‘গতর নেবে গো গতর’
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩
সুনাগরিক -
সুভাষ মুখোপাধ্যায়ের ‘ভূতের বেগার’ যারা পড়েছেন তাদের নিশ্চয় মনে করিয়ে দেবার দরকার নেই ‘গতর নেবে গো গতর’ লেখাটির কথা। কার্ল মার্কসের ‘মজুরি ও পুঁজি’ (ওয়েজ লেবার অ্যান্ড ক্যাপিটাল) অবলম্বনে অর্থনীতির কথাগুলি সহজ বাংলায় লেখার প্রয়াস সুভাষ মুখোপাধ্যয়ের এই বইটি। তিনি লিখেছেন শ্রম আর খাঁটুনি বা শরীরের পরিশ্রমের মধ্যকার পার্থক্যের কথা। তিনি লিখেছেন শ্রমজীবী মানুষ আসলে শ্রম বিক্রি করে না, বিক্রি করে তার পরিশ্রম, বিক্রি করে তার খাঁটুনি বা তার গতর। এমন গতর খাটা মানুষ তো বিশ্বময়। সব দেশের শ্রমজীবী মানুষই তো গতর খাটে।
বাংলাদেশে, ঢাকা শহরেই, সাত সকালে গতর খাটা মানুষের ভীড় জমে যায় শহর জুড়ে বিভিন্ন স্থানে। নিউমার্কেটের সামনে, গুলিস্তানে, নবাবপুর, সদরঘাট সহ নানা এলাকায় এই গতর খাটা মানুষেরা গিয়ে বসে থাকে কাজের সন্ধানে। বিভিন্ন ধরনের কাজের ধারা তাদের। কেউ দিনমজুর, কেউ যোগালি, কেউ কাঠমিস্ত্রী, কেউ রাজমিস্ত্রী। ভীড় থাকে রং মিস্ত্রীর, স্যানিটারি মিস্ত্রীর। আর থাকে ভারি ভারি কাজের, ভারি ভারি বোঝা টানার মুটে-মজুর। কেউ বসে থাকে ঝুড়ি-কোদাল- কুড়াল হাতে, কারো হাতে হাতুড়ি-বাটাল, অন্যান্য যন্ত্রপাতি। মুটে-মজুরদের থাকে খালি হাত। এদের সাহায্য প্রয়োজন হয় অনেক মানুষের। বিভিন্ন ধরনের কাজের জন্য মানুষ লোকের সন্ধানে এই সব স্থানে আসেন এবং দরদাম করে এক বা একাধিক লোককে নিয়ে যান তাদের নির্দিষ্ট কাজ করাতে।
এমন দৃশ্য এই ধনাঢ্য দেশের বিলাসবহুল নগরী নিউইয়র্কের সর্বদা চোখে পড়ে। চোখে পড়ে কাজের সন্ধানে রাস্তার ধারে বসে থাকা গতর খাটা মানুষদের ভীড়। কত রকমের কাজ এরা করে। বড় বড় ভারি কাজ থেকে বাড়িঘরের নানা কাজ। বাড়ি বদলের যে কাজটি মুভাররা করে সে কাজে তারা নিয়োজিত করে এইসব গতরখাটা মজুরদের। বাড়ির ভারি ভারি মালপত্র, আসবাব সব এরা ঘাড়ে করে নিয়ে মুভারের গাড়িতে ওঠায়। আবার নির্দিষ্ট বাড়িতে গিয়ে সেগুলি তুলে দিয়ে সাজিয়ে দিয়ে আসে। এই সব মাল-সামাল নিয়ে তাদেরকে উঠতে হয় অ্যাপার্টমেন্ট ভবনের ওপরেও। কোন কোন ক্ষেত্রে এলিভেটর না থাকলে তাদেরকে এগুলি ঘাড়ে করে সিঁড়ি বেয়েও উপরে উঠতে হয়। মুভাররা সাধারণত দু’জন লোক দিয়েই সব কাজ করান। একটা বাড়ির পুরো মালপত্র ‘মুভ’ করতে তাদের করতে হয় অপরিসীম পরিশ্রম।
এ ধরনের কাজ পাওয়ার জন্য তারা সকাল থেকে বসে থাকে রাস্তার ধারে। যাদের লোকের প্রয়োজন তারা গাড়ি করে এসে এদেরকে নিয়ে যান। যারা কাজ পায় তারা খুশি। অনেকেই যারা কাজ পায় না তাদের দিনটি ওখানে বসেই হয়ত কেটে যায়। সঙ্গে আনা খাবার দিয়ে ক্ষুন্নিবৃত্তি নির্বাহ করতে হয়।
নিউইয়র্কের একটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের গাড়িতে মাত্র একজন লোককে দিয়ে একটা বড় সোফা সেট পাঠিয়েছিল তাদের এক খদ্দেরের তিনতলার অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্ট ভবনটির এলিভেটর তখন কাজ করছিল না। মধ্যবয়সী সেই দিনমজুরটি একা সেই বড় সোফা মাথায় তুলে নিয়ে একটু একটু করে সিঁড়ি বেয়ে তিনতলা পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু আরো দুর্ভোগ তার জন্য অপেক্ষা করছিল। খদ্দের ভদ্রলোক জানালেন এই সোফা নয়, প্রতিষ্ঠানটি তাকে ভুল ডেলিভারি দিয়েছে। তিনি সেটা নিতে অস্বীকার করেন। ফলে লোকটা আবার সেটা মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে একটু একটু করে নিচে নেমে যায়। এজন প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, লোকটা দোতলা পর্যন্ত নেমে আর পারছিল না। সিঁড়িতে দীর্ঘ সময় বসে বিশ্রাম নিয়েছিল।
নিউইয়র্কের এই দিনমজুররা অধিকাংশই ল্যাটিনো। অনেকেই ভালভাবে ইংরেজি বলতে পারে না। হয়ত তাদের আমেরিকায় বসবাসের বৈধতাও নেই। এই দুর্বলতাই তাদেরকে বাধ্য করেছে দিনমজুরের কাজ করতে, কাজের সন্ধানে রাস্তার ধারে বসে থাকতে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
