কয়েকটি ব্যাংকে তারল্য সংকট, একদিনে ১৪ হাজার কোটি টাকা ধার
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩
নগদ অর্থের সংকট মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো একদিনে (সোমবার) ১৪ হাজার ১২১ কোটি টাকা ধার করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তার আওতায় ধার করা হয়েছে ৫ হাজার ৪৩১ কোটি টাকা। বাকি ৮ হাজার ৬৯০ কোটি টাকা নেওয়া হয়েছে কলমানি মার্কেট থেকে। কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমা সমন্বয় ও গ্রাহকদের দৈনন্দিন চাহিদা মেটাতেই মূলত এ অর্থ ধার করা হয়। এর মধ্যে তারল্য সংকটে থাকা বেশ কয়েকটি ব্যাংক ধারের সিংহভাগ নিয়েছে।
সূত্র জানায়, প্রচলিত নিয়ম অনুযায়ী গ্রাহকের আমানতের নিরাপত্তার বিপরীতে ব্যাংকগুলোকে মোট আমানতের ১৭ শতাংশ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ইসলামি ব্যাংকগুলোকে রাখতে হয় সাড়ে ৯ শতাংশ। এসব অর্থ প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সমন্বয় করতে হয়। আজ ১৫ আগস্ট সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে সোমবারই ব্যাংকগুলোকে ওই অর্থ সমন্বয় করতে হয়েছে। ওই অর্থ সমন্বয় না করলে বা ঘাটতি থাকলে জরিমানা দিতে হয়। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংক জরিমানা দিয়েছে। চাহিদা অনুযায়ী তারল্য না থাকায় কয়েকটি ব্যাংক বিধিবদ্ধ আমানতের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে ব্যর্থ হচ্ছে।
এছাড়া গ্রাহকদের নগদ অর্থেও চাহিদাও বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় গ্রাহকরা এখন ব্যাংক থেকে সঞ্চয়ের টাকা তুলে দৈনন্দিন খরচ মেটাচ্ছেন। এছাড়া নানা অনিশ্চয়তায় আক্রান্ত হয়ে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিজের হাতে রাখছেন। এতে ব্যাংকগুলোয় নগদ টাকার প্রবাহ কমে গেছে।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘ সময় ধরেই তারল্য সংকটে ভুগছে, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ, আমানতের প্রবৃদ্ধির হার কমে গেছে। ফলে ব্যাংকে আমানত জমা হচ্ছে কম। এদিকে খেলাপি ঋণও বেড়ে গেছে। ফলে বাড়ছে ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ। এতে ব্যাংকের অর্থের একটি বড় অংশই আটকে গেছে। এ অবস্থায় অনেক ব্যাংকই তাদের মূলধন পর্যাপ্ততা যথাযথভাবে পূরণ করতে পারছে না। একই সঙ্গে প্রভিশনও চাহিদা অনুযায়ী রাখতে পারছে না। এসব কারণেই এখন ব্যাংকগুলো বেশি মাত্রায় ধার করছে। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে এখন সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। এটি না হলে সংকট আরও বাড়বে। ফলে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জরুরি ভিত্তিতে কার্যকর করতে হবে।
একই ব্যাংকে গ্রাহকদের সঞ্চয়ের পরিমাণও আগের চেয়ে কমেছে। ব্যবসায়ীদের হিসাবেও বাড়তি টাকা থাকছে না। কারণ ডলারের দাম বাড়ায় বাড়তি টাকা দিয়ে ডলার কিনে সেগুলো দিয়ে এলসি খুলছেন।
এছাড়া ব্যাংকগুলোও বৈদেশিক ঋণ ও আমদানি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ টাকায় ডলার কিনছে। ফলে ব্যাংক থেকে নগদ টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে। গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ১ হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করেছে। এর বিপরীতে প্রায় দেড় লাখ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। গত জুলাইয়ে বিক্রি করেছে ১১৪ কোটি ডলার। এ খাতে চলে গেছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। এসব মিলে তারল্য সংকট বেড়েছে।
এ সংকট মেটাতে সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তা নিয়েছে ৫ হাজার ৪৩১ কোটি টাকা। সাড়ে ৬ শতাংশ সুদে এসব অর্থ ধার নিয়েছে।
বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কলমানির মাধ্যমে নিয়েছে ৮ হাজার ৬৯০ কোটি টাকা। এর বিপরীতে কলমানিতে সর্বোচ্চ সুদ উঠেছে ৮ শতাংশ, যা আগে সাড়ে ৬ শতাংশের মধ্যে সীমিত ছিল। এছাড়া স্বল্পমেয়াদি ধারের সুদের হার ৯ শতাংশে উঠেছে। এ হার ৯ শতাংশের বেশি উঠতে দেওয়া হচ্ছে না। কলমানিতে সর্বনিু সুদ ছিল সাড়ে ৫ শতাংশ। ১২৮টি লেনদেনের মাধ্যমে ব্যাংকগুলো ধার করেছে ৭ হাজার ৮৪৪ কোটি টাকা। বাকি অর্থ ২ থেকে ১৪ দিন মেয়াদে ধার করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ব্যাংকগুলো নিয়মিতই ধার করে। এটি একটি রুটিন প্র্যাকটিস। এটি কখনো বাড়ে আবার কখনো কমে। সার্বিকভাবে ব্যাংকগুলোয় তারল্যের জোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। রিজার্ভ থেকে ডলার কেনা বাবদ ব্যাংকগুলোর মোটা অঙ্কের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে আসছে। এর বিপরীতে তারল্য সহায়তার আওতায় ব্যাংকগুলোয় অর্থের জোগান বাড়ানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
