্বংসের মুখে রেখে গিয়েছিলেন। আজকে চরম দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একজনও বলেনি সরকারের আমলে এই উন্নয়ন কাজ হয়েছে। তিনি বলেন, উন্নত দেশগুলোতেও আগুন লাগে। আপনারা সকল ক্ষেত্রে খালি দোষ খুঁজে বেড়াইয়েন না। লন্ডন, আমেরিকা, রাশিয়াতেও আগুন লাগে! তাহলে ফখরুল সাহেবরা কি বলবেন- লন্ডনের সরকার ব্যর্থ? আমেরিকার সরকার ব্যর্থ, রাশিয়ার সরকারও ব্যর্থ? মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনীতিটা দেশের জন্য, জনগণের জন্য করা উচিত। রাজনীতিটা শুধু ব্যক্তিগত ও পরিবারের জন্য চিন্তা করেন তখন কিন্তু সব কিছুর মধ্যে একটা খারাপ ছাড়া ভাল চোখে পড়বে না। এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার করা ব্লেইম গেম রাজনীতি থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত। আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে সরকারের উদ্যোগে ফায়ার সার্ভিসের আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
