কমিউনিটিতে উচ্ছ্বাস ও আনন্দ মামদানির কমিটিতে ১২ বাংলাদেশি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ১২ বাংলাদেশি আমেরিকান। আগামী ১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বানিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহন করবেন। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসের পাদপিঠে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোন মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহন করবেন। মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে অর্থাৎ অভিষেক কমিটিতে ১২ জন বাংলাদেশি স্থান পেয়েছেন। তাদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী তিনজন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (কিউনি) তিনজন শিক্ষক রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ৯ জনের তালিকায় রয়েছেন নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারন সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিরা আক্তার, আরমান চৌধুরী সিপিএ , শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক। উল্লেখ্য, এবারের মেয়র নির্বাচনে নিউইয়র্কে বসবাসরাত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান মামদানিকে ভোট দিয়েছেন। তার জন্য কাজ করেছেন। ১২ জন বাংলাদেশিকে তার অভিষেক টিমে স্থান দিয়ে কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন তিনি। অতীতে বাংলাদেশিদেও এমন একটি সন্মানজনক কমিটিতে স্থান পাওয়া ছিল দুরুহ ব্যাপার। নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশিদের কাজের গৌরবজনক ফলাফল পাওয়া গেছে। মার্কিন রাজনীতিতে বাংলাদেশিরা কমিউনিটি হিসেবে এবারই এমন বিরল স্বীকৃতি প্রথমবারের মতো পেয়েছেন।
অভিষেক কমিটির ৪০০ জনের অধিক নামের তালিকায় অন্য কোনও বাংলাদেশি থাকলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিহ্নিত করা যায়নি। বাংলাদেশিরা নিজ নিজ যোগ্যতায় ট্রানজিশন টিমের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে স্থান পেয়েছেন বলেই দেখা গেছে।
৪০০ জনের তালিকা ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের নাম চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এরমধ্যে ১২ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা গেছে। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্ডো-কারিবিয়ান ছাড়াও ইমরান পাশা নামের একজন রয়েছেন।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
