হেফাজতের ওপর নৃশংসতার এক যুগ
প্রকাশিত: ৫ মে ২০২৫
- ২৭০ মামলা এখনও অনিষ্পন্ন
- ২২০ টি প্রত্যাহারের আবেদন
এক যুগ আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই দিন রাজধানীজুড়ে ব্যাপক সহিংসতা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলায় হেফাজতের কর্মীদের সঙ্গে সহিংসতা ঘটে। ওই সময় সরকারি হিসাব অনুযায়ী পুলিশের সাথে সংঘর্ষে মোট ১৯ জন নিহত হন।
তবে মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্ট অনুযায়ী শাপলা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় হেফাজত ইসলামের ৬১ জন নিহত হন। ওই সময় অধিকার এই রিপোর্ট প্রকাশ করায় আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, ২০০৬ (সংশোধিত ২০০৯) এর ৫৭ ধারায় মামলা করে। শাপলা চত্বরের ওই ঘটনার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ঢাকাসহ ৭ টি জেলায় হেফাজত ইসলামের বিরুদ্ধে ৫৩ টি মামলা দায়ের করে। এই ৫৩ টি মামলার মধ্যে ৪৯ টি মামলার এখনও কোনো নিষ্পত্তি হয়নি।
অপরদিকে, ২০২১ সালের ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় হেফাজত ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। এসব ঘটনায় সারাদেশে ২২১টি মামলা দায়ের করা হয়। সব মিলিয়ে হেফাজতের সহিংসতার ঘটনায় ২৭০ টি মামলা এখনও রয়েছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: ওমর ফারুক ফারুকী বলেন, সম্প্রতি হেফাজত ইসলামের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক আদালতে একটি মামলার তালিকা জমা দিয়েছেন। তালিকাটিতে আইন মন্ত্রনালয়ের সলিসিটর শাখার সুপারিশ রয়েছে। ওই তালিকায় হেফাজতের বিরুদ্ধে ঢাকায় দায়ের করা ৪৫ টি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আমরা আবেদনপত্রটি পেয়ে সেটি পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে হেফাজত ইসলামের পক্ষ থেকে আরও ৬/৭টি মামলার তালিকা আমার কাছে দিয়েছে। সেই তালিকাও যাচাই করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
বিষয়টি জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে যেসব মামলা প্রত্যাহারে সুপারিশ এসেছে, ওই সব মামলা প্রত্যাহারের সুপারিশ করে আমরা পিপির কাছে পাঠিয়ে দিয়েছি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মোট ২২০ টি মামলা প্রত্যাহারের আবেদন আমরা করেছি। এর বাইরে আরও ৫০ টি মামলা রয়েছে যেসব প্রত্যাহারের আবেদন এখনও করা হয়নি।
সূত্র জানায়, শাপলা চত্বরের ওই ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে হেফাজত ইসলামের শীর্ষ নেতাসহ সহস্রাধিক নেতা-কর্মী গ্রেফতার হন। গ্রেফতারকৃতদের মধ্যে মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজাহার, মাওলানা কামরুদ্দিন, মাওলানা মিজানুর রহমান, শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি মুনির হুসেন কাসেমী, মুফতি নূর হুসাইন নুরানী, মাওলানা আবদুল মান্নান, মাওলানা দিদারুল আলম ও মাওলানা আজিজুল হক উল্লেখযোগ্য।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের বেশিরভাগই জামিনে মুক্তি পান। বেশ কয়েকজন এখনও কারাবন্দী রয়েছেন বলে দাবি করেছেন হেফাজত ইসলামের যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, আগামী দুই মাসের মধ্যে হেফাজত ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সব নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে হেফাজত যা করার, তা-ই করবে।’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, শাপলা চত্বরে আমাদের ওপর যে গণহত্যা চালিয়েছিল, তার জন্য দায়ী তৎকালীন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামাজরত এবং ঘুমন্ত এতিমদের ওপর যেভাবে গুলি চালানো হয়েছিল, সেটি ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা এর জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার চাই।
শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে মামলা: হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা (মিস কেস) হয়েছে।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ নয়জনকে আসামি করা হয়েছে। বাকিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম। এদের মধ্যে শামসুল হক টুকু, এ কে এম শহিদুল হক, জিয়াউল আহসান ও মোল্যা নজরুল ইসলাম অন্য মামলায় গ্রেফতার রয়েছে। ট্রাইব্যুনাল বাকি ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
