মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৩ ১৪৩৩   ১৬ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৫

তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬  

খুনাখুনি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, আধিপত্য বিস্তার, দখল ও সংঘাতের মতো এমন কোনো অপরাধ নেই যেখানে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা মিলছে না। যার পরিপ্রেক্ষিতে কোনো ঘটনা ঘটলেই কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার হচ্ছে। কিন্তু তাদের পেছনে থাকা মূল হোতা ও পৃষ্ঠপোষকরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এসব পৃষ্ঠপোষকই গ্যাংয়ে নতুন সদস্য ভিড়িয়ে আরও সহিংসরূপে আবর্তিত হচ্ছে। কোনো গ্যাং সদস্য গ্রেপ্তার হলে তাকে কারাগারে বিশেষ সুবিধা প্রদান ও তালিকায় শতাধিক হোতার নামজামিনের ব্যবস্থা করছে পৃষ্ঠপোষকরা। আর এসব কারণেই ভয়ংকর থেকে ভয়ংকরতম হয়ে উঠছে পাড়ামহল্লার কিশোর গ্যাং সদস্যরা। কেউ কেউ উঠতি বয়সের ক্রেজ ও হিরোইজম দেখাতে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীর ছায়াতলে সন্ত্রাসী হয়ে উঠছে। কিন্তু অপ্রাপ্তবয়স্কের সুযোগে এ কিশোররাই এখন শীর্ষ সন্ত্রাসীদের ট্রাম্পকার্ড। অন্যদিকে রাজনৈতিক শক্তির আধিপত্য বিস্তারও এ কিশোর গ্যাংনির্ভর হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশেই কিশোর গ্যাং এখন মহামারির মতো হয়ে উঠেছে। একাধিক সূত্র জানিয়েছে, রাজধানীর ৫০ থানা এলাকায় সক্রিয় ১৫৮ কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকের সংখ্যা শতাধিক। এ অবস্থায় পুলিশের বিশেষ অভিযানের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা।

পুলিশের এক সূত্র জানিয়েছে, কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার পর সংশ্লিষ্ট সব ইউনিটের কাছেই আপডেট তালিকা চেয়ে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছিল পুলিশ সদর দপ্তর। পরে রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুরে দখলবাজি কেন্দ্র করে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পুনরায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে একযোগে সাঁড়াশি অভিযান অঘোষিতভাবে শুরু হয়ে গেছে। আগামী বুধবারের পর এ অভিযান আরও জোরদার হতে পারে বলে জানা গেছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন গ্যাংয়ে জড়িত ১০ থেকে ১৫ বছর বয়সি কিশোরদের আটক করে মুচলেকায় পরিবারের জিম্মায় দিতে বলা হয়েছে। তবে দ্বিতীয়বার আর ছাড় দেওয়া হবে না বলে অভিভাবকদের কঠোর বার্তা দিতে বলেছে। কারণ নিজের সন্তানকে বাবা-মা শাসনে না রাখলে অপরাধ দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে।

ঢাকাতেই সক্রিয় শতাধিক পৃষ্ঠপোষক : একাধিক সূত্র জানিয়েছে, রাজধানীর ৫০ থানা এলাকায় সক্রিয় ১৫৮ কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকের সংখ্যা শতাধিক। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, শীর্ষ সন্ত্রাসী, মোহাম্মদপুর ও মিরপুরকেন্দ্রিক হাউজিং কোম্পানি এবং পদহীন প্রভাবশালীরা রয়েছেন; রয়েছেন ক্ষমতাসীন বিএনপির তৃণমূল পর্যায়ের কতিপয় নেতা-কর্মীও। কোনো অপরাধ হলে অল্প বয়সি কিশোররা গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে তাদের পৃষ্ঠপোষকরা। আবার অনেকে পট পরিবর্তনের পর বিদেশে পালিয়ে গেলে বা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হলেও তাদের গ্যাং এলাকায় ঠিকই দাপিয়ে বেড়ায়।

