কমছে মধ্যবিত্তের ক্রয়সীমা
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩
পিস করে বিক্রি হচ্ছে মুরগি, মিলছে একপোয়া গরুর মাংসও
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমিষ জাতীয় খাবার সংকটে ভুগছে নিম্ন ও মধ্যআয়ের মানুষ। বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা, আর গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা। এমনই সময়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের চকবাজারের ব্যবসায়ীরা। এতে একটি ১ কেজি ওজনের মুরগিকে চার ভাগ করে ৬৫ টাকায় এক ভাগ ক্রয় করা যাবে, আর ২১০ টাকায় পাওয়া যাবে ২৫০ গ্রাম গরুর মাংস। বাজারে হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৭২০ থেকে ৭৬০ টাকায়। আর হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকায়। সেই হিসাবে হাড়সহ ২৫০ গ্রাম গরুর মাংসের দাম ১৮০ থেকে ১৯০ টাকা। হাড় ছাড়া গরুর মাংস ২০৫ থেকে ২১২ টাকায় কেনা যাবে। অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা থেকে ২৬০ টাকায়। একটা মুরগি চারজনে ভাগ করে নিলে পড়বে ৬০ থেকে ৬৫ টাকা পর্যন্ত। সরেজমিন দেখা যায়, নগরীর চকবাজার কাঁচা বাজারের সেলিম পোলট্রি শপে লেখা ‘এখানে মুরগির মাংস পিস হিসেবে বিক্রয় করা হয়’। গত ২৭ ফেব্রুয়ারি থেকে একটি মুরগিকে চার পিস করে ভাগে বিক্রি করার এ উদ্যোগ নেন স্থানীয় কায়সার আলী চৌধুরী। তারই পরামর্শে মুরগির পিস বিক্রি করে ভালো সাড়া পাচ্ছে সেলিম পোলট্রি শপ বলে জানালেন এর ব্যবস্থাপক আবদুল কাদের। মুরগির মাংস পিস বিক্রিতে সাড়া পাওয়ায় এবার গরুর মাংসও বিক্রি হচ্ছে এক পোয়া হিসেবে। অর্থাৎ ২৫০ গ্রাম মাংসও বিক্রি করছেন ব্যবসায়ীরা। এক গরুর মাংস বিক্রেতা টাঙানো ঘোষণাপত্রে লিখেছেন, ‘এখানে ন্যূনতম ২৫০ গ্রাম মাংস বিক্রি করা হয়’। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির তীব্রতায় ক্রেতাদের সুবিধার্থে এক পিস মুরগির মাংস বিক্রির খবর চাউর হওয়ায় ২৫০ গ্রাম বা এক পোয়া গরুর মাংস বিক্রির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য ছড়িয়ে দিলেও উদ্যোগটিকে সময়োপযোগী বলে মনে করছেন অনেকেই। নগরীর চকবাজারের কাঁচা বাজারের ইলিয়াস সওদাগরই মূলত এমন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, নিম্নআয়ের মানুষেরা ১ কেজি গরুর মাংস কিনতে পারেন না। দাম শুনেই হেঁটে চলে যান। এখন তারা চাইলেই গরুর ২৫০ গ্রাম মাংস কিনে খেতে পারবেন। শুধু ইলিয়াস বা আবদুল কাদের নয়, চকবাজারের বেশ কয়েকটি দোকানে শুরু হয়েছে ২৫০ গ্রাম করে গরুর মাংস আর মুরগির পিস বিক্রি। কোনো ক্রেতা সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস ক্রয় করতে পারবেন। অন্যদিকে একটি মুরগির চার ভাগের এক ভাগ ক্রয় করা যাবে। চারজন এক সঙ্গে মিললেই সমন্বয় করে ভাগ করে নেওয়া যাবে। মূল্য অনুযায়ী চারজনে ভাগ করে তা বিক্রেতাকে বুঝিয়ে দিলেই বিক্রেতা ক্রেতাদের সমান চার ভাগে মাংস বুঝিয়ে দিচ্ছেন।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
