কালো ধোঁয়ার গাড়িতে সয়লাব
প্রকাশিত: ২ নভেম্বর ২০২২
বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব ১২-০৭৯৯। রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বারিধারায় চলাচলকারী যাত্রীবাহী বাসটির নাম ‘গ্রিন ঢাকা’ হলেও চলাচলের সময় আশপাশের এলাকা অন্ধকার করে ফেলছে বিষাক্ত কালো ধোঁয়ায়। কালো ধোঁয়া নির্গমনকারী ফিটনেসবিহীন এমন অসংখ্য যানবাহনে সয়লাব রাজপথ। দূষিত করছে বাতাস। ফলে বছরের অধিকাংশ সময় বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকার শীর্ষে থাকছে ঢাকার নাম। বিশ্ব বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোরের ৩১ দিনের মধ্যে মাত্র তিন দিন স্বাস্থ্যকর ছিল এই মহানগরীর বাতাস।
গতকাল রাজধানীর সড়কে সরেজমিন কালো ধোঁয়া নির্গমনকারী অসংখ্য যানবাহনের দেখা মিলেছে। প্রতি ১০-১২টি যানবাহনের মধ্যে অন্তত একটিকে দেখা গেছে কালো ধোঁয়া ছাড়তে। যাত্রীবাহী বাসের মধ্যে ঢাকা মেট্রো-ব সিরিয়ালের ১১-৯৫৬৬ নম্বরের ভূইয়া পরিবহন, ১৪-৯৫০৮ নম্বরের বলাকা, ১৫-৪৮২১ নম্বরের ভিক্টর, ১১-৮৩১৫ নম্বরের ভিক্টর, ১৫-৪২৬৭ নম্বরের আজমেরী গ্লোরী, ১৪-৯৫৮৪ নম্বরের গাজীপুর পরিবহন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ১২-০৮৯০ নম্বরের সৌখিন এক্সপ্রেসসহ অনেক বাস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। উত্তরায় আশপাশের এলাকা অন্ধকার করে ছুটে চলতে দেখা গেছে ঢাকা মেট্রো-ন ১৬-৮৮৮৮ নম্বরের পিকআপটিকে। একই সময়ে আরও একটি ছোট পিকআপকে কালো ধোঁয়া ছাড়তে দেখা গেলেও ছিল না নম্বরপ্লেট। পরিবেশ দূষণকারী অনেক যানবাহনের নম্বরপ্লেট ঝাপসা থাকায় শনাক্ত করা যায়নি। দুপুর ২টার দিকে প্রগতি সরণি দিয়ে জ্বালানি তেল নিয়ে ছয়-সাতটি তেলবাহী ট্যাংকলরি যেতে দেখা যায়। অধিকাংশই ঢাকার বাইরে নিবন্ধিত। এর মধ্যে পিরোজপুর-ঢ ৪১-০০৮৬, যশোর-ঢ ৪১-০০৪০, পাবনা-ঢ ০৮-০০১৮ নম্বরের লরিগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এদিকে ফিটনেসবিহীন যানবাহনের দূষণ, বছরজুড়ে খোঁড়াখুঁড়ি, চার বছরের উন্নয়ন কর্ম ১০ বছরে শেষ না হওয়া, দূষণ নিয়ন্ত্রণ না করে উন্নয়নকাজের কারণে রাজধানী ঢাকা প্রায়ই পৃথিবীর শীর্ষ দূষিত শহরের তকমা অর্জন করছে। গতকাল সন্ধ্যা ৭টায়ও ঢাকার বাতাসে ক্ষতিকর অতিসূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ছিল প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে ১২ গুণ বেশি। গত অক্টোবরের ৩১ দিনের মধ্যে শুধু ১০, ১১ ও ২৪ তারিখ ঢাকার বাতাস ছিল স্বাস্থ্যকর। এই তিন দিনই ছিল বৃষ্টিপাত। এর মধ্যে ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দিনই বৃষ্টি ছিল। বাকি দিনগুলোর মধ্যে ১০ দিন বাতাস ছিল সহনশীল, ছয় দিন বিশেষ জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ও ১২ দিন ছিল পুরোপুরি অস্বাস্থ্যকর। এদিকে রাজধানীর বাতাস দূষিত করে ফিটনেসবিহীন যানবাহন দাপিয়ে বেড়ালেও সেই অনুযায়ী ব্যবস্থা নেই বললে চলে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সারা দেশে অভিযান চালিয়ে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ৩ হাজার ৩৮টি মামলা ও ৬ লাখ ৩৮ হাজার ৮৯০ টাকা জরিমানা করে। তবে ফিটনেস না থাকায় ডাম্পিং করা হয়নি কোনো যানবাহন। বিআরটিএর হিসাব মতে, সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৫৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি। ঢাকাতেই নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১৯ লাখ ২১ হাজার ২৭৩টি। জানা গেছে, সারা দেশে ১৮ হাজার ৪৫২ বাস এবং ১০ হাজার ২৯১ মিনিবাসের ফিটনেস নেই। অন্যান্য ছোট-বড় যানবাহন মিলিয়ে ৫ লাখ ১৮ হাজার ৪৩২টি যানবাহন ফিটনেস ছাড়াই চলাচল করছে। এসব যানবাহনের একটা রাজধানীতেই চলছে। একটা অংশ বাইরে থেকে প্রতিদিন মালামাল নিয়ে রাজধানীতে ঢুকছে। বিস্ময়কর বিষয় হলো সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়লেও ফিটনেস সনদের আবেদন ও ইস্যু কমেছে। জানা গেছে, ফিটনেস না পাওয়ার আশঙ্কায় অনেকে ফিটনেসের আবেদন করছেন না। সংশ্লিষ্টদের ম্যানেজ করে রাস্তায় গাড়ি চালাচ্ছেন। বিআরটিএর তথ্যানুযায়ী, ২০২১ সালে দেশে নতুন নিবন্ধিত হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩০টি যানবাহন। চলতি বছরের প্রথম ৯ মাসেই নিবন্ধিত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৪৬টি যানবাহন। তবে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম ফিটনেস ইস্যু ও নবায়ন করা হয়েছে ২০২১-২২ অর্থবছরে। ২০২০-২১ অর্থবছরে ৬ লাখ ৭৫ হাজার ৪৬০টি ফিটনেস সনদ ইস্যু ও নবায়ন হলেও ২০২১-২২ অর্থবছরে হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৩২২টি। এদিকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী, ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত, রংচটা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত রং পরিবর্তন করে জরাজীর্ণ, বিবর্ণ ও পরিবেশ দূষণকারী কোনো মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে ছয় মাসের কারাদন্ড বা ২৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডই হতে পারে। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই পরিবেশের দূষণ ঘটিয়ে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। সম্প্রতি গণবিজ্ঞপ্তি জারি করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জরাজীর্ণ ও ফিসনেসবিহীন গাড়ির ত্রুটি না সারালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার কথা জানিয়েছে বিআরটিএ। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, বাসের ফিটনেস সনদ দেওয়ার আগে ৬০টি উপাদান পরীক্ষা করতে হয়। যার জন্য জনবল রয়েছে মাত্র ১২৫ জন। এ কারণেই সব গাড়ির ফিটনেস পরীক্ষা করা তাদের পক্ষে কঠিন। এ প্রসঙ্গে বিআরটিএর রোড সেফটি উইংয়ের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সারা বছরই অভিযান চলে। নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে গাড়ির ফিটনেস না ঠিক করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। ফিটনেস ছাড়া গাড়ি রাস্তায় নামলে মামলা-জরিমানা ছাড়াও ডাম্পিংয়ে পাঠানো হবে।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
