ট্রাভেল ব্যবসায় খরা দেশে যেতে ভয়
আবু সাইম
প্রকাশিত: ৩ মে ২০২৫
ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন বিষয়ক সৃষ্ট পরিস্থিতে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে নিউইয়র্কের বাংলাদেশিদের ট্রাভেল ব্যবসায়। সামার মৌসুমেই ২৪ ঘন্টাই কাজ চলে ট্রাভেল প্রতিষ্ঠানে। তবে এবার ঠিক উল্টো। অন্যান্য বারের চেয়ে এয়ার টিকিট বিক্রি অর্ধেকে নেমেছে। ইমিগ্রেশন বিষয়ক সৃষ্ট আতঙ্কে অনেকেই তাদের পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পিত ভ্রমণ বাতিল করছেন। এমনকি নতুন করেও পরিকল্পনা নিচ্ছে না। বিশেষ করে আমেরিকান-বাংলাদেশি গ্রিনকার্ড ধারীরা ভ্রমণ এড়িয়ে চলছেন বলে জানাচ্ছেন এ খাতের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, তাদের পুরো বছরের ৫০ শতাংশ ব্যবসায় হয় মে-আগস্টের ট্রাভেল মৌসুমে। এজন্য আগে থেকেই টিকিটি বুকিং ও কেটে রাখেন যাত্রীরা। তবে এবার বুকিংও কম, বিক্রিও কম। গত বছরও কোটা সংস্কার আন্দোলনের কারণে মৌসুমের শেষ দিকে ব্যবসায় ধস নামে। এবার মৌমুসের শুরুতেই সে অবস্থা দেখা দিয়েছে। এ মন অবস্থা চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়বে।
সংশ্লিস্টরা বলছেন, বাংলাদেশের বেশকিছু আইনজীবি ও প্যারালিগ্যাল নিয়মিত তাদের ফেসবুকে ইমিগ্রেশন সংক্রান্ত তত্য দিয়ে থাকেন। তাতে দেশে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন বা যা যেতে উৎসাহিত করেন। বাংলাভাষা-ভাষীর হওয়ায় কমিউনিটির লোকজন তাদের কথায় ভরসা করেন। ফলে তারা নিরুপায় না হলে ভ্রমণ করছেন না।
ডিজিটাল এস্টোরিয়া ট্রাভেলসের সিইও নজরুল ইসলাম আজকালকে বলেন, ভ্রমণের বিষয়ে কমিউনিটিতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হচ্ছে। অনেকেই বলছেন গ্রিনকার্ড নিয়ে বাংলাদেশে গেলে আসতে সমস্যা হবে, ইউএসএতে ঢুকতে দেবে না। এসাইলামের গ্রিন কার্ড নিয়ে গেলে আর আসতে দেবে না। এসব কারণে অনেকেই ভ্রমণে উৎসাহ পাচ্ছেন না। অনেকেই আগের টিকিট বাতিল করছেন।
তিনি বলেন, আমেরকিার অর্থনৈতিক কারণেও অনেকে ভ্রমণ করছেন না। কারণ বাংলাদেশিদের অনেকেই এখানে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। কিন্তু ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের কারণে সেখানেও মন্দা দেখা দিয়েছে। এতে অনেক বাংলাদেশিদের লোকসান দিয়েছেন ফলে তারাও দেশে যাচ্ছে না, বা ভ্রমণ বাদ দিচ্ছেন। কিন্তু আমাদের যেসব গ্রাহক এখন ভ্রমণ করছেন তারা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশনে কোন প্রশ্নই করা হচ্ছে না। মাঝ থেকে আমাদের ব্যবসার অবস্থা খারাপ। সব মিলিয়ে প্রায় ৫০ শতাংশ বিজনেস হারিয়েছে বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা।
আমেরকিান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি ও কর্ণফুলী ট্রাভেলসের সিইও সেলিম হারুন আজকালকে বলেন, কিছু কিছু লোক পেপার পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ভ্রমণ বিষয়ে মানুষকে অহেতুক ভয়-ভীতি দেখাচ্ছে। গ্রিনকার্ড হোল্ডারদের ভ্রমণ জটিলতার কথা বলছে। কিন্তু নিয়মিত আমাদের যাত্রী আসছে, যাচ্ছে কোন সমস্যা হচ্ছে না। তবে হয়তো কেউ দেশে গিয়ে দীর্ঘ সময় ছিল তাদের প্রশ্ন করা হচ্ছে এতোদিন কেন ছিল, সেসংখ্যাটাও নগন্য। এটা কিন্তু রেগুলার বিষয়, নতুন কিছু নয়। তবে এসব প্রচারণায় ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এখন আমাদের সামার সিজন। বছরের ৫০ থেকে ৮০ ভাগ ব্যবসাই এসময় হয়। অনেকেউ পরিবার নিয়ে দেশে যায়। পরিবারে হতো কারো আমেরিকান পার্সপোর্ট আছে, আবার কারো হয়তো গ্রিন কার্ড আছে। এখন গ্রিনকার্ড বিষয়ক অতিরঞ্জিত প্রচারণায় পুরো পরিবারই ভ্রমণ বাতিল করছেন।
জ্যাকসন হাইটসের বাংলা ট্রাভেলসের স্বত্তাধিকারী বেলায়েত হোসেন বলেন, গ্রিন কার্ড নিয়ে গেলে সমস্যা হবে এমন প্রচারণা কেন হচ্ছে, তা যারা প্রচারণা করছেন তারাই জানেন। কোথায় লেখা আছে, গ্রিন কার্ড নিয়ে ভ্রমণ করলে সমস্যা হবে, ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে, এদেশে ঢুকতে দেবে না। এটা অপ-প্রচার। তবে এমন নেতিবাচক প্রচারণার কান দেয়া উচিত নয়। তবে এ কারণে তার ব্যবসায় তেমন কোন প্রভাব পড়ছে না বলেই জানান তিনি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
