মেয়র প্রার্থী মামদানির সমর্থন বাড়ছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩ মে ২০২৫
জোহরান মামদানি নিউইয়র্ক স্টেটের এসেমব্লিম্যান পদে নির্বাচন করার সময়ই আলোচনায় ছিলেন। তিনি প্রগ্রেসিভ ঘরানার ডেমোক্রেট। তাই তার যাবতীয় কর্মসূচীর মূল সুর তার ডিস্ট্রিক্টের খেটে খাওয়া, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ। তার নির্বাচনী ডিস্ট্রিক্ট এস্টোরিয়া। প্রথম মেয়াদের এই এসেমব্লিম্যান বরাবরই মেয়র এরিক এডামস এবং সাবেক গভর্নর এ্যান্ড্রু কোমোর সমালোচক। এ বছর মেয়র নির্বাচনের প্রাইমারিতে প্রার্থীর সংখ্যা প্রায় এক ডজন। নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এই শক্তিশালী প্রার্থীর ওপর খবর ছাপতে গিয়ে শিরোনাম লিখেছে ‘মামদানি এইমস এট কোমো, বিগিনিং এড ওয়ার ইন এনওয়াইসি মেয়রর্স রেস’। তাতে বলা হয়েছে জোহরান মামদানি সর্বশেষ জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। প্রথম অবস্থানে এ্যান্ড্রু কোমো। জোহরান তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এ্যান্ড্রু কোমোকেই মনে করছেন। সে কারণে বৃহস্পতিবার তিনি যে প্রথম টিভি এ্যাড প্রচার করলেন নিউইয়র্ক নিকস’র প্লেঅফ গেমে সেখানে আক্রমণ করা হয়েছে এ্যান্ড্রু কোমোকে।
টাইমস বলছে, গত কয়েক মাস ধরে জোহরান মামদানি নিউইয়র্ক সিটি মেয়র প্রতিদ্বন্দ্বিতায় নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন নানাভাবেই। যেমন বিপুল অংকের ফান্ড রেইজ করে, জরিপে নিজের অবস্থান অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখে, এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে। আর সর্বশেষ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এনডোর্সমেন্ট সংগ্রহ করে এবং সব প্রার্থীর আগে টিভি এ্যাড প্রচার করে।
জোহরান মামদানির কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে নিউইয়র্ক সিটিতে বাসে চলাচল সম্পূর্ণ ফ্রি করা, রেন্টস্ট্যাবিলাইজড ইউনিটের রেন্ট ফ্রিজ করা, সম্পদশালী ব্যক্তিদেরর ট্যাক্স বাড়ানো, বিপুল সংখ্যক এ্যাফোর্ডেবল এপার্টমেন্ট নির্মাণ করা, চাইল্ড কেয়ার সম্পূর্ণ ফ্রি করা, সিটির মালিকানাধীন গ্রোসারি স্টোর প্রতিষ্ঠা করা।
জোহরান মামদানি ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠান ও সংগঠনের এনডোর্সমেন্ট পেয়েছেন সেগুলোর অন্যতম নিউইয়র্ক ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি, নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা, ইউনাইটেড অটো ওয়ার্কার্স, ড্রাম বিটস, জুইস ভয়েস ফর পিস এ্যাকশন, নিউ কিংস ডেমোক্রেটস, নিউইয়র্ক প্রগ্রেসিভ এ্যাকশন নেটওয়ার্ক, দ্য জুইশ ভয়েস, কলেজ ডেমোক্রেটস অব নিউইয়র্ক, মুসলিম ডেমোক্রেটিক ক্লাব অব নিউইয়র্ক, এ্যাসালসহ কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাকুয়েজ, স্টেট সিনেটর জাবারি ব্রিসপোর্ট, ক্রিস্টেন গনজালেস, জুলিয়া সালাজার, এবং কয়েক ডজন স্টেট এসেম্বলি সদস্য ও নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য।
জোহরান মামদানির বয়স ৩৩ বছর। তার মা স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার। তিনি ব্রংক্স হাইস্কুল অব সাইন্স থেকে গ্রাজুয়েশন করে মেইনের লিবারেল আর্ট স্কুল বোডোয়েন কলেজ থেকে গ্রাজুয়েশন করেন।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
