এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নাম। বর্তমান সভাপতি মহসিন নাকভির মেয়াদ ২০২৭ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। এরপর এসিসির নেতৃত্ব আসার কথা বাংলাদেশ থেকে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, এসিসির সভাপতির দায়িত্ব নিতে তামিম ইকবাল আগ্রহী এবং এ বিষয়ে তিনি মহাদেশীয় ক্রিকেট সংস্থাকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বলে জানা গেছে।
বর্তমান এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২ এপ্রিল। তার মেয়াদ বাড়াতে হলে এসিসির নির্বাহী বোর্ডের প্রায় সর্বসম্মত সমর্থন প্রয়োজন হবে। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ঐকমত্য পাওয়া কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসিসির নির্বাহী বোর্ডে রয়েছে এশিয়ার পাঁচ পূর্ণ সদস্য- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। সভাপতির পদটি সাধারণত পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দুই বছর পরপর ঘুরে আসে। নাকভির পর বাংলাদেশের পালা।
এই রোটেশন অনুযায়ী ২০২৭ সালে এসিসির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি আসার কথা। সেই জায়গাতেই তামিম ইকবালের নাম সামনে এসেছে। তামিম বর্তমানে বিসিবির সভাপতি। ২০২৬ সালের জুনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন।
এসিসিতে সভাপতির মেয়াদ বাড়ানোর নজির রয়েছে। ২০২৪ সালে জয় শাহ তৃতীয় বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে সে সময় সদস্য দেশগুলোর মধ্যে সর্বসম্মতি ছিল এবং পরবর্তী পালার দেশ শ্রীলঙ্কাও সেই সিদ্ধান্তে সম্মত হয়েছিল।
নাকভির ক্ষেত্রে তেমন সর্বসম্মতি তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে ২০২৭ সালের এপ্রিলে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাই আলোচনার কেন্দ্রে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
