চট্রগাম সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪
- সমিতির ভবন আমাদের দখলে-মাকসুদ
- ভবন অর্ন্তবর্তীকালীন কমিটির তত্ত্বাবধানে-আরিফ
চট্রগ্রাম সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত গত শুক্রবার ৩ নভেম্বর। নবনির্বাচিত ১৯ সদস্যেও কমিটির মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৯ জন কর্মকর্তা শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি মাকসুদ-মাসুদ পরিষদ থেকে নির্বাচিত ১০জন শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এই শপথ অনুষ্ঠান নিয়ে উভয় প্যানেলের নেতৃবৃন্দ পাল্টাপালিট বক্তব্য প্রদান করছেন। নব নির্বাচিত সাধারন সম্পাদক আরিফুল ইসলাম প্রতিবেদককে বলেন, শপথ অনুষ্ঠানে প্রায় ২ শত’র বেশি চট্রগ্রামবাসী উপস্তিত ছিলেন। বিল্ডিং ডিপার্টমেন্টের নিয়ম অনুসাওে ৫৫ জনের বেশি লোক নিয়ে চট্রগ্রাম ভবনের ভেতওে কোন অনুষ্ঠান করা যায় না। এমতাবস্থায় অর্ন্তবর্তীকালীন কমিটির পরামর্শে নির্বাচন কমিশন অফিসের বাইরে শপথ অনুষ্ঠান পরিচালনা করে। কিন্তু নির্বাচনে বিজিত পরিষদের সভাপতি প্রার্থী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, চট্রগ্রাম সমিতির নির্বাচন, ফলাফল ঘোষনা, নির্বাচন কমিশন কর্তৃক শপথ পড়ানোর ঘটনা নিয়ে ক্রমশই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। নির্বাচনের দিন মিডিয়া এবং উভয় প্যানেলের প্রতিনিধিদের সামনে ঘোষনা করা ফলাফল ৫ দিন পর পরিবর্তনের কারনে সৃষ্ট জটিলতা চট্রগাম সমিতিকে পুনরায় দ্বিধাবিভক্ত করে তুলেছে! দীর্ঘদিনের বিভক্তির অবসান ঘটিয়ে ২০২২ সালের ২০ নভেম্বর সকলের সম্মতিতে সাধারন সভার মাধ্যমে একটি অন্তবর্তীকালীন কমিটি দীর্ঘ ১৮ মাসের অধিক ধরে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেও নির্বাচনের ফলাফল পরিবর্তনকে কেন্দ্র করে পুনরায় বিভক্ত হতে যাচ্ছে প্রবাসের এই বৃহৎ সংগঠনটি।
নির্বাচনের দিন ঘোষিত ফলাফল পরিবর্তন করে ২৫ তারিখ রাতে সোশাল মিডিয়ার মাধ্যমে নতুন ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন। আর এই ফলাফল ঘোষনা শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে মাকসুদ - মাসুদ পরিষদ! গত রোববার ৩ নভেম্বর দুপুর ২ টায় সংগঠনের কার্যালয়ে শপথ পরানোর কথা থাকলেও মাকসুদ- মাসুদ পরিষদ আগে থেকেই সংগঠনের কার্যালয় দখলে নিয়ে নেয়! নির্বাচন কমিশন সিকিউরিটি ভাড়া করে। তাহের আরিফ পরিষদের বেশ কিছু সমর্থকসহ সাবেক কয়েকজন কর্মকর্তা- সাবেক সভাপতি আব্দুর রহিম, মোহাম্মদ হানিফ, মনির আহমদ, কাজী আজম ভবনে প্রবেশ করতে পারেনি! ফলে কোন বাধ্য হয়ে নির্বাচন কমিশন তাহের আরিফ পরিষদের কয়েকজনকে ফুটপাতে তাদের ভাড়া করা সিকিউরিটি এবং পুলিশের পাহারায় শপথ পাঠ করান !
এদিকে নির্বাচন কমিশনের সদস্য ও মুখপত্র শাহাবুদ্দিন সাগর প্রতিবেদককে বলেন, অফিসের ভেতর স্থান সংকুলান না হবার কারনে সমিতির অফিসের বাইরে শাপথ বাক্য পাঠ করানো হয়েছে।তা করা হয়েছে অর্ন্তবর্তীকালীন কমিটির সাথে আলোচনা করেই। সেখানে দখলের কোন বিষয় ছিল না। একই কথা বলেছেন, নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম। তিনি আজকালকে বলেন, অফিস এখনও অর্ন্তবর্তীকালীন কমিটির তত্ত্বাবধানে। তারা সহাসাই নব নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অফিসের দায়িত্ব হস্তান্তর করবেন। ভবন দখলের দাবি নিয়ে পত্রিকায় খবর পাঠানো হাস্যকর। সমিতি চলবে গঠনতন্ত্র অনুসারে। কারও ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় নয়।
চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক আরিফুল ইসলামের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ নভেম্বর দুপুর দুইটায় বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম ভবনের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় সকলের অনুরোধে ভবনের সামনে এই শপথ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পথ করান প্রধান নির্বাচন কমিশনের ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। তাঁর সাথে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ সেলিম হারুন, সাহাবুদ্দিন সাগর, মোহাম্মদ রুহুল আমিন হোসেন এবং ইঞ্জিনিয়ার হান্নান চৌধুরী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম , সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ , সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক হাজী মুনির আহমেদ , এনাম চৌধুরী , সাবেক সহ সভাপতি তারিকুল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম , সিপিএ শ্রাবনী , সাবেক প্রধান নির্বাচন কমিশনের আবু তালেব চৌধুরী চান্দু , মিজানুর রহমান জাহাঙ্গীর , মেজবাহউদ্দিন আহমেদ, মতিউর চৌধুরী , আশ্রাব আলী লিটন , জামাল আহমেদ , মোহাম্মদ ফোরকান , শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ শওকত, এডভোকেট আব্দুল হামিদ, মামুন ( নিউ জার্সি), আবুল কালাম ( কানেক্টিকাট), নাজিম উদ্দিন ( কানেক্টিকাট) সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম,বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মুজিবুর রহমান,শওকত হোসেন, সাবেক কার্যকরী সদস্য হাসান ,সাতকানিয়া কেরানিহাট শহর কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ ,সেলিম উদ্দীন,মিরসরাই সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন, কাউসার চৌধুরী, সীতাকুন্ডু সমিতির সভাপতি ফারুক আহমদ, নওশাদ হোসেন,মোহাম্মদ নুর, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিয়া, সাহাবউদ্দিন, ফরিদ আহমদ, সালাউদ্দিন , জাবেদ হোসেন,তকির আহমেদ ও মোঃ সেলিম। শপথ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন "তাহের- আরিফ" পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