অনুসন্ধানে জানা গেছে, মিরপুরের পিয়াস গ্রুপের পৃষ্ঠপোষক ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ কিবরিয়া ওরফে পিয়াস ও মো. আমিরুল ইসলাম। কাফরুলের ভাই ব্রাদার গ্রুপের হোতা মানিক হাসান রকি। পটেটো রুবেল গ্রুপের হোতা আওয়ামী লীগের দারুস সালাম থানার সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান রাসেল এবং অতুল গ্রুপের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বাপ্পী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাহেরের ভাই মো. রায়হান। এ ছাড়া হাকিম গ্রুপের পৃষ্ঠপোষক উজ্জ্বল, পল্লবীর আশিক গ্রুপের হোতা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন ও রাজু গ্রুপের হোতা নিষিদ্ধ ছাত্রলীগের পল্লবী থানার সাংগঠনিক সম্পাদক মিলন ঢালি। রকি গ্রুপের পৃষ্ঠপোষক ৯১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ফারুক হোসেন ও পিন্টু-কাল্লু গ্রুপের হোতা মহানগরী উত্তর যুবলীগের সদস্য সুলতান। রোমান্টিক গ্রুপের হোতা বিহারি ক্যাম্পের জালাল উদ্দিন বন্টু ও ভাই ভাই গ্রুপের হোতা আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি খলিলুর রহমান। এ ছাড়া মুরাদ গ্রুপের পৃষ্ঠপোষক কাজী জহিরুল ইসলাম, আরমার গ্রুপের যুবলীগ কর্মী সাইফুল ও সোহেল গ্রুপের হোতা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. নাইম।

