ফোর্বসের জরিপ
এশিয়ার সেরা ৭ বাংলাদেশি
প্রকাশিত: ২০ মে ২০২৩
ঢাকা অফিস
২০২৩ সালের ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টিতে’ ৩০ অনূর্ধ্ব ৩০ শীর্ষক এশিয়া ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ৭ বাংলাদেশি তরুণ। বিখ্যাত বিজনেস জার্নাল ফোর্বস ২০১১ সালে প্রথমবারের মতো ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী ৩০ জনকে নিয়ে তালিকাটি তৈরি করা হয়।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী উদ্যোগের জন্য মোট ২৫ জন বাংলাদেশির নাম এ তালিকায় স্থান পেয়েছে।
এ বছর ৩০ বছরের কম বয়সী ৭ জন বাংলাদেশকে ৩টি ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি দেয়া হয়েছে। ক্ষেত্রগুলো হলোÑ কনজিউমার টেকনোলজি; গণমাধ্যম; বিপণন; বিজ্ঞাপন এবং সামাজিক প্রভাব।
এ বছর ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০-তে জায়গা করে নেয়া ৭ বাংলাদেশি হলেনÑ আজিজ আরমান, প্রতিষ্ঠাতা, যাত্রী, বিভাগ: কনজিউমার টেকনোলজি। ‘যাত্রী’র সহপ্রতিষ্ঠাতা আজিজ আরমান। বাংলাদেশের বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থায় জনগণের চলাচলের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে তার প্রতিষ্ঠিত ‘যাত্রী’। যাত্রীদের জন্য নায্য ভাড়া নিশ্চিতে গত বছর ঢাকা বাস ওনার্স অ্যাসোসিয়েশন তার স্ট্যার্টআপের মাধ্যমে ৫ হাজার ৬৫০টি পাবলিক বাসের জন্য ই-টিকিটিং সিস্টেম চালু করতে সম্মত হয়। এছাড়া স্টার্টআপটি ভাড়ায় গাড়ি পরিষেবা দিয়ে থাকে।
২০২১ সালে ফার্মটি রিফ্লেক্ট ভেঞ্চারস, ব্রেন-টু-ফ্রি ভেঞ্চারস এবং এসবিকে টেক ভেঞ্চারসহ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে ১.২ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট তহবিল প্রায় ৫.২৫ মিলিয়ন মার্কিন ডলার।
রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন, প্রতিষ্ঠাতা, মার্কোপলো.এআই, বিভাগ: মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন। মার্কোপোলো.এআই হলো একটি স্টার্টআপ প্রতিষ্ঠান, যেটি ছোট ও মাঝারি আকারের ব্যবসার জন্য ডিজিটাল বিপণনে কাজ করে থাকে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রচার করা হয়। সাবস্ক্রিপশন-ভিত্তিক এ প্রোগ্রামটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয় এবং বিজ্ঞাপনের সাফল্য এবং পোস্টিংয়ের বিষয়ে তারা পূর্বাভাসও দিয়ে থাকে। গত বছর, কোম্পানিটি সিঙ্গাপুরের ভিসি ফার্ম এক্সিলারেটিং এশিয়ার মাধ্যমে ৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে।
জাহ্নবী রহমান, সহ-প্রতিষ্ঠাতা, রিলাক্সি, বিভাগ: স্যোসাল ইমপ্যাক্ট। রিল্যাক্সির সহ-প্রতিষ্ঠা জাহ্নবী রহমান। এটি একটি প্রযুক্তি-ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক প্ল্যাটফর্ম। যেটি বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য সেবার বিষয়ে কাজ করছে। মানসিক স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যায় ভুগছেন এমন তরুণদের ডিজিটালি সমাধান প্রদান করে থাকে রিলাক্সি। পাশাপাশি রিল্যাক্সি বেশ কয়েকটি বিনামূল্যের পরিষেবা প্রদান করে থাকে। যেমন, মানসিক স্বাস্থ্য পরীক্ষা, মেডিটেশন এবং কম খরচে ভার্চুয়াল থেরাপি সেশন। হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটরে ২০২২ সালের দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হয়ে প্ল্যাটফর্মটি। বর্তমানে এটির ১৫ হাজারেরও বেশি ব্যবহারকারী রয়েছেন।
দীপ্ত সাহা, সহ-প্রতিষ্ঠাতা, অ্যাগ্রোশিফট টেকনোলজিস, বিভাগ: কনজিউমার টেকনোলজি।
অ্যাগ্রোশিফট টেকনোলজিস হলো একটি কৃষিভিত্তিক সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম। যেখোনে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে কৃষকদের ন্যায্য মূল্য পেতে সহায়তা করে। অ্যাগ্রোশিফ্ট সরাসরি কৃষক ও ব্যবসায়ীদের সাথে কাজ করার কারণে গার্মেস্ট শ্রমিকদের কাছে কম দামে টাটকা সবজি সরবরাহ করতে পারে। প্ল্যাটফর্মটি সম্প্রতি রেডিমেড গার্মেন্টস (আরএমজি) গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জের জন্য এইচঅ্যান্ডএম এর স্টিচ জিতেছে এবং শরুক পার্টনার্স এবং অ্যাংকরলেস বাংলাদেশের নেতৃত্বে একটি প্রি-সিড রাউন্ডে ১.৮ মিলিয়ন ডলার অর্জন করেছে।
আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা, প্রতিষ্ঠাতা, টার্টল ভেঞ্চার স্টুডিও, বিভাগ: স্যোসাল ইমপ্যাক্ট। সারাবন তহুরা তুরিন এবং আনোয়ার সায়েফ অনিকের প্রতিষ্ঠিত টার্টল ভেঞ্চার স্টুডিও তরুণ স্ট্যার্টাপদের জন্য অর্থায়ন, পরামর্শসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সুবিধা প্রদানের মাধ্যমে সহায়তা করে থাকে। দেশে এ ধরনের প্রথম কোনো উদ্যোগ এটি। প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে ৯০ জনের বেশি উদ্যোক্তার সাথে কাজ করেছে। প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি, প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে ‘ইয়াং টার্টল’ নামে একটি প্রোগ্রাম পরিচালনা করছে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
