এবার ব্যয় বাড়বে বাণিজ্য মেলায়, উদ্বোধন ২১ জানুয়ারি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসর বসছে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজন শুরু হবে ২১ জানুয়ারি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলায় বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, স্বাধীনতাসংগ্রাম, উন্নত শিল্প সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণে জাতির পিতার ভাবনা ঘিরে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হচ্ছে।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে দেশের মেগাপ্রকল্পের ওপর প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধু টানেল, রূপপুর পরমাণু কেন্দ্রের আদলে মেলার প্রধান ফটক তৈরি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, বাণিজ্য মেলা উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। ডিআইটিএফের ২৮তম আসর শুরু হবে ২১ জানুয়ারি। এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনিপ্যাভিলিয়ন থাকবে।
এর মধ্যে ১৮টি বিদেশি স্টল থাকবে। মেলায় ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া ৯ ক্যাটাগরিতে ৭২টি প্যাভিলিয়ন, ২৬০টি স্টল আর ৩০টি রেস্তোরাঁ বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর মেলায় এ-ক্যাটাগরির প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা।
এ বছর ন্যূনতম ভাড়া ধরা হয়েছে ২২ লাখ টাকা। সি-ক্যাটাগরির প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা, এ বছর ধরা হয়েছে ২১ লাখ টাকা। একইভাবে সাধারণ স্টলের ন্যূনতম ভাড়া তিন লাখ থেকে বাড়িয়ে তিন লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনিপ্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে।
প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে। যেখানে একেকটি প্রিমিয়ার প্যাভিলিয়ন পেতে ২২ লাখ টাকা পর্যন্ত গুনতে হয়েছে উদ্যোক্তাদের। স্টল বরাদ্দ নিতে গুনতে হয়েছে চার লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকা। আর রেস্তোরাঁ বরাদ্দ নিতে গুনতে হয়েছে তিন লাখ ৩০ হাজার টাকা থেকে ১৭ লাখ টাকা পর্যন্ত, যা গতবারের চেয়ে এক লাখ টাকা বেশি। বুথপ্রতি এক লাখ ৩০ হাজার টাকা করে জমা দিয়ে মেলা প্রাঙ্গণে সাতটি বুথ বসানোর অনুমতি নিয়েছে কয়েকটি ব্যাংক। বিনোদনের জন্য মেলায় থাকবে একটি শিশু পার্ক, যেটির বরাদ্দ মিলেছে ১৭ লাখ টাকায়।
মেলায় গেট ইজারাদার আবদুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভূঁইয়া জানান, এ বছর মেলায় প্রবেশ টিকিট ইজারা ফি চার কোটি টাকা করা হয়েছে। প্রবেশ টিকিটের মূল্য বড়দের জন্য ৫০ টাকা আর শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল বড়দের জন্য ৪০ টাকা আর শিশুদের জন্য ২০ টাকা।
বিআরটিসির ম্যানেজার অপারেশন কামরুজ্জামান জানান, মেলায় দর্শনার্থীদের আসা-যাওয়া নিশ্চিত করতে বিআরটিসি ৬৪টি শাটল বাস চালু করা হবে। এর মধ্যে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৪০টি বাস চালু থাকবে। ফার্মগেট থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ২৪টি বিআরটিসি শাটল বাস চালু থাকবে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত জনপ্রতি ভাড়া ৩৫ টাকা। ফার্মগেট থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত জনপ্রতি ভাড়া ৭০ টাকা। শুক্র-শনিবার সরকারি ছুটির দিনে ১৬১টি বিআরটিসি দ্বিতল বাস চালু থাকবে।
সরকারি ছুটিতে মেলায় দর্শনার্থী ও ক্রেতা বেশি হওয়ার বিষয়টি মাথায় রেখে এ দুই দিন ১৬১টি বিআরটিসি দ্বিতল বাস চালু রাখা হবে। রাজধানী ঢাকার দর্শনার্থীদের চলাচলের রাস্তা কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট শেখ হাসিনা সরণি সড়কটি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। সহজে ঢাকার দর্শনার্থী ক্রেতারা মেলায় আসতে পারবে। মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের এমডি ইসাহাক মিয়া বলেন, গতবারের তুলনায় এ বছর মেলায় সব কিছু বাড়ানো হয়েছে।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