এদিকে শাহ আলীর মামুন গ্রুপের হোতা স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফাজ্জল হোসেন সেন্টু, রুবেল গ্রুপের হোতা যুবলীগের সোহেল রানা ও রূপনগর আবাসিক এলাকার লিমন। কাইল্লা সাগর গ্রুপের হোতা পল্লবী থানা যুবদলের ৬ নম্বর ইউনিটের সভাপতি কাউসার মোল্লা ও মোহাম্মদপুরের পাটালী গ্রুপের পৃষ্ঠপোষক ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু এবং ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওসমান রেজা। এ ছাড়া ঠেলা গ্রুপ ও লেভেল হাই গ্রুপের হোতা শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক কিলার বাদল। আনোয়ার গ্রুপের পৃষ্ঠপোষক এক্সেল বাবু, টক্কর গ্রুপ ও ফরহাদ গ্রুপের হোতা বিএনপি নেতা মান্নান শাহীন। আর্মি আলমগীর ও নবী গ্রুপের হোতা শীর্ষ সন্ত্রাসী মো. নবী, ডাইল্লা গ্রুপের মো. শাকিল, এলেক্স গ্রুপের পাপ্পু ও আকবর গ্রুপের মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কাওছার মিন্টু। এ ছাড়া গাংচিল গ্রুপের হোতা লম্বু মোশারফ, আশরাফ গ্রুপের গ্যারেজ সোহেল ও স্টার বন্ড গ্রুপের হোতা মো. খোকন। ভাইব্বা ল কিং গ্রুপের হোতা মো. কবির, চেতাইলেই ভেজাল গ্রুপের হোতা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক লিটন মাহমুদ বাবু এবং ঘুটা দে গ্রুপের পৃষ্ঠপোষক নবোদয় হাউজিংয়ের মো. কবির। এদিকে শেরেবাংলানগরের জাকির গ্রুপের পৃষ্ঠপোষক মহানগরী উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান এবং হাতিরঝিলের বাঁধন ও পলক গ্রুপের হোতা আওয়ামী লীগের ২২ নম্বর ওয়ার্ড  সভাপতি গোলাম রসূলের ছেলে শেখ ওমর ওরফে পলক। তেজগাঁও শিল্পাঞ্চলের সিয়াম-সিরাজ গ্রুপের পৃষ্ঠপোষক বাদল ও ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন, রতন গ্রুপের মোহাম্মদ মানিক মিয়া ও মোহাম্মদ মোশারফ। তুরাগের পাভেজ গ্রুপের পৃষ্ঠপোষক যুবলীগ কর্মী ইমরান হোসেন ও উত্তরখানের নাইন এমএম বিগ বস গ্রুপের মহিন। এ ছাড়া শাকিল গ্রুপের আসলাম জনি ও রুস্তম গ্রুপের হোতা আওয়ামী লীগের উত্তরখান থানার সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। দক্ষিণখানের বিগবস গ্রুপের হোতা আক্তারুজ্জামান ওরফে ছোটন ও ইয়ং স্টার গ্রুপের হাসিবুল হাসান শান্ত। এ ছাড়া ব্লাড বয়েজ গ্রুপের পৃষ্ঠপোষক ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা সভাপতি নুরুল আফসার ও শাওন গ্রুপের মো. শাওন ওরফে রাশেদুল ইসলাম। নাইন স্টার গ্রুপের পৃষ্ঠপোষক ছাত্রলীগের উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জুয়েল ও ভাটারার রবিন গ্রুপের হোতা সাবেক কাউন্সিলার মো. শফিকুল ইসলাম বাছেদ। এ ছাড়া বনানীর বাউন্ডারি বস্তি কিশোর গ্যাং গ্রুপ ও পোড়া বস্তি গ্যাংয়ের পৃষ্ঠপোষক ছাত্রলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি তুহিন। এদিকে কদমতলীর শুক্কুর গ্রুপের পৃষ্ঠপোষক ছাত্রলীগের সাবেক নেতা নীরব ও আওয়ামী লীগের আজিজ মিয়া। লিটন গ্রুপের পৃষ্ঠপোষক শ্রমিক লীগের সাইফুল ইসলাম বাবু, যাত্রাবাড়ীর ফাহিম গ্রুপের মো. মুশফিকুর রহমান, ডেমরার তুহিন গ্যাং গ্রুপের বাঁশেরপুলের ইসমাইল ভূইয়া তুহিন ও শিমু বাহিনীর হোতা মাতুয়াইল ইউনিয়ন যুবদল সভাপতি জিকু বক্স। এ ছাড়া গেন্ডারিয়ার তাহমিদ গ্রুপের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের ৪৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও খিলগাঁওয়ের মাফিয়া আলিফ গ্রুপের মো. জিয়া ও এম জামান। এদিকে রামপুরার আকিল গ্রুপের হোতা যুবলীগের মনির চৌধুরী, শাহজাহানপুরের আরিফ গ্রুপের মিতু ও জাহিদ। হাজারীবাগের পারভেজ ও সাব্বির গ্রুপের হোতা মো. মিঠু এবং আসিফ গ্রুপের মো. মহিদুল খান। এ ছাড়া পারফেক্ট গ্যাং স্টার গ্রুপের ফুরাদ হোসেন ও জীবন গ্রুপের হোতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। লালবাগের রবিন গ্রুপের পৃষ্ঠপোষক ছাত্রলীগের থানা সভাপতি মো. সুমন এবং চকাবাজারের পাত্তি গ্রুপের পৃষ্ঠপোষকতা করছেন ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. বিপ্লব।

সারা দেশেই আরও কঠোর হবে অভিযান : পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. সায়েদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সারা দেশে কিশোর গ্যাং ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা ছাড়া অন্য মহানগর ও জেলায় সামাজিক ও রাজনৈতিক পরিচয়ধারী পৃষ্ঠপোষকদের তালিকা ধরে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ঢাকায় ৪০০-৫০০ অপরাধী গ্রেপ্তার হচ্ছে। এদের মধ্যে কে কিশোর আর কে প্রাপ্তবয়স্ক সেটি দেখা হয় না। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।’

সাবেক আইজিপি বাহারুল আলম বাংলাদেশ প্রতিদিন বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়ে অপরাধ কমানো সম্ভব নয়। আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাত্র ৭-৮ শতাংশের বিচার হয়। কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রে পাঠানো হলেও সেই সংখ্যাও বেশি নয়। আইন অনুযায়ী কিশোর অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার নিশ্চিত করতে পারলে অপরাধ কমে যাবে।’

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর