ক্ষমতায় যেতে বিএনপি ধর্মকে ব্যবহার করে: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০১৯
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সব সময়ই ইসলামকে ব্যবহার করেছে এবং এখনো করছে। ধর্মকে ব্যবহার করে তারা বাংলাদেশের ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ধর্মকে ব্যবহার করলেও বিএনপি কখনোই এ দেশে ইসলামের খেদমতের জন্য কিছুই করেনি; বরং ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনো কাজ তারা করেনি।’
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে, ধর্মের কথা বলে বিএনপি-জামায়াত মানুষের ভোট নিয়েছে। কিন্তু আলেম সমাজের জন্য তারা কোনো কাজ করেনি। তবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য, আলেম সমাজের জন্য অনেক কাজ করেছেন। বাংলাদেশের আলেমদের শতবর্ষের দাবি ছিল একটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। তবে অনেকেই ক্ষমতায় এলেও আরবি বিশ্ববিদ্যালয় হয়নি। শত বর্ষের দাবি পূরণে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন শেখ হাসিনা।’
ইসলামকে যাঁরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন, তাঁরা ইসলামের খেদমতগার নন—এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরোনো দাবি এবং এই দাবির কথা অনেকেই মন্ত্রী হয়েছিলেন। তবে দাবি পূরণ হয় নাই। বিএনপি-জামায়াত ইসলামের কথা বলে ক্ষমতায় গেলেও কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয় নাই। শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার সনদ এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির সমমানের স্বীকৃতি দেওয়া হয়েছে। শুধু স্বীকৃতি দেওয়া হয়নি, এ নিয়ে সংসদে আইন পাস করা হয়েছে।’
ধর্ম নিয়ে যেমন বিএনপি রাজনীতি করে, তেমনি বেগম জিয়ার শারীরিক সমস্যা নিয়েও বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চিকিৎসা করতে এসে সিঙ্গাপুরের চিকিৎসক দল ও ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকে বিশ্বমানের বলে অভিহিত করছেন। অথচ বিএনপির নেতারা এই মেডিকেলের সেবার মান নিয়ে অভিযোগ করছেন। এতেই বোঝা যায় বিএনপি খালেদা জিয়ার শারীরিক সমস্যা নিয়ে রাজনীতি করতে চাইছে।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
