কনস্যুলেটে হামলায় সিদ্দিক ও ইকবালের বিরুদ্ধে অভিযোগ
মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫
# তথ্য উপদেষ্টার প্রাণনাশের আশংকা ছিল:কনসাল জেনারেল
# যুক্তরাষ্ট্র আওয়ামীলীগকে হাসিনার বাহবা
মার্কিন পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিয়োগ দাখিল করলো নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট। সোমবার ২৫ আগষ্ট নিউইয়র্ক কনস্যুলেট অফিসে হামলার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। কনস্যুলেট নিউইয়র্ক সিটির মেয়র অফিসের ইন্টারন্যাশনাল কমিশনের কাছেও এ অভিযোগ দাখিল করে। এতে বলা হয়, আওয়ামীলীগের হামলায় ‘ডিপ্লেআমেটিক ইমিউনিটি’ সংক্রান্ত আর্ন্তজাতিক আইন লংঘিত হয়েছে।হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেট নিয়ে ভিয়েনা কনভেনশনের আর্ন্তজাতিক আইনে নিরাপত্তা বিধান সংশ্লিষ্ট দেশগুলোর। বাংলাদেশ এই আইনের আলোকে কনস্যুলেটে হামলার তদন্ত ও বিচার দাবি করেছে। মেয়র অফিস ও মার্কিন পররাষ্ট্র দফতর এ অভিযোগ প্রাপ্তির পরপরই বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করেছে। একটি দায়িত্বশীল সূত্র আজকালকে বলেছেন, ভিডিও ক্লিপ সহ ৮ জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীর কাছে অভিযোগ দাখিল করেছে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট অফিস। আসামীর তালিকায় ড.সিদ্দিকুর রহমান, মহিউদ্দীন দেওয়ান, ইমদাদুল চৌধুরী ও দুরুদ মিয়া রণেলের নাম রয়েছে। নিউইয়র্ক সিটি পুলিশ সহ বিভিন্ন সংস্থা ঘটনার তদন্তে নেমেছে। এদিকে এক প্রশ্নের জবাবে কনসাল জেনারেল মোজাম্মেল হক আজকালকে বলেন, হামলার ফুটেজগুলো দেখলে হামলার মোটিভ স্পষ্ট ধরা পড়ে। কনস্যুলেটের ভেতরে ঢুকতে পারলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যার আশংকা ছিল। হয়তো হত্যার উদ্দেশ্য নিয়েই হামলা করেছিল।
এদিকে নিউইয়র্ক কনস্যুলেট অফিস থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গত ২৪ আগস্ট ২০২৫ রোববার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর উপদেষ্টা মোঃ মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশী শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধের প্রেক্ষিতে অনুষ্ঠানের আগেই নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেটের আশেপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি পন্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকাল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেটের সামনে অবস্থান নেয়। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং অশ্লীল-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা প্রদান করে। সময়ের সাথে সাথে তারা আরও নানাবিধ অপকৌশল অবলম্বন করে যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ কনস্যুলেটের প্রবেশপথের কাঁচের দরজা ভেংেগে দেয়। পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরণের ধ্বংসাত্নক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। দুষ্কৃতিকারীদের এই ন্যাক্কারজনক ধ্বংসাত্নক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতোমধ্যে পুলিশের হস্তগত হয়েছে এবং তাঁরা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে আশ্বস্ত করেছে।
কনস্যুলেটে প্রাণবন্ত মতবিনিময়, আগত অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় এবং রাতের খাবার শেষে প্রধান অতিথি কোন ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা ব্যতিরেকে নির্ধারিত গাড়িযোগে তাঁর গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি প্রস্থান করার পরে পুলিশ অনুষ্ঠানস্থল ত্যাগ করে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে কনস্যুলেট জেনারেল ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে পত্র প্রেরণ করেছে।
এদিকে এই ঘটনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের দৃষ্টি আর্কষন করলে তিনি যুগান্তরকে বলেন, আমরা কোন হামলা করিনি। ভাংচুর করিনি। বরং কনস্যুলেটের ভেতর থেকে লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা গণতান্ত্রিক পন্থায় ৫ আগষ্টের মিটিকুলাস ডিজাইনার মাহফুজ আলমের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতে গিয়েছিলাম। এখন কনস্যুলেট আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলাগের এক সিনিয়র নেতা আজকালকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনস্যুলেটের সামনে সাহসী বিক্ষোভ প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রসংশা করেছেন। বাহবা দিয়েছেন।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
