গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩
অবশেষে ভেঙে গেল গণঅধিকার পরিষদ। এখন থেকে একটি অংশের নেতৃত্বে থাকছেন ড. রেজা কিবরিয়া ও আরেক অংশের নেতৃত্বে নুরুল হক নুর।
সোমবার একাংশের ডাকে রাজধানী পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল হয়। এতে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নির্বাচিত হন। তবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন পক্ষ এ কাউন্সিলকে অবৈধ বলে দাবি করেছেন।
নুরুল হকের সমর্থকদের কাউন্সিলের বিপরীতে বেলা ১১টায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীরা। কাউন্সিল শুরুর আগে বিশৃঙ্খলার আশঙ্কায় সেই কর্মসূচি স্থগিত করা হয়।
নানা নাটকীয়তার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের প্রথম কাউন্সিল সোমবার দুপুর ১টায় শুরু হয়, যা চলে বিকাল ৫টা পর্যন্ত। নুরুল হকের সমর্থকদের ঘোষিত এই কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীরা। তবে রেজা কিবরিয়ার ঘোষিত সদস্যসচিব হাসান আল মামুন শেষ সময়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন।
নুর সমর্থিত গণঅধিকার পরিষদের নবনির্বাচিত উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ যুগান্তরকে বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। হাসান আল মামুনের প্রার্থী হওয়ার বিষয়টি ইতিবাচক ছিল। বাকি যারা কাউন্সিলের বিরোধিতা করেছেন, তারাও দলে ফিরবেন বলে আমরা আশাবাদী। তাদের জন্য দরজা খোলা আছে, গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।
ভোট গণনা শেষে রাত সাড়ে দশটার দিকে তা ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নুরুল হক নুর ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নাজমুল উস সাকিব পান ১৩ ভোট। এ পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট ভোটার ছিল ২১৬ জন, এরমধ্যে এ পদে ভোট পড়েছে ১৫৪টি।
সাধারণ সম্পাদক পদে মো. রাশেদ খান ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাসান আল মামুন পান ৪৩ ভোট। এ পদেও চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে ভোট পড়েছে ১৬৩টি।
এছাড়াও উচ্চতর পরিষদের আটজন নির্বাচিতরা হলেন- আবু হানিফ , শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, শহিদুল ইসলাম ফাহিম , ফাতেমা তাসনীম, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন আকাশ ।
ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, কিছু দলছুট নেতা দলীয় গঠনতন্ত্র লংঘন করে একটি ব্যাক্তিগত কাউন্সিল করেছে। এর সঙ্গে গণঅধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই। আমরা শুরু থেকেই নীতির প্রশ্নে আপসহীন। সুতরাং গণঅধিকার পরিষদ চলবে গঠনতন্ত্র অনুযায়ী। যে বা যারা দলীয় গঠনতন্ত্র লংঘন করে এ ধরনের কর্মকান্ডে জড়িত রয়েছে, আমরা তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
ফারুক হাসান আরও বলেন, দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এই মুহূর্তে বিদেশে রয়েছেন। আমেরিকার একটি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। আগামী সপ্তাহে দেশে আসবেন। এরপরই আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হবে। সেখানে থেকেই কাউন্সিলের ঘোষণা আসতে পারে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
