কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকাশিত: ৭ মে ২০২৫
কানাডাকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
৬ মে (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পল থপিল এ সফরে বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাকটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসসহ কানাডার শীর্ষস্থানীয় কিছু কোম্পানির সিনিয়র নির্বাহীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠককালে থপিল বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এ কারণেই আমি ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এনেছি। আমরা বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’
তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আপনি সাহসী ও প্রয়োজনীয় সংস্কার করেছেন। আপনি চমৎকার একটি উপদেষ্টা দল গঠন করেছেন। আমরা ইতোমধ্যে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি। আপনার সরকারের নেওয়া সংস্কারগুলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করছে এবং কানাডা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মূল্যায়ন করে।’
জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করেছি। আমরা যা পেয়েছি তা ছিল একপ্রকার দুর্যোগ। মনে হয়েছে ১৫ বছরের দীর্ঘ এক ভূমিকম্প। সেই অসম্ভব পরিস্থিতি থেকেও আমরা ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে অগ্রসর হচ্ছি। সামনে এগোতে আমাদের পাশে আপনাদের মতো বন্ধু দরকার।’
প্রধান উপদেষ্টা কানাডিয়ান বিনিয়োগকারীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং এটি আঞ্চলিক রপ্তানি কেন্দ্রে পরিণত হওয়ার বিশাল সম্ভাবনা রাখে।’
তিনি আরও বলেন, ‘আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন, উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে পুনরায় রপ্তানি করতে পারেন। আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে আগ্রহী। বাংলাদেশে কানাডা সব সময় স্বাগত।’
বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
কানাডীয় প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশনস ব্র্যাড কোলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার দক্ষিণ এশিয়া প্রধান লাডিসলাউয়া পাপারা, গিলডান অ্যাকটিভওয়্যারের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কন্ট্রেরাস, জেসিএম পাওয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-এর গ্লোবাল সেলস ভাইস প্রেসিডেন্ট টনি র্যাডফোর্ড।
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
